| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১
বড়ো বেশি আধুনিক হতে হতে হয়ে গেছি বন্য আধুনিক!
এটাই এখন জনপ্রিয় আধুনিকতা!
চিনি না বা ভুলে যাই নিজের প্রতিবিম্ব!
একধরনের অদৃশ্য প্রতিযোগিতা-
হানাহানি শেষ পর্যন্ত গিয়ে বিশ্রাম নিচ্ছে মৃত্যুপুরীর অন্দরমহলে!
যেনবা বহুকালের ক্ষুধার্ত মানুষ গিলে খাচ্ছে স্বগোত্র।
বিপুল বিক্রমে পুনরায় শুরুর আগে এ যেনবা ক্ষণকালের ভাতঘুম!
২
এটাই এখন প্রতিষ্ঠিত, প্রচলিত ও জনপ্রিয় নিয়ম-
ঝোঁপ বুঝে মারো কোপ!
এমনই যেসে কোপ যে মাঝেমধ্যে ভ্রম হয়,
বাজারে সাজিয়ে রাখা খাশির মাথা যেনবা নরমুণ্ড!
টপটপ করছে রক্ত ঝরছে;
মানুষ কিনে নিয়ে যাচ্ছে মানুষের মাথা!
সম্ভবত খুব বেশি জনপ্রিয় হয়েছে বা উঠবে মানুষের মাথার খুলির স্যুপ!
৩
আমরা তো বীরের জাতি!
গোপনীয়তা বলে কিছু নেই যা করি তা প্রকাশ্যে!
এতটাই প্রকাশ্যে ও অনুকূলে যে রীতিমতো বাধাহীন
আর হাভাতে ইউটিউবার গোষ্ঠী আপনার কৃতকর্ম ধারণ করবে রসিয়ে রসিয়ে!
সংবাদের আগে পয়দা হয়ে যায় সংবাদ!
আমরা সবই দেখছি- শুনছি- জানছি
এবং অতঃপর টংয়ের দোকানে বসে যাচ্ছে সংসদ অধিবেশন!
২|
০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩২
সৈয়দ কুতুব বলেছেন: যা মনে চায় তা নিয়ে লিখেন আরকি ।
৩|
০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সব তথ্য মাথায় নিয়ে, জমিয়ে রেখে ক্ষোভ,
টংয়ের দোকানে যাওয়ার জন্য বাড়ে মনের লোভ।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন:
টং দোকান” এখানে শুধু চায়ের আড্ডার জায়গা নয়—সমাজের একটি প্রতীক হয়ে উঠেছে। আপনার তিনটি পর্বেই আধুনিকতার নামে আমাদের আচরণ, সহিংসতা, গুজব এবং অতি-আলোচনাপ্রবণতার যে চিত্র ফুটে উঠেছে, তা বেশ তীক্ষ্ণ।
বিশেষ করে শেষের কথাটি—“টংয়ের দোকানে বসে যাচ্ছে সংসদ অধিবেশন”—আমাদের সময়কে বোঝানোর জন্য দারুণ একটি রূপক। এখন অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই তার বিচার, বিশ্লেষণ ও রায় সামাজিক আড্ডায় হয়ে যায়। তথ্যের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে মতামত, আর সত্য যাচাইয়ের আগেই তৈরি হয়ে যায় ‘সংবাদ’।