| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution brings change". কিন্তু সেই পরিবর্তন সবসময় শুভ হয় না। ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ন, রুশ বিপ্লবের পর লেনিন, কিউবায় চে ও ক্যাস্ট্রো- তাঁরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, জাতিকে নতুন দিশা দিয়েছিলেন।
আমরাও দিয়েছি।
বায়ান্ন, উনসত্তর, একাত্তর, পঁচাত্তর, নব্বই- আর সর্বশেষ ২০২৪ এর জুলাই বিপ্লব। আমাদের তরুণেরা আবারও দেখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে তারা জানে।
কিন্তু তারপর?
জুলাই বিপ্লবের পর এই সমাজে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর নতুন শ্রেণী- একটা “বেয়াদব শ্রেণী”, যারা স্বাধীনতাকে ভেবে নিয়েছে লাগামহীনতা, আর প্রতিবাদকে বানিয়েছে- cheap popularity show! They talk too loud, but think too little. অবশ্য এদের উত্থান হয়েছে ষোল বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে।
সৌজন্যবোধে আমি কারোর নাম মেনশন না করে সামগ্রিক ভাবে বলছি- ওদের চোখে নেই শ্রদ্ধা, নেই বিনয়, নেই নৈতিকতা। বিপ্লবের আসল চেতনা তো বিনয়, শৃঙ্খলা আর দায়িত্ববোধে সমাজ গড়ার, দেশ গড়ার উদ্দীপনা। কিন্তু আমাদের জুলাই বিপ্লবের পর সব আশা লুণ্ঠিত হয়ে গিয়েছে, আমরা দ্রুত অধঃপতিত হচ্ছি! Protest without purpose is chaos. যেখানে আদর্শ হারিয়ে যায়, সেখানে বিপ্লব নয়- শুধু আত্মপ্রচার বাকি থাকে।
আমাদের দরকার সেই চেতনাটাকে ফিরিয়ে আনা-
যেখানে শব্দ নয়, যুক্তি কথা বলে;
চিৎকার নয়, বিবেক জাগে;
বিপ্লব মানে ধ্বংস নয়, পুনর্জন্ম।
কারণ প্রকৃত বিপ্লব রাজপথে শুরু হয় না, বরং মানুষের বিবেক থেকে শুরু হয়।
১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৯
জুল ভার্ন বলেছেন: এহেন কুসংস্কৃতির শেকড় অত্যন্ত গভীরে। আই এ থেকে বের হওয়া যাবে না।
২|
১২ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩২
সৈয়দ কুতুব বলেছেন: তারা আগের চেয়ে কিছুটা নমনীয় হয়েছে মনে হয় ...
১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১০
জুল ভার্ন বলেছেন: আমার কাছে তা মনে হচ্ছেনা।
৩|
১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১:০৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
রাজনীতিতে আসা তরুনরা সবসময় ই বেয়াদব, রগচটা, একগুঁয়ে ছিলো।
এখন হয়তো প্রযুক্তির উৎকর্ষতায় এন্টিনায় একটু বেশি ধরা পড়ছে।
কাঁদের সিদ্দিকী, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, শামীম ওসমানদের
যৌবনের ইতিহাস ও কারো অজানা নয়!
তবে এতো অল্প বয়সে ক্ষমতা আর অর্থবিত্তের চাদরে এদের মুড়িয়ে দেওয়ার ব্যাপারে আমার আপত্তি আছে।
যেটা আগের কোন জেনারেশন ই পায়নি....
১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১১
জুল ভার্ন বলেছেন: ক্ষমতার এবং বিপুল অর্থসম্পদ এর মোহ এদের নীতি নৈতিকতা কেড়ে নিয়েছে।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রকৃত বিপ্লব রাজপথে শুরু হয় না, বরং মানুষের বিবেক থেকে শুরু হয়।
......................................................................................................
আমাদের তুর্কি তরূনরা তা দেখাতে ব্যর্থ হয়েছে ,
আশায় আশায় অনেকেই বুক বেঁধেছিলো, সমাজ পরিবর্তনে যে
আহব্বান তা ছিলো অনেকের অন্তরে জ্বালাময়ী গান ।
বিপ্লবীরা ভূল পথে চলেনা, অর্থর লোভে লাইন চুত্য হয়না, আদর্শ সমুন্নত রাখতে
জানবাজী করে লড়ে যায় ।
কিন্ত কি দেখলাম ? দুতাবাসে দৌড়া দৌড়ি, স্নাইপারের গুলি আর মব কালচার করে
ভেঙে দাও ভিন্ন মতান্বলীর আবাস ও কর্মস্হল ।
ভেঙে দাও চলমান কারখানা, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করত !
.......................................................................................................................
ধিক ধিক আমাদের এই অসুস্হ মানসিকতা, বে -ঈমানী আর মোনাফেক আচরন !