নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে স্বপ্নের আলো ভরপুর
পৃথিবীর সব ভাষার চেয়ে গভীর তোমাদের ভাষা
নীরবতার বুকেই তোমরা বুনে যাও ভালোবাসা।

তোমাদের চোখ কথা বলে কত না মনের ব্যথা
হাতের ইশারায় ফুটে ওঠে অনুভবের যত কথা
যেখানে শব্দ থেমে যায় সেখানে তোমরা বলো
নীরবতার দেয়াল ভেঙে আশার প্রদীপ জ্বালো।

তোমরা বোঝো মানুষের দুঃখ, বোঝো বঞ্চনার জ্বালা
নিজের পথের বাধা পেরিয়ে অন্যের হাতে আলো জ্বালা
যে সমাজ তোমাদের দেখেছে করুণার চোখে চেয়ে
সেই সমাজকেই শেখাও তোমরা মাথা উঁচু করে বাঁচতে।

তোমাদের মাঝেই আছে কবি, শিল্পী, কর্মী, জ্ঞানী
আছে স্বপ্নজয়ী সাহসী মানুষ, আছে সেবার বাণী
সুযোগ পেলে তোমরাও পারো জয় করতে বিশ্ব
তোমাদের মেধা, শ্রম ও সাধনা অমূল্য এক সম্পদ।

দেখো, এক নীরব যোদ্ধা আজ এগিয়ে চলেছে পথে
নিজের জীবনের অভিজ্ঞতা ধারণ করেছে বুকে
বাক্‌ ও শ্রবণের সীমাবদ্ধতা পেরিয়ে আপন শক্তিবলে
উন্নয়নের দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছে মানুষের দলে।

আজ সে শুধু নিজের জন্য স্বপ্ন দেখে না আর
শত শত তরুণ-তরুণীর জীবন গড়াই অঙ্গীকার
উন্নয়ন কর্মকর্তার দায়িত্ব কাঁধে নিয়ে সে আজ
যোগাযোগ ও স্বাবলম্বিতার শেখায় নতুন সমাজ।

যে ভাষায় ( British Sign Language)-
BSL এ সে একদিন খুঁজেছে আপন পরিচয়
সে ভাষাতেই অন্যদের শেখায় আত্মবিশ্বাসের জয়
যারা ছিল দ্বিধায়, যারা হারিয়েছিল পথের দিশা
তাদের বুকে জাগিয়ে তোলে নতুন দিনের আশা।

কী অপূর্ব এই জীবনের জয়, কী মহৎ এই দান
নিজে পথ পেরিয়ে অন্যকে পথ দেখানোই মহান
নিজের কষ্টকে শক্তি করে যে বিলায় আশার আলো
মানবতার ইতিহাসে তারাই তো চিরকাল ভালো।

তাই বলি হে নীরব যোদ্ধারা, তোমরা নও অসহায়
তোমাদের সাহস কর্ম আর মেধা অন্ধকারকে হারায়
তোমাদেরও অধিকার আছে সমান মর্যাদা পেতে
সমান সুযোগ সমান সম্মান নিয়ে সামনে এগিয়ে যেতে।

তোমাদের জন্য চাই না করুণা চাই না মিথ্যা প্রশংসা
চাই অধিকার, মর্যাদা, সুযোগ চাই সমাজের আস্থা
তোমাদের হাত ধরেই গড়ে উঠুক সমতার নতুন ভুবন
নীরবতার ভাষায় ছড়িয়ে পড়ুক মানবতার জয়গান।

পৃথিবী একদিন বুঝবে তোমাদের কর্মের মহিমা
শব্দ নয় কর্মেই লেখা হয় মানুষের প্রকৃত সীমা
যাঁদের কণ্ঠে ধ্বনি নেই তাঁদের হৃদয়ে আছে গান
মানুষের সেবাই তাদের জীবনের সবচেয়ে বড় সম্মান।

তোমাদের প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা ও স্যালুট।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৬:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:



একই বিষয়ে পুর্বকার পোস্টি টেকনিক্যাল কারণে ( কয়েকটি প্রয়োজনীয় ছবি পোস্ট করতে না পারায় ) মুছে ফেলে
নতুন করে এটি পোস্ট করা হয়েছে । পুর্বের পোস্টে মন্তব্যদাকারী সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি ।
সকলের প্রতি শুভেচ্ছা রইল ।

২| ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৬:৫০

আলামিন১০৪ বলেছেন: মানুষকে যে কী কারণে আল্লাহ বোবা-কালা-নুলা-দারিদ্র্য দিয়ে পৃথিবীতে পাঠায় তা এক রহস্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.