| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;
মানুষই এখন মানুষ খায়!
কাচা- পাক- পোড়া- সেদ্ধ- তামাম মানুষ।
পোষ মানাতে চেয়েছিলাম কিছুটা সুশীল সময়;
পরে দেখলাম সময়ই সবচেয়ে বেপরোয়া ও বন্য;
সুসভ্য সময় আপাতত ভাতঘুমে।
অতঃপর নিজেকেই নিজে মানাতে হয় পোষ!
পৌষে এসে নিয়ে যেও কিছু মচমচে সুন্দর সর্বনাশ।
যে ফাঁদে পড়েছো দ্বিতীয়বার আর পড়ো না প্রথমবার।
২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।
২|
২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
শান্তি রক্ষায় বানাই আমরা বোমার পর বোমা,
সংখ্যা বাড়াই, আত্মারা মরে, পায় না কেউ ক্ষমা;
আধুনিক মানুষ, পরিচ্ছন্ন ও বড্ড চতুর তার চাল,
সবই তো আছে ,কেবল হৃদয়টাই আজ কৃত্রিম কঙ্কাল।
২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩|
২৬ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: কবিতা এরকমী হয় আমি যে কি লেখি বুঝি না
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৫
সুব্রত দত্ত বলেছেন: বাহ্! শব্দচয়ন! অসাধারণ!
বিপণন, বিপনি, বিতান
পোষ, পৌষে!
ভাবনাও সুন্দর। বিপন্ন সময়ের আখ্যান।