নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সীমাহীন

হুমায়রা হারুন

মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।

হুমায়রা হারুন › বিস্তারিত পোস্টঃ

তবুও পাশাপাশি

২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায় ঢাকা। এখন শূন্য ডিগ্রী তাপমাত্রা। সাথে কনকনে বাতাসের ঝাপটা। তাই মনে হচ্ছে -১০ ডিগ্রী তাপমাত্রা।
এই বৈরি আবহাওয়ার মাঝেও তারা একজন যেন অপরের জন্য ফুটে রয়েছে । ওদের দেখলেই ওরা আমাকে জানান দিচ্ছে, দুজনের অবস্থান হয়তো দুই প্রান্তে। মাঝখানে বিস্তীর্ণ পথ, দীর্ঘ অপেক্ষা, আর কত না, না -বলা কথা।
তবু দূরত্ব সবসময় একজন থেকে অপর জনকে বিচ্ছিন্ন করে রাখতে পারে না।
কখনো যদি একা বোধ হয়, তখন প্রিয়জনের একটি স্মৃতি, একটি পরিচিত সুর, কিংবা হঠাৎ মনে পড়ে যাওয়া কোনো মুহূর্ত তাকে নিঃশব্দে এনে বসায় একদম নিজের পাশে, খুব কাছে। বাস্তবে সেই দু’জন পাশাপাশি হাঁটে না, একই আকাশের নিচে থাকে না, তাই একই দৃশ্য একসাথে দেখে না। তবুও দিনের শুরুতে, নির্জন সন্ধ্যায়, কিংবা রাতের নীরবতায় একজনের ভাবনায় অন্যজন এসে মিশে থাকে।

দূরত্ব হতে পারে মানচিত্রের হিসাব কিন্তু হৃদয়ের নয়।
কারণ হৃদয়ের টান পথ মাপে না, মাপে অনুভবের গভীরতা। তাই দুজন দূরে থেকেও খুব কাছে। একজন থাকে অন্যজনের স্মৃতিতে, প্রার্থনায়, অপেক্ষায়; আর ভালোবাসা অদৃশ্য বন্ধনে।

২৬/১১/২৬
বিকাল ৪:৩৬

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.