নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

কেউ কি আছেন একটু বুঝিয়ে দেওয়ার???

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৩

কিছুদিন আগে সাধারন জ্ঞান এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ অধ্যায় পড়তে গিয়ে "গোলাম মোস্তফা কিরন" এর আজকের বিশ্বে দেখলাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের শক্তিশলী দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন বাংলাদেশের বিরোধিতা করে। আমাদের বিরোধীতা করেছে মানে ত আমাদের বন্ধু না এবং স্বাভাবিক ভাবেই মুখে যতই বলুক বাস্তবে কখনই আমাদের ভাল চাইবে না। আমার কথা হল এমন একটা রাষ্ট্রের সাথেই বর্তমান প্রধান মন্ত্রীর ভাল সম্পর্ক। এটা কিভাবে সম্ভব(!)??

আমাদের ত উচিত ঐ দুই দেশের সাথে কোন রকম সম্পর্ক না রাখা। কারন তারা আমাদের ভাল চায় নাই এবং চাইবেও না।

কোন যুক্তি তে তাদের সাথে এত সখ্যতা(!) ব্যাপারটা কেউ যদি সথিক ভাবে জেনে থাকেন তাহলে একটু বুঝিয়ে বললে ভাল হত।

প্লীজ কেউ এটাকে নেগেটিভ ভাবে নিবেন না। জ্ঞান সীমিত। আমি জানার জন্য পোষ্ট টা দিলাম। কোন বিতর্কের জন্য না।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-৩

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১১

নীল-দর্পণ বলেছেন: ১৭বার পঠিত। কেউ কি নাই একটু বলার মত.....:(

২| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১২

আট আনা বলেছেন: /:)

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৩

নীল-দর্পণ বলেছেন: কিরে ভাই রাগ করেন ক্যান.....:(

৩| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৩

শাওন৩৫০৪ বলেছেন: হাহ হাহ....মজা পাইছি....সত্যি

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৯

নীল-দর্পণ বলেছেন: মজার জন্য ত না ভাইয়া। তার পরও মজা পাইসেন শুনে ভাল লাগল

৪| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৪

বিপ্লব কান্তি বলেছেন: পাকিস্হান ও বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরোধিতা করে, ও বাংলাদেশে ধর্ষন, হত্যা, লুটপাট করে।

কিন্তু পাকিস্হান ক্রিকেট খেলায় জয়ী হলে সে কি উল্লাস

সৌদিআরব ও বাংলাদেশের বিরোধিতা করে।


তাদেরকে কিছু বলেন ।

৫| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৪

আমি হনুমান বলেছেন: চিন আমাদের বনধু হোক আর না হোক আমাদের তার দরকার
চীন বাংলাদেশের বিরোধিতা করে আর ভারতের সহযোগিতা করে কে আমাদের বেশি ক্ষতি করেছে ১টু বিবেচনা করে দেখেন...

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩১

নীল-দর্পণ বলেছেন: অবশ্যই ভারত সমর্থন করেছে পুরোপুরি তাদের স্বার্থের জন্যই

৬| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৫

বিবেক হীন বলেছেন: কোন একটা দেশের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন দেয়া জটিল একটা সিদ্ধান্ত। এটা অনেকগুলো ফ্যাক্টেরের উপর ডিপেন্ড করে। উদাহরণ স্বরুপ ধরুন বাংলাদেশের সাথে নেপালের খুব ভাল সম্পর্ক। এখন নেপালের কোন একটা অন্চল যদি স্বাধীনতা আন্দোলন শুরু করে, সেটাকে সমর্থন দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। ঠিক একি কারনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় যুক্তরাষ্ট্র ও চীন এদেশকে সমর্থন দেয়নি, কেননা তাদের সাথে পাকিস্তানের ভাল সম্পর্ক ছিল। পক্ষান্তরে ভারত সমর্থন দিয়েছিল কারন পাকিস্তান ভেংগে দুভাগ হলে এই অন্চলে তাদের আধিপত্য বাড়ে।

যুক্তরাষ্ট্র ও চীন এর সাথে আগে যাই হোকনা কেন, সময়ের প্রয়োজনে বাংলাদেশ এখন তাদের সাথে সম্পর্ক রাখছে।

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৬

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ব্যাখ্যা করার জন্য। আগেই বলেছিলাম বিতর্কের জন্য পোষ্ট টা না তার পরও.....:(

৭| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৫

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ঝগড়া বাধানোর কি অদ্ভুত মানষিকতা।

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৮

নীল-দর্পণ বলেছেন: জানতে চাওয়াটাও কি দোষ(!)
ঝগড়াটা ত আপনিই বাধানোর চেষ্টা করছেন।

৮| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৬

মো. লুৎফর রহমান বলেছেন: ১৯৭১ সালের ১৬ডিসেম্বরের পূর্বে বাংলাদেশ নামে কোন দেশের অস্তিত্ব ছিল না। তখন এটা ছিল পাকিস্তান। আর পাকিস্থানের (পূর্ব+পশ্চিম) সাথে গণচীনের সম্পর্ক বরাবরই ভাল ছিল। চীন সবসময় পাকিস্থানের অখন্ডতায় বিশ্বাসী ছিল। পূর্ব পাকিস্থানকে তারা আলাদা করে দেখতো না।

বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২-৭৩ সালে শেখ মুজিবুর রহমান চীনের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার কাজ শুরু করে। কিন্তু আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার আগেই তিনি নিহত হন। মধ্যবর্তীকালীন সময় তৎকালীন পূর্ব পাকিস্থানের সাথে চীনের যোগাযোগ বন্ধ ছিল না।

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৪

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য

৯| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৯

ওরাকল বলেছেন: পররাষ্ট্র নিতীতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নাই ...সবাই স্বিয় স্বার্থ রক্ষায় পরস্পরের সহযোগী ।

আপনার হিসেবে তো ভারত বাংলাদেশের সবচেয়ে ভড় বন্ধু হবার কথা

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৩

নীল-দর্পণ বলেছেন: নিঃস্বন্দেহে ভারতের মত বড় শত্রু বাংলাদেশের আর নাই

১০| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩০

পুরাতন বলেছেন: :|

১১| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৯

কাব্য বলেছেন:
ঝগড়া-বিবাদ,কথা না বলাবলিরে মাইনাচ।তুমারে পিলাচ।
আসেন আমরা মিল্লা-ঝিল্লা একলগে থাকি :)B-)

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৭

নীল-দর্পণ বলেছেন: আমিও ট তাই কই কিন্তু ভাইয়া-আপ্পিরা ত বুঝেনা....:(

১২| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৫

তাজা কলম বলেছেন: ১৯৭১ আর বর্তমানের প্রেক্ষাপট এক নয়। সে সময় আমেরিকার নিক্সন সরকার বিরোধিতা করেছিল আমাদের স্বাধীনতার। কিন্তু আমেরিকার সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বাঙালীদের পক্ষেই ছিল। এছাড়া দুটি দেশের কুটনৈতিক সম্পর্কে কখোনই স্থায়ী শত্রুতা থাকতে পারে না।

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৭

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ

১৩| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৩

তায়েফ আহমাদ বলেছেন: কূটনীতির ব্যাপারে শেষ কথা বলে কিছু নেই!

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৮

নীল-দর্পণ বলেছেন: হুম...বুঝলাম

১৪| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৭

ত্রিশোনকু বলেছেন: "স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের শক্তিশলী দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন বাংলাদেশের বিরোধিতা করে।" সঠিক, শুধু তাই নয়, পাকিস্তানী হানাদারদের সহায়তা করার জন্য '৭১এ আমেরিকা ৭ম নৌবহর বাংলাদেশে পাঠানোর জন্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ১১ বার প্রস্তাব আনে। সোভিয়েত ইউনিয়নের ভেটোর জন্যে তারা আর পাঠাতে পারেনি। পারলে বাংলাদেশের ইতিহাস অন্যকরম হ'ত।

কিন্তু সম্পর্ক কি সবার সাথে সব সময় একই থাকে? আপনার ব্যক্তগত জীবনেই দেখুন না লক্ষ্য করে।

'৭১ এ আমেরিকা ও চীন ছিল শত্রু, এখন মিত্র।

তাছাড়া, '৭১এ ছিল ২টি মহাশক্তিধর এখন ১টি। ধর্না দেবার জন্য একটি দেশই আছে। আর চীনের কাছে তো যেতেই হবে। এত সস্তায় কে আপনাকে কিছু দেবে? তার ওপরে বাংলাদেশ সেনা বাহিনীর সিংহভাগ অস্ত্রই চৈনিক।

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৫

নীল-দর্পণ বলেছেন: বিস্তারিত বোঝানোর জন্য ধন্যবাদ

১৫| ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৪

মুক্ত বয়ান বলেছেন: আধুনিক বিশ্বে শত্রু-মিত্র বিবেচনার ক্ষেত্রে কেবলমাত্র বর্তমানকে চিন্তা করা হয়। আমেরিকার জন্য যেমন এখন আফগানিস্তান, ইরাক। আবার, পূর্বশত্রুতাকেও ভুলে যাওয়া যায় না। তাই, ভারত-পাকিস্তান দুইদেশ পরস্পর শত্রু হলেও এখন শান্তিপূর্ণ সহাবস্থানে। একই অবস্থানে পরপর দুইটা বিশ্বযুদ্ধে অংশ নেওয়া রাস্ট্রগুলোও।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে চীন, যুক্তরাষ্ট্র বিরোধীতা করেছিল, তাই বলে এখন তাদের সাহায্য প্রত্যাখান করব সেটা না, ঠিক তেমনি ভারত তখন সাহায্য করেছিল বলে আমরা তাদের যেকোন অন্যায্য দাবি মেনে নেব, সেটাও না।


সকলের উদ্দেশ্যে: যারা পড়ে, না পড়ে মাইনাস দিয়ে গেলেন, কিছু উল্টা-পাল্টা মন্তব্য করলেন, কেন করলেন সেটা বলা উচিত ছিল। যে ব্যাপার নিয়ে প্রশ্ন তুলেছে, সেটা নিয়ে কিছু ধারণা দিতে না পারলে অন্তত বলতেন, ব্যাপার নিয়ে জানা নাই, তাই কিছু বলতে পারলাম না। বেহুদা মাইনাস, আজাইরা মন্তব্য কেন?? /:)

২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৬

নীল-দর্পণ বলেছেন: ধন্যাবাদ ভাইয়া

১৬| ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১৩

পাথুরে বলেছেন: কুটনৈতিকতা, প্রয়োজন, অভাব, শক্তিমত্তা, রাজনৈতিক পারিপার্শ্বকতা।

১৭| ২১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২০

টোনা বলেছেন: অপরিনত চিন্তার ফসল .. তারপরও ভালো লাগলো দেখে যে চিন্তা করছো ...

২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২০

নীল-দর্পণ বলেছেন: অনুর্বর মস্তস্ক ত তাই এসব অপরিনত চিন্তাই আসে....:( তবে অনেকে উর্বর মস্তস্ক ওয়ালারাও এর সঠিক সমাধান দিতে পারে না.....:(

১৮| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৭

হায়রে ভালবাসা বলেছেন: এখনো বোঝার বাকি আছে??...:(

১৯| ২০ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৪

খায়রুল আহসান বলেছেন: কূটনীতিতে ও রাষ্ট্রনীতিতে রাষ্ট্রের স্বার্থই বড় কথা। সেটা হিসেব করেই সখ্যতা বা শত্রুতা নির্ধারণ করা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.