| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু, একটি বালক, এক কিশোরী, একজন তরুনী,
এবং জনৈক বৃদ্ধ।
চারিদিকে অন্ধকার! আকাশ ভরা মেঘ!
বিজলি চমকাচ্ছে। নদীতে তুফান হবে।
সবাই চুপচাপ বসে আছে নৌকায়।
নৌকা দুলে দুলে চলছে। কত যুগ কেটে যাচ্ছে!
কোথাও একটা ভুল হচ্ছে।
২৪ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২|
২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৩৫
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
ভুলটা নৌকার মাঝির! ছোট্ট একটা পাল তুলে কি সংঘর্ষের মাঝেও অনন্ত নক্ষত্রবীথি পার হওয়া যায় ? ভুলটা সেখানেই.....
২৪ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়।
৩|
২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:২৩
সৈয়দ কুতুব বলেছেন: জমলো না ঠিক ঠাক ।
২৪ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: সহমত।
৪|
২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি লেখার মান জানি। আপনার কবিতা খুবই ভালো হয়েছে। ১০/১০ পেয়েছেন। ২০২৬ সনের আজ এখন পর্যন্ত সবচেয়ে ভালো কবিতা।
২৪ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: হায় আল্লাহ!!
৫|
২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯
মাথা পাগলা বলেছেন: পথ হারানোর ভয়ের থেকে মাঝির নীরবতাটাই মনে হয় বেশি ভয়ংকর।
২৪ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৬|
২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৩:১৭
ক্লোন রাফা বলেছেন: ১৯৭২ সাল থেকেই ভূল হোচ্ছে একের পর এক। তাই আজও নৌকার গন্তব্য সঠিক নেই!
৭|
২৪ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১১
পদাতিক চৌধুরি বলেছেন: বর্তমান সময়ে দাঁড়িয়ে কবিতাটিতে এক ভিন্ন মননের ছবি পেলাম। বিষন্নতা মনকে গ্রাস করেছে।আর কিছু বললাম না।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোথাও একটা ভুল হচ্ছে।
.....................................................
জীবনটাই ভূলে ভরা !
তবু বেঁচে থাকার আকুতি সবার মাঝে,
কিন্ত বেঁচে থেকে আমরা কার জন্য কি করেছি
বলতে পারবেন ???