| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন খারাপের সকাল হয়ে আসে। আকাশ জুড়ে ঘন কালো মেঘের ছায়া, কখনো হালকা, কখনো গভীর বৃষ্টির ঝাপ্টা সারা পরিবেশ জুড়ে ছড়িয়ে দেয় এক রহস্যময়তা। বাতাসে ভেসে আসে ভেজা মাটির ঘ্রাণ, গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা ঝরে পড়ার মৃদু শব্দ। কোথাও দূরে বিদ্যুত চমকায়, কোথাও আবার টুপ টুপ শব্দ।
তাপমাত্রা এখন ১২ ডিগ্রী সেন্টিগ্রেড। বেশ ঠান্ডা। এমন সকালে ঘর থেকে বের হওয়ার ইচ্ছে কমে যায়। মনে হয় চায়ের কাপ হাতে জানালার পাশে বসে প্রকৃতির এই দৃশ্য উপভোগ করি।জানালার এপাশ থেকে বৃষ্টির টিপটিপ শব্দ, ঠান্ডা বাতাস, আর মেঘলা আকাশ—সব মিলিয়ে মন জুড়িয়ে যায়। কিন্তু বাইরে বেরিয়ে দেখি বাতাসের ঝাপটায় ফুলগুলো সব ঝরে পড়েছে। এই ঝরাফুলের দৃশ্য এক বিশেষ অনুভূতি এনে দিয়েছে। জীবনও তো এভাবে ঝরে পড়ে। তারপর প্রকৃতি তার নতুন রূপে ধরা দেয়। কিন্তু হারিয়ে যাওয়া মানুষ আর ফিরে আসে না।
ছবি ব্লগ - ৩ কফি শপ
ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৭
হুমায়রা হারুন বলেছেন: আপনাদের সাথে এখানকার সময় বোধহয়য় ঠিক ১২ ঘন্টা তফাৎ বা একটু বেশী হলে ১৪ ঘন্টা। তখন দুই জায়গায় a.m.
২|
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন:
বৃষ্টিমুখর সকালের প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে জীবনের ক্ষণস্থায়িত্বকে যেভাবে মিলিয়ে দেখেছেন, তা সত্যিই মন ছুঁয়ে গেল। ঝরে পড়া ফুলের দৃশ্য থেকে “জীবনও তো এভাবে ঝরে পড়ে”—এই উপলব্ধিটি লেখাটিকে শুধু একটি ছবি ব্লগের মধ্যে সীমাবদ্ধ রাখেনি; বরং প্রকৃতির সৌন্দর্যের আড়ালে জীবনের গভীর এক দর্শনকে তুলে ধরেছে। বৃষ্টি, মেঘ, ভেজা মাটির ঘ্রাণ আর হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি—সব মিলিয়ে লেখাটি বিষণ্ণ অথচ সুন্দর এক অনুভূতি তৈরি করেছে। ছবি ও লেখার চমৎকার সমন্বয়ের জন্য ধন্যবাদ, হুমায়রা আপু।
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৮
হুমায়রা হারুন বলেছেন: প্রিয় চাচাজানকে হারিয়েছি কিছুদিন হলো।
সাথে সব কথাও হারিয়ে ফেলেছি।
৩|
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:১৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মেঘলা আকাশ, বৃষ্টি আর ঝরাফুল—প্রকৃতির এই দৃশ্যগুলো যেন জীবনেরই প্রতিচ্ছবি। ফুল ঝরে যায়, ঋতু বদলায়, আবার নতুন ফুল ফোটে; কিন্তু হারিয়ে যাওয়া মানুষ আর ফিরে আসে না। প্রকৃতি তার শূন্যতা নতুন সৌন্দর্যে পূরণ করতে পারে, মানুষ পারে না। তাই ঝরাফুল শুধু বিষণ্ণতার প্রতীক নয়—এ আমাদের মনে করিয়ে দেয়, জীবন ক্ষণস্থায়ী, অথচ কিছু মানুষ ও কিছু স্মৃতি চিরকাল হৃদয়ে থেকে যায়।
এদেশেও অক্টোবর আসলে আমার ব্যক্তিগতভাব মন খারাপ হয়ে যায়, আস্তে আস্তে প্রকৃতিতে সবুজ পাতাগুলো ঝরে যাওয়ার সময় হয়~একটা বিয়োগান্ত অধ্যায় শুরু হয়ে বসন্তের অপেক্ষায়!
৪|
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:১৯
অপ্সরা বলেছেন: ঠিক একই রকম ভাবছিলাম আজ আমি আমার বারান্দায় বসে। হিমেল বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে মনে পড়ছিলো হারিয়ে যাওয়া সময়গুলোর কথা। ছোটবেলা কি ভয় পেতাম পরিবারের কাউকে হারানোর। তবুও একে একে কত জন হারিয়ে গেলো.... হারানোরা একেক সময় একেক রকম ছিলো.....কত হারানোর বেদনা কত হারানোর দীর্ঘশ্বাস! কত হারানো চেপে রাখা..... হারানোর কত রঙ ও রুপ!!!
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০
হুমায়রা হারুন বলেছেন: জীবনটা এমনই আপু।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাপমাত্রা এখন ১২ ডিগ্রী সেন্টিগ্রেড।
................................................................
কানাডায় বোধ হয় এই সকাল ও বর্ষা ও প্রকৃতি এক অপূর্ব দৃশ্য
ঠিক একই সময় সিডনীতে ২০ ডিগ্রী তাপমাত্রা আর মৃদু দোল দেয়া ইলশে গুড়ি
বৃষ্টি আমি উপভোগ করছিলাম লাইব্রেরী চত্তরের বেন্চে বসে ।
প্রকৃতি বহুরুপী, মানুষের মনে দোল দেয় বহুমাত্রিক উপায়ে ।