নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

আমরা জানিনা কেমন আছি

২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪০


"আমি কেমন আছি জানতে চাইলে না, তুমি কেমন আছো আমিও—
তুমিও হতে চাইলে না জুলিয়েট, আমিও হলাম না রোমিও।

​তুমি সরে গেলে লিফট ধরে, আমি খুঁজছিলাম সিঁড়িটা—
তখনও হয়নি চেনা কিংবা জানা আগ্নেয়গিরিটা।

​তারপর শুরু দহনকাল, হাহাকার আর জলের অভাব—
আমার খুব তেষ্টা পেয়েছিল, তুমি ভেবেছিলে বাজে স্বভাব।

​ইদানীং এসব কথার নাই তো মূল্য, কী বিচ্ছিরি গেছে দিন—
আমরা জানি না কেমন আছি, আমাদের নাই কোনো অতীত ঋণ।

​আছো কেমন? কেমন আছো—বলা কিংবা জানার নাই প্রয়োজন,
আমাদের নিত্যদিন চলে খুব ভালো থাকিবার আয়োজন।"
....

বি.দ্র. এটাকে গানে রূপায়ন করা হয়েছে, ইউটিউব লিংক : view this link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৬ বিকাল ৪:৪০

সামিয়া বলেছেন: গান /কবিতা ভালো লেগেছে

২১ শে মে, ২০২৬ বিকাল ৫:৫২

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.