| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক করে কয়েক সপ্তাহ আগে ফিরে এসেছেন। তিনি সিলেটের এক পাবলিক ভার্সিটিতে শিক্ষকতা করেন। মাথা নিচু করে করে আজ বললেন - জাপানীরা অবাক বিস্ময়ে আমাদের দেশের দিকে তাকিয়ে থাকেন।
যদিও আমরা খুব পরিশ্রম করার চেষ্টা করি, কিন্তু, আমরা জাতি হিসেবে খুবই নিচু মানসিকতার। আমরা একতাবদ্ধ নই। দেশের বাইরে যাই শিক্ষা নেওয়ার জন্যে নয়, কোনক্রমে বোর্ডার পার করে থেকে যাওয়ার মানসিকতা নিয়ে। আপনি দেখবেন, সিলেটের মানুষের সাথে পাশের জেলার মানুষের মিল নেই। বাংলাদেশের এক জেলার সাথে আরেক জেলার মানুষের বিস্তর ফারাক। এক জেলার মানুষ আরেক জেলাকে হিংসা করে। এর মূল কারণ আমাদের জীন।
আমাদের দেশের মানুষ অনেক কিছু করেছে। পৃথিবীর নামকরা প্রতিষ্ঠানে কাজ করেছে, এবং এখনো করছেন। কিন্তু, একতাবদ্ধ জাতি হিসেবে কোথাও আমাদের নাম নেই। আমরা নিজেরা যেমন নিজেদের ক্ষতি করতে ঊস্তাদ, তেমনি অন্যদের ভালো দেখলে তা সহ্য করতে পারি না।
এটা জাতি হিসেবে আমাদের পরাজয়।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা নিজেরা যেমন নিজেদের ক্ষতি করতে ঊস্তাদ,
তেমনি অন্যদের ভালো দেখলে তা সহ্য করতে পারি না।
................................................................................
এর কারন হলো আমরা প্রকৃত শিক্ষা পাইনি ।
বৃটিশদের কলোনীয়ান শিক্ষা ব্যবস্হা আর রাজনীতিবিদের জগাখিঁচুড়ী
মার্কা পড়া লেখার মান , আমাদের মনের গভীরে দাগ কাটতে পারেনা ।
আমাদের দেশে বহুমাত্রিক শিক্ষা ব্যবস্হা এর জন্য দায়ী ।
.....................................................................................................
শিক্ষার একটি মানদন্ড ঠিক করতে হবে যা রাজনীতি মুক্ত হতে হবে
এবং কোন রাজনৈতিক দলই ক্ষমতায় এলে তা যেন পরিবর্তন করতে না পারে
সেই ম্যান্ডেট থাকতে হবে ।