| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই, ভালোবাসা নাই। অর্থ না থাকলে নিজ পরিবারের সদস্যদের কাছেও সম্মান ভালোবাসা পাওয়া যায় না। সব মানুষই সম্মান আর ভালোবাসার কাঙ্গাল। কিন্তু সব মানুষ এক জীবনে সম্মান আর ভালোবাসা পায় না। ধনী লোকেরা চাটুকারিতাকে সম্মান মনে করে। দেশ এবং সমাজের জন্য ভালো কাজ করলেই ভালোবাসা এবং সম্মান দুটাই পাওয়া যায়।
এই সমাজে খাটি মানুষ নেই। সব ফটকা, মিথ্যাবাদী, ঠগ, ভন্ড, প্রতারক।
এরা সম্মান আর ভালোবাসার ধারধারে না। এরা টাকা চায়। শুধু টাকা। দূর্নীতির টাকা হলেও সমস্যা নাই। সব টাকা দেখতে ওকই রকম। অসৎ পথের টাকার গায়ে তো আর লেখা থাকে না, দূর্নীতি করা টাকা। একজন চোর ছিনতাইকারী বা ডাকাত ধরার চেয়ে একজন দূর্নীতিবাজকে গ্রেফতার করা সহজ। অথচ দূর্নীতিবাজরা বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়। আমার মনে হয় না অসৎ মানুষেরা স্বচ্ছ পবিত্র সহজ সরল ভালোবাসা বা সম্মান পায়।
মাদার তেরেসা, ডায়না হেডেন, চার্লি চ্যাপলিন, চে, মেন্ডেলা এরা মানুষের ভালোবাসা এবং সম্মান পেয়েছেন।
সম্মান আর ভালোবাসা কাছাকাছি। যাকে ভালোবাসা যায়, তাকেই সম্মান করা যায়। আবার যাকে সম্মান করা যায়, তাকেই ভালোবাসা যায়। শুধু ভালোবাসাই জীবনের সব নয়। যাকে ভালোবাসো তাকে সম্মান করো। তার খুশি ও আনন্দের জন্য কিছু করো। সবচেয়ে বড় কথা সম্মান বা ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হয়। তোমার মধ্যে যদি কোনো গুন বা দক্ষতা না থাকে, তবে কেন মানুষ তোমাকে ভালোবাসবে? যীশু বলেছেন, মানুষকে সম্মান করো, তাহলে তুমি সম্মান পাবে। মানুষকে ভালোবাসো তাহলে তুমি ভালোবাসা পাবে।
ব্যাক্তিগত ভাবে আমি জীবনে কারো কাছে কিছু চাই না।
সম্মান, ভালোবাসা অথবা টাকা, কিছুই চাই না। বরং মানুষের জন্য আমি কিছু করতে চাই। মানুষকে ভালোবাসতে চাই এবং যারা ভালো মানুষ তাদের সম্মান করতে চাই। জীবনে ভালোবাসা বা সম্মান পাওয়াটাই সব নয়। এর বাইরেও কিছু আছে। বিনিময় প্রথা আমার ভালো লাগে না। আমি মানুষ। আমার কিছু দায়দায়িত্ব আছে। আরে ভাই সমাজের জন্য ভালো কাজ করবো। বিপদে আপদে মানুষের পাশে থাকবো। এটাই স্বাভাবিক। আমার বন্ধু শাহেদ জামাল বলে, বেচে থাকার জন্য সম্মান বা ভালোবাসার কোনো প্রয়োজন নেই। বেচে থাকার জন্য প্রয়োজন খাদ্য। শাহেদ নীলা নামের এক মেয়েকে ভালোবাসো। নীলাও তাকে ভালোবাসতো। কিন্তু নীলা আজ অন্যের স্ত্রী। সে স্বামী সন্তান নিয়ে মহা সুখে আছে। আর শাহেদ অসহায় মানবেতর জীবনযাপন করছে। অথচ শাহেদ মেধাবী ছাত্র ছিল।
আমি চাই জীবনটা উপভোগ করতে।
মানুষ আর ক'দিনই বা বাচে! অল্প কিছুদিন আমাদের আয়ু। অল্প আয়ু নিয়ে আমাদের কত কিছু করতে হয়। লেখাপড়া, চাকরি, বিয়ে, ঘরসংসার কত শত কাজ আমাদের! তাই যতটা পারি পৃথিবীর রুপ, রস, গন্ধ উপভোগ করে নিই। মানুষ বেচে থাকে উপভোগ করার জন্যই। আমস্টারডাম শহরটা পায়ে হেটে ঘুরে দেখার শখ। ডুবুরীদের সাথে সমুদ্রের গভীরে সময় কাটানোর শখ। স্কাইডাইভিং এর খুব শখ। মানুষের মনে যত রহস্য তার চেয়ে হাজার গুণ বেশি রহস্য সমুদ্রের গভীরে এবং অনন্ত নক্ষত্র বীথিতে। সেই সব রহস্য গুলোকে ছুয়ে দেখার স্বাদ। চাই না মানুষের ভালোবাসা বা সম্মান। মানুষের চেয়ে সমুদ্র ভালো। পাহাড় ভালো। আকাশ ভালো।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেডি ডায়ানা ( যিনি কিনা প্রিন্সেস ডায়ানা হিসাবেই অধিক পরিচিত) এনালগ যুগের সব চেয়ে প্রচার প্রাপ্ত নারী। ১৯৯৭ সালে তিনি মারা যান। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি।