| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মধুমঞ্জরী
সাইফুল ইসলাম সাঈফ
তোমার জন্য সবর করে নিদারুণ অপেক্ষা
ও আমার মধুমঞ্জরী তুমি কোথায়?
এই শহরে ঘুরে বেড়াই, কতো রূপ
তবুও চিনতে পারলাম না, থাকি চুপ।
তোমাকে করতে চেয়েছি সুবাসিত
আমি করতে পারলাম না মোহিত।
যায় দিন পাশে কেউ নেই, অশান্তি
নেই হৃদয়ে আমোদ-প্রমোদ, প্রশান্তি।
তোমার সৌন্দর্য দেখার কতো ইচ্ছে
সেজন্য আমার যত অস্থিরতা।
দুই যুগ পার করেছি তোমায় ভেবে
কোন্ ফুলে তুমি লুকায়িত?
তোমার পরশের জন্য আগ্রহান্বিত
ভীষণ জ্বালায়, সোনালি সময় গত!
স্বেচ্ছায় দেখাও না, প্রিয় আগ্রহ
দিব উপহার টইটুম্বুর অনুরাগ প্রত্যহ।
তুমি নেই তাই সুখ বিহীন
তুমি নেই বলে, হয়ে যাচ্ছি লুপ্ত।
তুমি এলে ফিরে পাবো আনন্দ
বৃষ্টি পেলে জেগে ওঠে কন্দ।
উত্তরা, ঢাকা।
০৮.০৫.২০২৬
১০ ই মে, ২০২৬ রাত ১২:৪১
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
২|
০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২০
রাজীব নুর বলেছেন: কবিতার পাঠক কম।
আপনি অন্য কিছু লিখতে চেষ্টা করুন।
১০ ই মে, ২০২৬ রাত ১২:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি ভাই চেষ্টা করব আর আমার কবিতা গুলো পাঠক নাই বললেই চলে
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৬
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।