নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে ছিল পাপ!
যা না বলার বলে ফেলেছি, গীবতে রেখেছি ঠোঁট,
হিংসা সে-তো পান্তা ভাত,
কারণে অকারণে ঈর্ষায় ফুলিয়েছি বুক!

নামাজ করেছি ক্বাযা, পরে পড়বো বলে মনকে দিয়েছি প্রবোধ;
এন্তার বেলা পেরিয়ে এখন আক্ষেপের নদীতে ডুবে যাচ্ছি রোজ,
জায়নামাজে বসে বলি ও রব, বিগত পাপ করো তুমি মাফ
সম্মুখের পথ করে দাও সহজ!

কত আপনজনা চলে গেল গোরের ঘরে না বলে কয়ে,
কেমন আছে তারা!
রব সে তুমি জানো,
আমিও একদিন ডানা মেলে উড়ে যাব অনন্ত ঠিকানায়,
অথচ কত পাপ এখনো আমলনামা করে আছে দখল।

রব-ছোট ছোট ইবাদতে রেখেছি মন
হরদম ডাকি তোমায়, হিদায়াতের দেখাও পথ,
বর্তমান আমার ভরে দাও শুদ্ধতার আলোয়,
তোমার নূরের আলোয় আলোকিত করো জীবন আমার ।

সুস্থতার নিয়ামত সদা চাই প্রভু,
তোমার দয়া যেন থাকে আমার মনের নাগাল,
তোমারে ডাকলেই যেন পাই কাছে,
চলার পথে তোমার রহমত নিয়ে হেঁটে যাই ইচ্ছে,
করুণাময় - বিগত পাপ করে দাও মাফ।

রহমত, নিয়ামত-দয়া সর্বদা দিয়ো
আমাকে করে রেখো রব তোমারই প্রিয়।
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনুতাপে পুড়ছে আমার মন
...........................................................................

চোখের পাপ, মনের পাপ, আর স্মৃতির ভেতরের ক্ষত!
অনুতাপের এই অশ্রুজলে, শোধ হোক সব মিথ্যে মতামত ;
অজানা পাপ করেছি অনেক , ভুলেছি সরল পথ,
অহংকারে যৌবন কেটেছে প্রহর,বুনেছি মিথ্যে রথ!

কানেরও তো ছিল পাপ,শুনেছে নিষিদ্ধ সুর,
ক্ষমার ব্যাকুলতায় আজি, প্রহর গুনি বহুদূর।
শুনেছি অনেক আসরে বসে, গোপন কুৎসা-বিলাপ;
হারিয়েছি পথ, ভেঙেছি শপথ, জবানের সংলাপ!

লোভের আগুনে পুড়েছি নিজে, সঁপেছি আলোর দিন,
অনুতাপের এই অশ্রুজলে,শোধ হোক সব ঋণ।
হে প্রভু, ফিরিয়ে নাও আমায়,করো হে অন্তর শুদ্ধ,
ক্ষমার চাদরে ঢেকে দাও মন, চলমান থাকুক প্রতিদিনের যুদ্ধ!

১০ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ক্ষমাশীল তিনি আমাদের ক্ষমা করবেন ইংশাআল্লহ

খুব সুন্দর লিখেছেন ভাইয়া জি
ভালো থাকুনসবাইকে নিয়ে
ফি আমানিল্লাহ

২| ১০ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১১

আলামিন১০৪ বলেছেন: ক্ষমার কী উপায়?

১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ক্ষমা চাইতে হবে তাঁর কাছে
যিনি অতি দয়াশীল-করুণাময়
তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন

আমার দয়াময় আল্লাহ

৩| ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭

মেহবুবা বলেছেন: আল্লাহ্ মেহেরবান ! তার কাছে চাই সঠিক পথনির্দেশনা।

১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের হিদায়েতের পথ দেখান

ধন্যবাদ আপু

৪| ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর মুল্যবান কথামালায় লিখেছেন কবিতা
আমিউ আপনার সাথে এক সুরে বলি -----

নেকির পাল্লা ভারী করো, হে পরম দয়াময়
পাপের কালো দাগ মুছে দাও তুমিই তো আশ্রয়
চোখ ফিরুক হকের পথে, মন হোক তোমার ঘর
ভুলে যাওয়া প্রতিটি ক্ষণে দাও তওবার প্রহর।

কানের সব নিষিদ্ধ সুর ডুবে যাক আজ নূরে
লোভের আগুন নিভিয়ে দাও ঈমানেরই সুরে
শেষ নিঃশ্বাসে যেন থাকে শুধু তোমারই নাম
ক্ষমার ছায়ায় ঢেকে রেখো, হে রব্বুল আলামীন।

শুভেচ্ছা রইল

১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ হয়েছে ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.