নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বেসামাল তোড়জোড়

১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:০৪



অনেকদিন পর অনেক কম বৃষ্টি এসে দেখিয়ে গেলেন রক্তচক্ষু।
কী বলবো আর কী বলবো না ভাবতে ভাবতে মনে হলো-
কাছে পেয়ে না বলাটাও একধরনের ব্যক্ততা!

এটা অবশ্যই পূর্বানুমানে ছিলো সত্যি হবে পূর্বানুমান।
পত্রহীন বৃক্ষের জন্য থাকে না বৃষ্টির কোনো প্রেম!
সে আসে বটে ভেজায়ও যারা ভিজে ভিজে হয়ে আছে ভেজাসক্ত।

অনেকের বিশেষত যারা নিজ গোত্রীয়-
জমিযে রেখেছি অব্যক্ত কথামালা।
অচিরেই হয়তো আসবে তুমি-
শুরু হয়েছে বেসামাল তোড়জোড়।
অনেককিছু বলতে বহুকিছু বহুকালের হিসাবনিকাশ।
কথা তো বলি না, যদি বলতেই হয়-
জানি না এখন তোমার পরিবর্তিত শোষণ ক্ষমতা।


(গতকাল রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি!
সকাল হয়ে গেছে, অথচ ঝিরি ঝিরি বৃষ্টি থামার কোনো নামগন্ধ। নন স্টপ বৃষ্টি চলছেই। পত্রিকায় ভাষায় হালকা বৃষ্টি। কিন্তু শহরের মানুষ বিরক্ত। আমি নিজেও বিরক্ত। অথচ মাত্র দুদিন আগে, সকাল বেলা বাসা থেকে বের হয়েছি। চারিদিকে ছিলো গাঁঢ় কুয়াশা। প্রচুর কুয়াশা। তবে ঠান্ডা ছিলো না। কুয়াশা দেখে মনটা খুশিতে নেচে উঠলো। বন্ধু শাহেদকে ফোণ করলাম। তার ফোন বন্ধ। একবার মনে হলো- রমনা পার্কে গেলে শাহেদ কে পাওয়া যেতে পারে। হালকা বৃষ্টির কারণে আর রমনায় গেলাম না।)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৩

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

২| ১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: ঠিক বলেছেন সবকিছু বেসামাল
কোনদিকে হয়ে যাবে চন্দ খামার
সেটাই বুঝা যাচ্ছে বেসামাল

৩| ১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কথা তো বলি না, যদি বলতেই হয়-
জানি না এখন তোমার পরিবর্তিত শোষণ ক্ষমতা।

......................................................................
সময় বদলে দেয় মানুষের ভেতরের রসায়ন,
আগে যে অভিমানে তোমার চোখ ভিজে উঠত মুহূর্তেই,
এখন হয়তো তা নিছকই বাতাসের মতো গায়ে লাগেনা।
শব্দের ধার কমেছে, নাকি তোমার সয়ে নেওয়ার পরিধি বেড়েছে,
সেই অঙ্ক মেলাতে গিয়েই বারবার থমকে দাঁড়াই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.