নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

আমার একটু ঘুম দরকার

১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ উঁকিঝুঁকি মারে
অথর্ব মস্তিষ্কের কোণে কোণে।
কী করি, কখন করি—
তার নেই কোনো হিতাহিত জ্ঞান;
তবুও বুঝি, জীবনে কিছু ঘটছে
যার নেই কোনো অর্থ।

ফলপ্রসূ কিছু হয় না,
তবুও খাটনি থামে না কখনও।
অবশ হয়ে আসে চরণ,
ব্যথায় জর্জরিত সারা শরীর।
কমে আসে মেয়াদ—
কূড়েঘরের মতোই একদিন
খসে পড়ে মিশে যাবে পথের ধুলোয়।

একটু ঘুম দরকার—
জরা-ক্লান্তি দূরে সরাতে চাই;
যেন নবোদ্যমে আবার
নিজেকে গড়ে তুলতে পারি।

৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ঢাকা।

ছবি: ইন্টারনেট

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:২৩

সৈয়দ কুতুব বলেছেন: আমারও একটু ঘুম দরকার ।

১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কাজের চাপ বেশি?

২| ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: আমার pressure তুলনামুলক ভাবে বয়স অনুসারে বেশি ; সে তুলনায় ঘুম খুবই পাতলা । এটা বংশের ধারা আমাদের ।

১৮ ই মার্চ, ২০২৬ রাত ৯:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: চিকিৎসা নেননি?

৩| ১৮ ই মার্চ, ২০২৬ রাত ১০:৪৮

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো কবিতাটি

১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।

৪| ১৯ শে মার্চ, ২০২৬ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: একটু ঘুম দিয়ে কি করবেন?
চির ঘুম দিয়ে দেন।

১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটা হলে আরও ভালো।

৫| ১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: শরীর ক্লান্ত হলেই যে চোখে ঘুম আসবে, কিংবা চোখে ঘুম আসলেই যে ঘুমানো যাবে বা ঘুম হবে, এমন কোন কথা নেই। ঘুমের পূর্বশর্ত হচ্ছে মানসিক শান্তি এবং শারীরিক শ্রান্তি, একসাথে।

১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ঘুমের পূর্বশর্ত হচ্ছে মানসিক শান্তি এবং শারীরিক শ্রান্তি, একসাথে। ঠিক তাই। দুটোই লাগে।

৬| ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৫ শে মার্চ, ২০২৬ রাত ১০:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্য কম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.