| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে এখন কত মানুষ প্রতিনিয়ত বাংলাতে টাইপ করছেন সেটি যে কোন বাংলা ব্লগের ওয়েব সাইটে ঢুঁ না দিলে বোঝার উপায় নেই। এটি অবশ্যই একটি পজিটিভ ব্যাপার। স্রোতের মতন লিখা আসছে বিভিন্ন বিষয় নিয়ে। ১টা লিখার স্থায়িত্বকাল প্রথম পাতাতে কতক্ষন থাকে সেটি হিসাব করলে সহজেই অনুমান করা যায় বিষয়টি। কয়েক ঘন্টার মধ্যে ১ টি লেখা চলে যায় পাঁচ কিংবা ছয় নম্বর পাতাতে। প্রত্যেক লেখক কিংবা পাঠকের যে কিছু পছন্দের বিষয় থাকে তা বলাই বাহুল্য। ধরা যাক একজন পাঠকের পছন্দের বিষয় “গল্প।” কিন্তু গত কয়েক ঘন্টায় এত বেশী কবিতা বিষয়ক লেখা এসেছে যে এগুলোর ভীড়ে চমৎকার একটি গল্প ঐ গল্প প্রেমিক পাঠকের দৃষ্টি এড়িয়ে গেছে।
এ সমস্যা দূর করতে ব্লগ গুলোকে কিছু ক্যাটাগরীতে ভাগ করে লেখা গুলো সংশ্লিষ্ট ক্যাটাগরীতে জমা হলে এর মাধ্যমে পাঠক যেমন খুঁজে পাবে তার পছন্দের বিষয় একই সাথে ভালো লেখা গুলো পাবে এর প্রকৃত মূল্যায়ন।।
০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৬
রাকিবুল আলম বলেছেন: ধন্যবাদ।
২|
০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:০৩
০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৯
রাকিবুল আলম বলেছেন: ইন্টারেস্টিং...।
৩|
০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:০৫
সৈকত২০০৯ বলেছেন: আপনার মতামত ভেবে দেখার বিষয়।
০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৪০
রাকিবুল আলম বলেছেন: ধন্যবাদ।
৪|
০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:১৪
বিডি আইডল বলেছেন: কপি পেষ্ট করার সিস্টেম বন্ধ করে দিলে সব ঠিক হয়ে যাবে
০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৬
রাকিবুল আলম বলেছেন: কপি-পেস্ট নিঃসন্দেহে একটি সমস্যা। আবার অনেকেই "আমি আজ আলু ভর্তা দিয়ে ভাত খেলাম" এ জাতীয় কথা লিখে পোস্ট করে দেন...। এধরনের লেখা'র জন্যেও একটা সেকশন থাকা উচিত। এক সময় দেখা যাবে...এ ধরনের লেখার পাঠক সংখ্যা শূন্যে নেমে গেছে। তখন লেখক নিজ থেকেই এ ধরনের লেখা আর লিখবেন না।
আপনার মতামতের জন্যে ধন্যবাদ।
৫|
০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:২৫
রাজিব খান০০৭ বলেছেন: comment by: বিডি আইডল বলেছেন: কপি পেষ্ট করার সিস্টেম বন্ধ করে দিলে সব ঠিক হয়ে যাবে
হুমম।এদের যন্ত্রনায় কোনো পোস্ট বেশীক্ষন প্রথম পাতায় রাখা যায় না।
০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৭
রাকিবুল আলম বলেছেন: মতামতের জন্যে ধন্যবাদ।
৬|
০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৪০
নুরুন নেসা বেগম বলেছেন: ব্লগের পোস্ট বিষয়ভিত্তিকভাবে ভাগ করে সাজানোর প্রস্তাব ভালো।
০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৮
রাকিবুল আলম বলেছেন: ধন্যবাদ।
৭|
১০ ই মার্চ, ২০১০ রাত ১:১০
এরশাদ বাদশা বলেছেন: বেশ ভালো আইডিয়া। ভেবে দেখা উচিত।
১০ ই মার্চ, ২০১০ রাত ৩:১৩
রাকিবুল আলম বলেছেন: ধন্যবাদ।
৮|
১০ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫১
মুকুট বিহীন সম্রাট বলেছেন: আপনার পরামর্শটা আসলেই যুক্তিক।এমন কিছু পোষ্ট আসে যে গুলো দেখলে হাসি পায় আবার রাগও লাগে- যেমন - ক্রিকেট খেলা দেখে আর লিখে - এই মারলো ছক্কা, কিংবা ক্ষুধা লেগেছে খেতে যাবো।অমুক ব্লাগর আপনি কোথায় ইত্যাদি পোষ্ট গুলোর জন্য কিছু ভালো ভালো পো্ষ্ট আমরা হারিয়ে ফেলি।
সামু'র দৃষ্টি আকর্ষন করছি।
১০ ই মার্চ, ২০১০ রাত ৯:২৪
রাকিবুল আলম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে...
৯|
১১ ই মার্চ, ২০১০ রাত ১২:০৬
রাগ ইমন বলেছেন: আপনি একটু কষ্ট করে আমার শেষ পোস্টটা পড়েন, লিংক গুলা সহ।
১১ ই মার্চ, ২০১০ রাত ১২:১৯
রাকিবুল আলম বলেছেন: পড়লাম। আপনার সাথে আমি একমত। মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
১০|
১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আপনার মতের সাথে একমত রাগ ইমনের পোস্টটার পথ আমিও ধরলাম। আশা করি অচিরেই কিছু ভালো পরিবর্তন হবে!
১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৪১
রাকিবুল আলম বলেছেন: ধন্যবাদ।
১১|
১২ ই মার্চ, ২০১০ সকাল ৯:১৬
আমি ভাল আছি বলেছেন: সুন্দর প্রস্তাবনা। +
১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৭
রাকিবুল আলম বলেছেন: ধন্যবাদ। ভাল প্রস্তাব তো অনেক আসে কিন্তু এর বাস্তবায়ন হয় কতটুকু ????
১২|
১১ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৩৬
টবগমৃুাপৃসত বলেছেন: The post thoughtfully discusses organizing Bengali blogs into categories so readers can find topics they enjoy more easily. After reading ideas like this, I often play Slope Rider, which is a fast-paced game where you guide a ball down a slope while avoiding obstacles.
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:০০
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
ভেবে দেখা উচিৎ।