| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কার্যকলাপ
সাইফুল ইসলাম সাঈফ
তাঁর কার্যকলাপ যেগুলো উন্মুক্ত প্রকাশিত
কখনো কল্পিত বা সত্য মনের কথা
দুঃখ-সুখ, হাসি-কান্না সেগুলো দেখে
উৎসুক হয়ে বহুজন করে মন্তব্য
সেই পরিপ্রেক্ষিতে আমিও করেছি ব্যক্ত
আবেগ বসে বলেছি হৃদয় ইচ্ছে যত।
নিঃসঙ্গ আমার কেটে যায় বেলা
দাও নি তুমি একটুও আশকারা
পছন্দ হয়েছে তাই করেছি আকর্ষণ
তাই দিয়েছি পাওয়ার জন্য বার্তা
তুমি আমার চিত্তের ভালো লাগা
সেজন্য হয়ত হয়েছে দেখা।
তোমার সাড়া দেওয়ার উদ্দেশ্য জানা
কারণ তুমি খুঁজে বেড়াও মক্কেল
প্রতিদিন তুমি প্রচারণা চালাও
কারণ এটাই তোমার উপজীব্য বা স্বপ্ন।
তুমি হতে চাও জীবনে সফল
অজানা, কে করেছে তোমার মন দখল?
বাঁচতে হলে কাছের মানুষ রাখতে হবে
নির্জনে থাকা খুবই কঠিন যত দিন যাবে।
উপযুক্ত সময় মত যদি না জুটে
বিমর্ষ হয়ে প্রতিমুহূর্ত তোমার রবে
কর্মজীবন সকল বিষয়ের প্রাপ্তি না
দেখতে হবেই তোমাকে আল্পানা।
ধন-সম্পদ আমার হলো না
এ বিষয় আমার মূল যাতনা!
এখন আমি কোন কাজ করি না
তাই করে যাই কেবল কল্পনা।
তবুও মনে করেছি তুমি সোনালি
তবুও ভেবেছি তুমি রুপালি।
আজাইরা গেল বেশিভাগ সময়
আমার আছে ঘৃণা, ব্যথা, ভয়।
এখনো আমি রয়ে গেছি আনাড়ি
সেই কবে ছেড়ে এসেছি বাড়ি।
ভাড়া বাসায় কষ্টে দিন যায়
জেগে ওঠতে ভীষণ কষ্ট হয়।
উত্তরা, ঢাকা।
২৯.০৩.২০২৬
৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৩৭
সাইফুলসাইফসাই বলেছেন: না আমি ছাত্র না! চাকরীজীবিও না! বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি।
২|
৩১ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২৫
রাজীব নুর বলেছেন: কি কি কাজ করেছেন?
০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১০:১১
সাইফুলসাইফসাই বলেছেন: দরিদ্র ঘরের সন্তান আমি ঠিকঠাক মতো কিছুই করতে পারিনি। আবার ভালো ছাত্রও ছিলাম না!! অল্প বয়সে কাজে লেগে যেতে হয়। কিন্তু কয়েক মাস গেলেই অসুস্থ হয়ে যেতাম। এভাবে কোন কাজে স্থীর থাকতে পারতাম না বা কাজ হাত ছাড়া হয়ে যেতো। ছোট কাজ বিভিন্ন রকমের তার মধ্যে অন্যতম হলো- সাইবার ক্যাফেতে সার্ভেস দিয়েছি কম্পিউটার অপারেটর হিসেবে। একটি সাপ্লায়ার কোম্পানিতে (বাংলাদেশ অস্ত্র্র কারখানায় বিভিন্ন মেশিনারিজ পার্টস ও মোল্ড সাপ্লাই দিত) কম্পিউটার অপারেটর হিসেবে ও উত্তরাতে আমাদের লন্ড্রি দোকান আছে সেখানেও সার্ভিস দিয়েছি পরে নিজে একটি দোকান দিয়েছি কম্পিউটারের বিভিন্ন সার্ভেস দিয়েছি কিন্তু লস হয়ে যায় ইত্যাদি কাজ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: আপনি কি ছাত্র? নাকি চাকরীজীবি?