| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেজুতি_শিপু
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
তারপর দীর্ঘ ভ্রমনক্লান্ত পদক্ষেপ
ক্রমশ শ্লথ হবে,
সমুখে গন্তব্যগামী পথ হ্রস্বতর -
দূর থেকে চোখে পড়বে
স্বাগত বৃক্ষের আবছা হাতছানি ।
হঠাৎ নাকে এসে লাগবে আউশ ধানের
ভাত ফোটার ঘ্রাণ
কিংবা নাম না জানা শাকের
মদিরতায় পেটের মধ্যে মোচড় দেবে ক্ষিদে।
আচমকা ভেসে আসবে অলৌকিক স্বর -
আমি তখন ভেজা চোখের হাসি নিয়ে -
নির্বাসন কালের
বিরামচিহ্নে এসে দাঁড়াবো।
প্রিয় নদীর পাড় ধরে ছুটবে জন্মসাথীরা
এ-ওর আগে ছুঁয়ে দেবে বলে-
হৃদস্পন্দনের দ্রুততার সাথে আমিও-
ছুটবো, ছুটতেই থাকবো,
প্রত্যেকেই যে যার বৃত্তে ছুটতে থাকবো অনাদিকাল
কেউ আর কোনদিন ছুঁতে পারবো না কাউকে ।
২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৫৭
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
২|
১৬ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়তে পড়তে নদীপাড় ধরে যেন আমিও হাঁটছিলাম। উদাস ও নস্টালজিক হচ্ছিলাম। তবে লাস্ট ২ লাইনে এসে অর্থটা ধরতে পারি নি (কানামাছি)। সেটা কোনো সমস্যা না, একটা চিত্রকল্পের জন্ম দিয়েছেন, সেটাই মূল কথা।
অসাধারণ কবিতা।
২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১১
সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ।
একেক সময় একেকটা উপলব্ধি জন্ম নেয়। আমরা যত ভালোবাসা, আগ্রহ নিয়ে সম্পর্কের দিকে ছুটি না কেন, শেষ পর্যন্ত কেউ কাউকে ছুঁতে পারি না বোধহয়।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। শ্রদ্ধা ও শুভকামনা।
৩|
১৬ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১১
সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ।
৪|
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হৃদস্পন্দনের দ্রুততার সাথে আমিও-
ছুটবো, ছুটতেই থাকবো,
..............................................................
তাহলে আমার কাব্য খানি বলি : ---
হৃদস্পন্দনের দ্রুততার সাথে আমিও- ছুটবো,
ছুটতেই থাকবো,সীমানা ছাড়িয়ে,
দিগন্ত পেরিয়ে, নতুন এক আলো আমি জাগাবো!
থমকে দাঁড়াবে না এই পথ চলা,বুকে আছে আশা,
মুখে নেই বলা,ঝড় আসুক পাশে,মেঘ আসুক হেসে,
বিজয়ের গান আমি গাইবো!!
পাহাড়ের চূড়া বা সাগরের ঢেউ,
রুখতে পারবে না আমাকে তো কেউ,
স্বপ্নের টানে, জীবনের গানে,প্রিয়তমার শানে
অজানার দেশে পা বাড়াবো।
০২ রা আগস্ট, ২০২৬ বিকাল ৫:০০
সেজুতি_শিপু বলেছেন: বেশ তো। ছুটতেই থাকেন। এই ছোটাই তো জীবন। একেকজন একেক উদ্দেশ্যে ছুটছে। শুভকামনা ও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা