| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য অজুহাতে রাস্তায় নেমে পড়ে, তারা আজ কোথায়?
কোথায় সেই ভাঙচুর? কোথায় সেই আগুন? কেন আজ আর বটার দোকান ভাঙা হচ্ছে না,কেএফসিতে হামলা হচ্ছে না,কোকাকোলা বোতল ভেঙে প্রতিবাদের নামে লুটপাট হচ্ছে না?
তাহলে কি তাদের প্রতিবাদ আদর্শের জন্য নয়, বরং সুযোগের জন্য ছিল? তাহলে কি ধর্মীয় আবেগ শুধু একটি অজুহাত, আর আসল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যক্তিগত স্বার্থ হাসিল?
সত্যিকারের ঈমানদার মানুষ কখনো অন্যের সম্পদ ধ্বংস করে না, ব্যবসা প্রতিষ্ঠান লুট করে না, সাধারণ মানুষের জীবিকা নষ্ট করে না। প্রতিবাদের নাম করে যারা নৈরাজ্য সৃষ্টি করে, তারা সমাজের বন্ধু নয়, তারা সমাজের জন্য হুমকি।
আজ সময় এসেছে প্রশ্ন করার প্রতিবাদের নামে যারা তাণ্ডব চালায়, তারা কি সত্যিই ধর্মের সৈনিক, নাকি সুযোগসন্ধানী বিশৃঙ্খলাকারী?
সমাজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি যুক্তির পথে চলবো, নাকি উসকানির রাজনীতির কাছে বারবার জিম্মি হয়ে থাকবো? 
২|
০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:১৯
সৈয়দ কুতুব বলেছেন: তারা এখনো আপনার চারপাশে আছে ।
৩|
০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:১৬
নাহল তরকারি বলেছেন: আপনারা কোন সমস্যা থাকলে, মসজিদের ইমাম কে জিগ্যেস করুন। আর আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।
৪|
০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬
আহা রুবন বলেছেন: তারা আব্বার বিরুদ্ধে কথা বলবে না, তাই গজল লেখায় ব্যস্ত।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: তৌহিদী জনতা মূলত জামাতের আরেকটা শাখা। এরা শিবিরের চেয়ে নিম্মমানের।