| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ
রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই খালি
এড়িয়ে গেছে, কেউ হাতে হাত রাখেনি।
প্রীতি জমে জমে টইটুম্বুর
প্রচন্ড রোদে দিব ছায়া-মায়া।
তুমি হৃদয় থেকে বললেই চলে আসবো
তুমি চাইলে চিরদিনের জন্য আঁকড়ে ধরবো।
কী রাজি! তাহলে আহ্বান করো
তড়িৎ চলে আসবো তোমার শহরে।
ভয় পেয়ো না আমি মন্দ না
তবে উত্তম হওয়া আমার ইচ্ছে।
রাগ করি, ভুল করি, করি অভিমান
অবহেলার, অনাদর এর জন্য আজ
দুখি, বিষণ্ণ, ভারাক্লান্ত, যত কষ্ট!
এই পর্যন্ত কোনো রমণীর সাথে জড়াইনি
নিশ্চয় আল্লাহ দিবে উপহার, সম্মানি।
হবে কি আমার প্রিয়তমা?
কী? হবে কি নীলিমা?
নিঝুমে থাকবো একই ঘরে, বলব কথা।
তুমি প্রাপ্তি হলে, পাবো প্রশান্তি, তৃপ্তি
তুমি হবে কি দোজাহানের জ্যোতি?
কী? হবে কি? আমার ঘরের রানি
দূর করবে কি আমার যত গ্লানি?
উত্তরা, ঢাকা।
২৫.১০.২৬
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫৭
সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর কবিতা