| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায় ঢাকা। এখন শূন্য ডিগ্রী তাপমাত্রা। সাথে কনকনে বাতাসের ঝাপটা। তাই মনে হচ্ছে -১০ ডিগ্রী তাপমাত্রা।
এই বৈরি আবহাওয়ার মাঝেও তারা একজন যেন অপরের জন্য ফুটে রয়েছে । ওদের দেখলেই ওরা আমাকে জানান দিচ্ছে, দুজনের অবস্থান হয়তো দুই প্রান্তে। মাঝখানে বিস্তীর্ণ পথ, দীর্ঘ অপেক্ষা, আর কত না, না -বলা কথা।
তবু দূরত্ব সবসময় একজন থেকে অপর জনকে বিচ্ছিন্ন করে রাখতে পারে না।
কখনো যদি একা বোধ হয়, তখন প্রিয়জনের একটি স্মৃতি, একটি পরিচিত সুর, কিংবা হঠাৎ মনে পড়ে যাওয়া কোনো মুহূর্ত তাকে নিঃশব্দে এনে বসায় একদম নিজের পাশে, খুব কাছে। বাস্তবে সেই দু’জন পাশাপাশি হাঁটে না, একই আকাশের নিচে থাকে না, তাই একই দৃশ্য একসাথে দেখে না। তবুও দিনের শুরুতে, নির্জন সন্ধ্যায়, কিংবা রাতের নীরবতায় একজনের ভাবনায় অন্যজন এসে মিশে থাকে।
দূরত্ব হতে পারে মানচিত্রের হিসাব কিন্তু হৃদয়ের নয়।
কারণ হৃদয়ের টান পথ মাপে না, মাপে অনুভবের গভীরতা। তাই দুজন দূরে থেকেও খুব কাছে। একজন থাকে অন্যজনের স্মৃতিতে, প্রার্থনায়, অপেক্ষায়; আর ভালোবাসা অদৃশ্য বন্ধনে।
২৬/১১/২৬
বিকাল ৪:৩৬
২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:৫২
হুমায়রা হারুন বলেছেন: অবশ্যই।
২|
২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৬:১৫
সুলাইমান হোসেন বলেছেন: কানাডায় সর্বনিন্ম তাপমাত্রা কত রেকর্ড হয়েছে?
২৭ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৭
হুমায়রা হারুন বলেছেন: আমাদের এখানে (টরোন্ট) -৩ ডিগ্রী সেন্টিগ্রেড ছিল। বাকী অঞ্চলের কথা তেমন জানি না।
৩|
২৭ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২১
ডঃ এম এ আলী বলেছেন:
তবুও পাশাপাশি এযেন দুরত্বের ওপারে ভালোবাসার এক অমর মহাকাব্য। কী অপূর্ব এক অনুভবের চিত্রকল্প!
দুটি আলাদা ডাল, মাঝখানে বিস্তর ব্যবধান, অথচ হৃদয়ের অদৃশ্য বন্ধনে তারা কী আশ্চর্যভাবে পরস্পরের সান্নিধ্যে!
প্রকৃতির এই সামান্য দৃশ্যের মধ্যেই যেন জীবনের এক গভীরতম সত্য লুকিয়ে আছে পাশাপাশি থাকার নামই
নৈকট্য নয়, বরং দূরে থেকেও কারও অস্তিত্বের গভীরে বেঁচে থাকার নামই প্রকৃত ভালোবাসা।
জীবনের পথ সবসময় সমান্তরাল হয় না। কখনো নিয়তি দুজন মানুষকে দাঁড় করিয়ে দেয় দুই ভিন্ন প্রান্তে। মাঝখানে
জমে ওঠে সময়ের পাহাড়, অতিক্রমণহীন পথ, অনুচ্চারিত অভিমান, অজস্র অপেক্ষা আর বুকের গহিনে জমে থাকা
হাজারো না-বলা কথা। তবুও কিছু সম্পর্কের শিকড় এত গভীরে প্রোথিত থাকে যে, দূরত্বের কোনো ঝড়ই তাকে
উপড়ে ফেলতে পারে না। বরং প্রতিটি অপেক্ষা, প্রতিটি স্মৃতি, প্রতিটি নিঃশব্দ প্রার্থনা সেই বন্ধনকে আরও গভীর,
আরও অবিনশ্বর করে তোলে।
শূন্য ডিগ্রির হিমশীতল বিকেলেও যেমন দুটি ফুল বা দুটি পাখি নিজেদের অস্তিত্বে উষ্ণতার বার্তা বহন করতে পারে,
তেমনি জীবনের সবচেয়ে প্রতিকূল সময়েও প্রিয় মানুষের একটি স্মৃতি হৃদয়ে জ্বালিয়ে রাখতে পারে ভালোবাসার
অনির্বাণ প্রদীপ। শরীরের উষ্ণতা না থাকলেও অনুভূতির উষ্ণতা থাকে; হাতের স্পর্শ না থাকলেও মনের স্পর্শ থাকে,
পাশাপাশি হাঁটার সুযোগ না থাকলেও একই স্বপ্নের পথে হেঁটে চলার আকাঙ্ক্ষা থাকে।
আসলে ভালোবাসা কোনো ভৌগোলিক সীমানার নাম নয়, কোনো নির্দিষ্ট ঠিকানার নামও নয়। ভালোবাসা হলো এমন
এক অদৃশ্য মহাকর্ষ, যা পৃথিবীর দুই বিপরীত প্রান্তে থাকা দুটি হৃদয়কেও এক অভিন্ন আবেগের কক্ষপথে আবদ্ধ করে
রাখে। সেখানে দূরত্ব কেবল মানচিত্রের কয়েকটি রেখা, সময় কেবল অপেক্ষার দীর্ঘশ্বাস, আর স্মৃতি হলো সেই সেতু
যার ওপর ভর করে একজন প্রতিনিয়ত পৌঁছে যায় অন্যজনের একান্ত অন্তর্লোকে।
হয়তো তারা একই জানালায় দাঁড়িয়ে একই বৃষ্টির শব্দ শোনে না, একই সূর্যাস্তের রং ভাগ করে নেয় না, কিংবা একই
রাতে পাশাপাশি বসে নক্ষত্র গোনে না। তবুও একজনের নিঃসঙ্গতায় অন্যজনের উপস্থিতি থাকে, একজনের প্রার্থনায়
অন্যজনের নাম থাকে, একজনের নীরবতার গভীরে অন্যজনের কণ্ঠস্বর বেঁচে থাকে। এ এক অদ্ভুত সহাবস্থান যেখানে
অনুপস্থিতিও উপস্থিতির চেয়ে কম শক্তিশালী নয়।
আপনার এই লেখার সবচেয়ে মহিমান্বিত উপলব্ধি হলো ভালোবাসার প্রকৃত ঠিকানা শরীরের সান্নিধ্যে নয়, আত্মার
গভীর সংযোগে। যে মানুষটি দূরে থেকেও প্রতিটি ভোরে মনে পড়ে, প্রতিটি সন্ধ্যায় বুকের ভেতর আলোড়ন তোলে,
প্রতিটি নিঃসঙ্গ রাতে নীরবে পাশে এসে বসে সে কখনো সত্যিকার অর্থে দূরে নয়।
দুটি ডাল হয়তো পাশাপাশি নয়, কিন্তু তাদের ফুল ফোটার ভাষা এক। দুটি আকাশ হয়তো আলাদা, কিন্তু তাদের
চাঁদের আলো একই অনুভূতির কথা বলে। দুটি মানুষ হয়তো দুই প্রান্তে দাঁড়িয়ে, কিন্তু তাদের হৃদয়ের ঠিকানা একই
অনুভবের কাছে সমর্পিত।
তাই ভালোবাসার কাছে দূরত্ব পরাজিত হয়, সময় নতজানু হয়, অপেক্ষা পায় অর্থ, আর স্মৃতি হয়ে ওঠে বেঁচে
থাকার এক অনন্য অবলম্বন।শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় সত্য বোধহয় এটাই যারা সত্যিকার অর্থে একে
অপরের হৃদয়ে জায়গা করে নেয়, তাদের পাশাপাশি বসার প্রয়োজন হয় না; তারা দূরে থেকেও পাশাপাশি থাকে।
কারণ পৃথিবী তাদের আলাদা করে রাখতে পারে, কিন্তু হৃদয়ের ভেতর থেকে একজনকে অন্যজনের কাছে বিচ্ছিন্ন
করার ক্ষমতা পৃথিবীর কোনো দূরত্বের নেই।এটাই ভালোবাসার নীরব মহাকাব্য দূরে থেকেও কাছে, অনুপস্থিত
থেকেও উপস্থিত, আর বিচ্ছিন্ন থেকেও চিরকাল পাশাপাশি।
ভালবাসার মহাকাব্যময় মন্তব্য লিখতে গেলে তো লেখার আকার বিশালাকার হবেই । কলম আমার, কালি আমার,
মন্তব্যের ঘর আমার, আমি লিখব মন খুলে, কেও দুরে বসে লেখার সাইজ দেখে সমালোচনা করবেন কষে তাতে
আমার কীই বা আসে যায় ।
মনে পড়ে বছর পাচেক আগে আমার ডাক্তার মেয়েটিকে সাথে নিয়ে দেখতে গিয়েছিলাম একজন উঠতি অংকন
শিল্পির একক আর্ট এক্সিভিশন । সেখানে গিয়ে ছবি দেখে প্রতিটি ছবির পাশে দাড়িয়ে আমার দুই বাপ মেয়ে
ছবি দেখে কথা বলছিলাম বাংলাতে অনেকক্ষনন সময় ধরে । গ্যলারিতে থাকা ৩০টি ছবি প্রায় দুঘন্টা লাগিয়ে
ছবি দেখা শেষ করে যখন বেরিয়ে আসি তখন শিল্পি নিজেই বলল সে মুগ্ধ হয়ে নাকি দেখেছে আমাদেরকে
তাঁর আঁকা ছবি দেখে নীজেদের মধ্যে ছবি নিয়ে বিস্তর আলোচনা করতে, তাই সে অনুরোধ করল কমেন্টের
ঘরে যেন তাঁর আঁকা ছবিগুলির বিষয়ে আমাদের অনুভুতিগুলি একটু লিখে রেখে যাই ।
উল্লৈখ্য আমার মেয়ে নীজেও ভাল ছবি আঁকে। শিল্পিকে বললাম আমরা তোমার সুন্দর ছবিগুলি নিয়ে যা
আলোচনা করেছি তা লিখতে গেলে তোমার খাতার পাতা শেষ হয়ে যাবে । সেতো বিষ্ময়ে হতবাক, বলল ঠিক
আছে তাই হোক। বললাম লেখার মত সময় এখন আর আমাদের হাতে নেই, তবে এখানে সংক্ষেপে কয়েকটি
কথা লিখে যাব। তারপর সংক্ষেপে দুচার কথা লিখার পর সহি সাক্ষর করার পর শিল্পি তার ব্যতিগত ইমেল
দিয়ে রিকোয়েস্ট করেছে বিস্তারিত মন্তব্য যেন দয়া করে লিখে তাকে মেইল করে দিই । তাই এখানেও যদি
ইমেইল সিস্টেম থাকতো তবে মন্তব্য এখানে ছোট করে লিখে বাকিটা ধিরে সুস্থে লিখে লেখকের কাছে পাঠিয়ে
দেয়া যেতো । আমার গত দশ বছরের এই ব্লগ জীবনে আমার গদ্যে পদ্যে লেখা প্রায় সবগুলি মন্তব্যই অনেক
লেখকের মুল পোস্টের লেখা থেকেও বিশালাকার হয়েছে । তখন মুগ্ধশ হয়ে সকলেই সেসকল মন্তব্য পাঠ
করেছেনন । ইদানিং কতক এ আই বিশেষজ্ঞদের কাছে বড় লেখা কিংবা মন্তব্যন সে যাই হোক না কেন
তারা সাইদীদে চাঁদে দেখার মত মনে করে বিজ্ঞতার তালিয়া বাজাচ্ছেন দেখে খানিকটা বিস্মিত হই ।
যাহোক ভালবাসার কাব্য গাথা বলে সরেস লেখার উপর কিছু নিরস কথা লিখে হয়ত বিরোক্তিই
সৃজন করে ফেলেছি ।
শুভেচ্ছা রইল
২৭ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৬
হুমায়রা হারুন বলেছেন: ডঃ আলী বলেছেনঃ যাহোক ভালবাসার কাব্য গাথা বলে সরেস লেখার উপর কিছু নিরস কথা লিখে হয়ত বিরক্তিই সৃজন করে ফেলেছি ।
কখনই না। আপনার 'মন্তব্য' আকারে লেখাগুলো পেলে আমি নিজেকে ধন্য মনে করি। আমিও অনুরোধ করছি এই লেখাটুকু পোস্ট আকারে দিন।
ডঃ আলীবলেছেনঃ ইদানিং কতক এ. আই. বিশেষজ্ঞদের কাছে বড় লেখা কিংবা মন্তব্য, সে যাই হোক না কেন, তারা সাইদীদে চাঁদে দেখার মত মনে করে বিজ্ঞতার তালিয়া বাজাচ্ছেন দেখে খানিকটা বিস্মিত হই ।
আমার মনে হয় আপনাকে নিরুৎসাহিত করে থামানোর চেষ্টা, যাতে ব্লগ স্তিমিত হওয়া শুরু করে একদম 'নাই' হয়ে পড়ে। সত্যি কথা বলতে কি, এই (সামু) ব্লগের উঠোনে পা রাখা মানেই মননের দিক দিয়ে উচ্চ রিলম্-এর, উচ্চ ধাপে পদার্পণ করা। নেগেটিভ মনের লোকদের যে তা পছন্দ হবে না, ভাল লাগবে না, বিরক্তি লাগবে -এটাই স্বাভাবিক। কিন্তু সামুর যে প্রজ্ঞা ছিলঃ কিছু soul দের একত্র করে উচ্চ মার্গে তাদের চিন্তার ও সৃজনশীলতার অনুরণন ঘটানো তা সম্পন্ন করতে পেরেছে। এক্ষেত্রে সামু সফল হয়ে গেছে।
এই 3D রিলম্, এই নভেম্বরে শেষ হয়ে যাচ্ছে। সামনের মাস থেকে আমরা (মানব প্রজাতি) উচ্চ মার্গে যাত্রার পথিক।
সেই উচ্চ মার্গের নতুন টাইম -লাইনে সামু নতুন ভাবে আবির্ভুত হবে। সেখানে আপনার মতো শক্তিশালী লেখকের লেখা, এবং অন্যান্য ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন সহব্লগারবৃন্দ সামুকে সবসময় সাজিয়ে রাখবে।
৪|
২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪
সুব্রত দত্ত বলেছেন: চমৎকার লেখেন আপনি। মুগ্ধ হয়ে একটানা পড়ে যাই। ক্লান্তি নাই। পড়তে পড়তে রবীন্দ্রনাথের 'আমি ভালোবাসি যারে, সে কি কভু আমা হতে দূরে যেতে পারে' কবিতাংশটুকু মনে পড়ে গেল। একসময় এসবে আস্থা ছিল, বিশ্বাস ছিল। জীবনের পরিবর্তনে এ ভাবনা এখন উধাও। বাস্তবিক এর কোনো অর্থ পাই না খুঁজে। বস্তুগতভাবে জগতে প্রতিটি মুহূর্ত স্বতন্ত্র এবং তা কোনোরকম সুতো দিয়ে বাঁধা না।
২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:০১
হুমায়রা হারুন বলেছেন: বস্তুগতভাবে জগতে প্রতিটি মুহূর্ত স্বতন্ত্র এবং তা কোনোরকম সুতো দিয়ে বাঁধা না।
---এটা একদম supreme state এর ব্যাপার। সেখানে 'চেতনা' তার journey end করে এমন এক অবস্থায় (state) পৌঁছেছে যে তার আর কোন আকাঙ্ক্ষা নাই।
বাস্তবিক এর কোনো অর্থ পাই না খুঁজে।
----স্বাভাবিক। লোয়ার লেভেলে এসব অনুভুতি মানে 'ভাল, মন্দ, দুঃখ কষ্ট' - কাজ করে। কিন্তু যখন 'চেতনা' বুঝতে পারে এই সকল ঘটনা আসলে মায়া অর্থাৎ ইল্যুশান, এবং মায়া তৈরি করে আমাদেরকে 'ভাল, মন্দ, দুঃখ কষ্ট' শিখানো হচ্ছে, আসলে এগুলো এক্সিস্ট -ই করে না, তখন এসব থেকে আগ্রহ চলে যায়। 3D তে এই উপলব্ধি এসে গেলে তারা মোক্ষ লাভের পথে যায়। হয়তো বা আর ইঙ্কারনেট করে না, যদি না কোন ক্রাইসিস সিচ্যুয়েশান না ঘটে।
আপনার এমন উপলব্ধি থেকে মনে হয় আপনার যাত্রা পথ (soul journey) অনেক অনেক দীর্ঘ।
চমৎকার লেখেন আপনি। মুগ্ধ হয়ে একটানা পড়ে যাই। ক্লান্তি নাই।
---এমন করে বললে, আমাকে পায় কে!
৫|
২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৪
রাজীব নুর বলেছেন: পড়লাম।
ছবি তিনটা ভালো হয়নি।
৬|
২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯
নাহল তরকারি বলেছেন: কিছু মানুষ দূরে থেকেও অদ্ভুতভাবে মনের কাছাকাছি থাকে। তাদের সঙ্গে প্রতিদিন কথা হয় না, দেখা হয় না, এমনকি হয়তো তারা জানেও না—কেউ একজন নীরবে তাদের কথা ভাবছে। তবুও দিনের কোনো এক বিষণ্ন বিকেলে, শীতের কুয়াশায় কিংবা নির্জন রাতে, হঠাৎ তাদের কথা মনে পড়ে যায়। মনে হয়, পৃথিবীর এত মানুষের ভিড়েও কোথাও একজন আছে, যার সঙ্গে হয়তো কিছু কথা অসমাপ্ত রয়ে গেছে।
দূরত্ব শুধু মানুষকে আলাদা করে, অনুভূতিকে নয়। কিছু অপেক্ষা কোনো প্রতিশ্রুতি ছাড়াই বেঁচে থাকে, কিছু ভালো লাগা কোনো পরিণতি ছাড়াই হৃদয়ে জায়গা করে নেয়। হয়তো কখনো পাশাপাশি বসা হবে না, একই আকাশের নিচে দাঁড়িয়ে একই চাঁদ দেখা হবে না, তবুও মনের ভেতর মানুষটি তার নিজের মতো করে থেকে যায়।
সব সম্পর্কের নাম হয় না, সব অনুভূতির প্রকাশ ঘটে না। কিছু মানুষ জীবনে আসে শুধু অনুভব হয়ে থাকার জন্য। আর সেই অনুভূতিগুলোই কখনো কখনো বাস্তবের চেয়ে বেশি সত্যি মনে হয়।
কিছু দূরত্ব মানচিত্রে থাকে, কিছু দূরত্ব হৃদয় কোনোদিন মেনে নিতে পারে না।
৭|
২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অদৃশ্য দুরত্বে মন সাঁজে
......................................................
ভিন্ন ডালে বাস দুজনের, মাঝখানে বহু দূর,
তবুও প্রাণে বাজছে একই ভালোবাসার সুর।
মেঘলা বিকেল নামছে যেন সন্ধ্যার ছায়া মেখে,
কনকনে এই হিমেল বাতাস কাঁপিয়ে দিয়ে যায় ডেকে।
শীতের তীব্র দাপটে আজ হিমাঙ্ক যেন নামে,
তবুও উষ্ণ পরশ খুঁজি তোমার নামের খামে।
থাকতে পারি দুই প্রান্তে, যোজন দূরের পথে,
দূরত্ব কি থামাতে পারে মন-পবনের রথে?
মানচিত্রের রেখায় কেবল পথের সংখ্যা থাকে,
হৃদয় তো যোজন দূর হতে ভালোবাসা মনে রাখে।
অনুভবের গভীরতায় তাই তো চারিপাশে আছি,
স্মৃতি, দোয়া আর অপেক্ষাতেই পরস্পরে বাঁচি।
অদৃশ্য এক মায়ার সুতোয় বাঁধা দুটি প্রাণ,
দূরত্ব হার মেনে নেবে, গাইবে মিলন গান।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:৪৪
সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর অনুভব,আমরা মূলত সবাই কাছাকাছি।শরীরের দিক দিয়ে নয়, কিন্তু আত্মার দিক দিয়ে।সঠিক কিনা?