| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহল তরকারি
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

কয়েকদিন আগে হঠাৎ করেই মাথায় একটা আষাঢ়ে গল্পের চিন্তা আসলো। গল্পটা লিখবো ভেবেছিলাম, কিন্তু গল্পের চরিত্র খুঁজতে গিয়ে যেন নিজের জীবনটাই খুলে বসে গেল সামনে। বিশেষ করে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত সময়টা।
মানুষ বলে, স্কুলজীবন নাকি জীবনের সবচেয়ে সুন্দর সময়। হয়তো সত্যি। কিন্তু সব সুন্দর স্মৃতির মাঝেও কিছু তিক্ত অভিজ্ঞতা এমনভাবে গেঁথে থাকে, যা বড় হওয়ার পরও ভিতরে ভিতরে কষ্ট দেয়।
আমি তখন ছোট ছিলাম। মনটা ছিল একদম সহজ-সরল। কাউকে বন্ধু ভাবলে মন থেকে ভাবতাম। কারো বিপদ দেখলে পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। বিশ্বাস করলে নিঃস্বার্থভাবেই করতাম। কিন্তু সময়ের সাথে বুঝলাম, সবাই একই রকম না।
ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত যাদের সাথে চলেছি, তাদের মধ্যে কিছু মানুষ ছিল খুব অদ্ভুত চরিত্রের। সামনে হাসিমুখে কথা বলতো, কিন্তু প্রয়োজন শেষ হলে ধীরে ধীরে দূরে সরে যেত। কেউ উপকার পেলে সেটা মনে রাখতো না। কেউ বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। আবার কেউ বিপদে পড়লে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, যেন কখনো পরিচয়ই ছিল না। কেউ কেউ তো ছিলো উপকার করে খোটা দিতো।
সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, এই মানুষগুলোকেই একসময় নিজের খুব কাছের ভাবতাম।
তখন বুঝিনি, কিন্তু এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা বই থেকে না, মানুষ থেকে পাওয়া যায়। কিছু মানুষ আপনাকে ভালোবাসা শেখাবে, আর কিছু মানুষ শেখাবে কাকে কখনো হৃদয়ের খুব কাছে আনতে নেই।
মজার বিষয় হলো, সময় বদলেছে। আমি ক্লাস নাইনে নানা বাড়িতে এসে ভর্তি হলাম। নতুন পরিবেশ, নতুন মানুষ। নাইন-টেনের সহপাঠীদের মাঝে এসে যেন একটু স্বস্তি পেয়েছিলাম। সবাই ফেরেশতা ছিল না, কিন্তু অন্তত মানুষ চিনতে শিখেছিলাম বলে হয়তো কষ্ট কম পেয়েছি।
আজ যখন পুরোনো দিনগুলোর কথা ভাবি, তখন রাগ হয় না। শুধু এক ধরনের নীরব আফসোস কাজ করে। কারণ মানুষগুলো হারিয়ে যায়, কিন্তু তাদের ব্যবহারগুলো স্মৃতির ভেতরে থেকে যায়।
জীবন আসলে অদ্ভুত।
যাদের জন্য একসময় মন খারাপ হতো, আজ তারা শুধু গল্পের চরিত্র।
আর যেসব কষ্ট একসময় চোখে পানি এনে দিত, সেগুলোই এখন মানুষ চেনার অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়ে আছে।
২|
২১ শে মে, ২০২৬ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: জীবন জীবনের মতো। আমরাই জীবনকে সহজ করি, জটিল করি।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- জীবনকে ধনাত্মক ভাবে দেখতে শুরু করেন।