| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
অপরাধীর বিচার চাই.....
যাদের থাকার কথা জেলে তারাই যদি স্বাভাবিক মানুষের মতো সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আদালতে দোষী সাব্যস্ত অপরাধী যদি কাঠগড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়- সেটা কি ভুক্তভোগীদের মেনে নিতে হবে?
"শান্তি প্রতিষ্ঠার নামেও মানবতাবিরোধী অপরাধীদের ক্ষমা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন"- জাতিসংঘ মানবাধিকার বিষয়ক দপ্তর(OHCHR Rule-of-Law Tools)
ক্ষমার অধিকার ব্যক্তির থাকতে পারে, কিন্তু অপরাধের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জাতিসংঘের নীতি অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, এবং গণহত্যার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের সাধারণ ক্ষমা (Amnesty) বা দায়মুক্তি প্রদানের সুযোগ নেই। আন্তর্জাতিক বিচার ব্যবস্থার নীতি অনুযায়ী, এসব জঘন্য অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক। আন্তর্জাতিক অপরাধের বিচারের এই মূলনীতিগুলো সম্পর্কে জাতিসংঘের অবস্থানঃ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC Amnesties and International Humanitarian Law) এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের (OHCHR Rule-of-Law Tools) গবেষণায় বলা হয়েছে, শান্তি প্রতিষ্ঠার নামেও মানবতাবিরোধী অপরাধীদের ক্ষমা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘের নিয়মানুযায়ী, অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং রাষ্ট্রগুলোকে এই দায়মুক্তি সংস্কৃতি রুখতে হবে।
২|
১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:১২
মেহবুবা বলেছেন: সুস্থ, স্বাভাবিক, বিবেকবুদ্ধি সম্পন্ন সকলেই আমরা অপরাধীর বিচার চাই। অথচ বার বার হোঁচট খেতে হচ্ছে।
আর কি বলবো? ! The greatest show on earth ফুটবলের বিশ্বকাপ খেলায় যে খেল দেখাচ্ছে, কাঁদবো নাকি হাসবো বুঝতে পারছি না।
বিচারহীনতার সংস্কৃতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
"শান্তি প্রতিষ্ঠার নামেও মানবতাবিরোধী অপরাধীদের ক্ষমা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন"-
..........................................................................................................................
গাজা আর লেবাননের ক্ষেত্রে তাদের ভূমিকা দখলে
ঘৃনা ছাড়া আর কিছু বা আসেনা । এখন সবাই জানে
তারা পশ্চিমা বিশ্বের মার্কেটিং ম্যানজোর ।