| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
উত্তরা উত্তর
সাইফুল ইসলাম সাঈফ
উত্তরা দিয়াবাড়িতে আমার এখন আবাস
কত চেষ্টা করেছি দূরে, বহুদূরে…
চলে যাবো কিন্তু থেকে যেতে পারিনি
চলে গিয়েও ফিরে এসেছি।
আর এখন না চাইলেও
বেড়ে গেছে খুব দূরুত্ব।
উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের
কাছাকাছি কোনো একটি মসজিদে
আমার মৃত মায়ের প্রথম জানাজা হয়
যদিও মা এই এলাকায় কখনো আসেনি।
আমিও কখনো ভাবিনি এখানে থাকবো
এখানেই ঘুরে বেড়াবো নিঃসঙ্গ!
যেখানে থাকি সে বাড়ির নিকটে লেক
বহুতল ভবন না, আছে খালি জায়গা।
একটি মেহেদি একটি নিম, একটি কামরাঙ্গা গাছ
একটি আতা, কয়েকটা আম ও কাঁটাল গাছ।
নির্মল বাতাস, রোদ-বৃষ্টি উপভোগ করা যায়
শোনা যায় বিভিন্ন পাখি ও তাদের কিচিরমিচির।
উত্তরা, ঢাকা।
০৯.১০.২৬
০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:৫৮
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
২|
০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪১
সুলাইমান হোসেন বলেছেন: সুপ্রিয় সাইফুল ভাই,
উত্তরা দলিপাড়া আমার আবাস,
ঘুরতে যাই মাঝে-মধ্যে উত্তরা-উত্তর,
সেখানকার লেকগুলো খুবই সুন্দর,
উপভোগ করে আমি এবং আমার চোখ,
কত যুগল সেখানে বসে বসে আড্ডা দেয়।
আমি একা একা সাচ্ছন্দ বোধ করি।
উত্তরা উত্তর আমার বন্ধুর বাসা,
কিন্তু যাওয়া হয়নি,যদিও যেতে বলে।
সেখানকার মসজিদে আমি
মাঝেমধ্যেই নামাজ পড়ি,
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর
ভালবাসি দিয়াবাড়ি,উত্তরা উত্তর
০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:৫৯
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
৩|
০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:৫৭
নাহল তরকারি বলেছেন: কিছু জায়গা আমাদের নিজের পছন্দে নয়, জীবনের গল্পে জড়িয়ে যায়।
০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:৫৯
সাইফুলসাইফসাই বলেছেন: হুম ঠিক- ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৮
রাজীব নুর বলেছেন: হ্যা উপভোগ করুন।