নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

এফএম রেডিও

২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে সময় এবিসি রেডিও, রেডিও ফূর্তি ও রেডিও টুডে এর ভালো জমজমাট ছিলো।

ছেলেটি রেডিও শুনতো। উপস্থাপকদের কথা শুনে অবাক হতো। কারন বয়সটা ছিলো কিশোর এর। দুনিয়াটা রঙ্গিন।

তখন ইন্টারনেট এতটা সহজলভ্য ছিলো না। না ছিলো স্মার্টফোন। তাই রেডিও ও টেলিভিশন ছিলো বিনোদন এর একমাত্র মাধ্যম। ছেলেটি যখন রাতে ঘুমাতে যেতো তখন সে লেট নাইট শো শুনতো। আর আস্তে আস্তে ঘুমিয়ে যেতো।

থ্রি জি আসলো। ফোরজি আসলো। স্মার্টফোন আসলো। সবাই ইউটুব এর প্রতি আসক্ত হলো। বাসায় ফাইবার ব্রডব্যান্ড এর লাইন আসার পর সবাই রেডিও এর কথা ভুলেই গেলো।

ছেলেটি বড় হয়েছে। বিয়ে করেছে। একদিন বউ বাপের বাড়ি গেছে। বাসায় কেউ নাই। ছেলেটি কোন এক গাছের নিচে গেছে। হাতে এক কাপ চা। ও রেডিও টিউন করলো। আধা ঘন্টা ধরে শুধু গানই চললো। আরজেদের কোন কন্ঠ নাই। বাসায় এসে সে আবারও রেডিও টিউন করলো। কোন রেডিও স্টেশন এর আরজেদের কোন কন্ঠ শুনলো না। শুধু গান আর গান।

গান শুনার জন্য রেডিও লাগে না। ইউটুবই যটেষ্ঠ। পরে ইউটুব থেকে পডকাষ্ট শুনলো।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরে ইউটুব থেকে পডকাষ্ট শুনলো।
..........................................................
এরপর স্যাটেলাইটেই রোবটের গান শুনব !

২| ২৬ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:০৭

ইমরোজ৭৫ বলেছেন: Hay. Yo Yo

৩| ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:১৭

সুলাইমান হোসেন বলেছেন: রেডিও র প্রতি একসময় আসক্ত ছিলাম১৪,১৫ সালের দিকে।তখন রেডিওতে খেলার ধারাভাষ্য শুনতাম।এবিসি রেডিওর অনুষ্ঠানগুলো তারপর ভুত এফ এম,ভৌতিক ৯০.৮ এগুলোও শুনতাম গভীর রাত্রে।সেই সময় আর আসিবে কি কখোনো ফিরে!

৪| ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯

সৈয়দ কুতুব বলেছেন: এফএম রেডিও আমিও শুনেছি। ভূত এফএম প্রতি শুক্রবার রাতে শুনতাম ।

৫| ২৭ শে অক্টোবর, ২০২৬ ভোর ৪:১৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: রেডিও এখনও চলে?

৬| ২৭ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি ১৯৯৪ থেকে ২০০৫ পর্যন্ত প্রচুর পরিমাণে বিবিসি শুনতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.