নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসায়

২৮ শে জুলাই, ২০২৬ রাত ১১:২০

ফিরে আসায়
সাইফুল ইসলাম সাঈফ

ফিরে আসায় ভুল ছিল চরম
ফিরে এসে মূল্যহীন, অনাদর।
ফিরে এসে গুরুত্বহীন
ফিরে এসে সব ক্ষতি।
বিত্তের জন্য চলে যাই দূরদেশ
যাতে থাকতে পারি একটু বেশ।
কিন্তু ফিরে এসে স্বপ্ন লণ্ডভণ্ড
ফিরে এসে সব হারিয়ে অবাক কণ্ড।
সত্যি খুব বড় ভুল ছিল
পূরণ করতে পারিনি এত লোকসান।
তবে আমার চেষ্টা ছিল
তবুও পারিনি সমাধান করতে।
জেনে বুঝে করেছি ভুল
দিচ্ছি নিত্য রন্ধে রন্ধে মাশুল।
সত্যি বলছি ক্ষমা কর আমায়
বিষাদ, যন্ত্রণায় সময় যায়।
স্বীকার করছি সব দোষ নিজের
জানি হবে না মিল আর।
চুপচাপ থেকেও লাভ হয়নি
রাগ করে উত্তেজিত হয়েও লাভ হয়নি।
তবুও ফাটল ধরেছে হৃদয়ে হৃদয়ে
দূরত্ব বেড়ে গেছে কত।
ছোট ছিলাম, বুঝেনি অর্থের এত কদর
যদি বুঝতাম, পেতাম শুধু স্নেহ, আদর।
আমি উঠতে চেয়েছি রোজ সূর্যের মত
তবুও হয়ে গেছে মাথা অবনত।
আমি পারিনি, আমি পারিনি উঁচুতে ওঠতে
হুংকার দিয়ে পারিনি জিততে।
আমার হেরে যাওয়াতে তোমরা কি খুশি?
আমার উপার্জনে খেয়ে পাই তৃপ্তি।
আমি ফিরতে চাইনি, তবুও ফিরেছি
তাই আজ কাঙ্গাল, নিঃস্ব হয়ে কাঁদি।

উত্তরা, ঢাকা।
২৮.০৭,২০২৬




মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৯

সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি পাঠ করলাম ।

২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৩

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই

২| ৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৩৭

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.