| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমা মহত্বের লক্ষণ হলেও, এই ক্ষমাটা মনে হয় ভবিষ্যতে সরকারকে ভোগবে। এনবিআরের এই ২০ কর্মকর্তা গত বছর সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের কারণে নয়, শাউট ডাউন ডেকে তিন দিন ট্যাক্স আদায় বন্ধ রাখার কারণে শাস্তি পেয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে সরকারি কর্মচারীদের এই রকম দুঃসাহস করার নজির নেই। একটা তথ্য জেনে রাখুন, মুক্তিযুদ্ধ চলাচকালেও প্রবাসী সরকার স্বল্প পরিসরে ট্যাক্স আদায় করত। সহজ কথা হচ্ছে, ট্যাক্স আদায় বন্ধ হলে আর সরকার থাকে না, রাষ্ট্র থাকে না।
তো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা ব্যক্তিদের কীভাবে সরকার ক্ষমা করে দিল। বহু বছরের প্রস্তাব ছিল কর নীতি এবং রাজস্ব আদায়কে আলাদা করতে হবে। এক ব্যক্তির কাছে দুই ক্ষমতা থাকলে, দুর্নীতি হয় অস্বচ্ছতার কারণে। আমলাদের চাপে অতীতে কাজটি করা না গেলেও, অন্তর্বর্তী সরকার কাজটি শুরু করেছিল। সেটার বিরুদ্ধে কী কী হয়েছিল মনে আছে। এর তো গত এপ্রিলে বিএনপি সরকার এনবিআর সংস্কারের অধ্যাদেশ বাতিল করল।
কিন্তু বিদেশি ঋণদাতা বিশেষ করে আইএমএফের চাপ রয়েছে এনবিআর সংস্কারের। বিএনপি সরকার ইতিমধ্যে জানিয়েছে, তারাও এনবিআর সংস্কারে যাবে। এনবিআরকে নীতি প্রণয়ন ও রাজস্ব আদায়- দুই ভাবে ভাগ করা হবে। যেমনটা অন্তর্বর্তী সরকার করা শুরু করেছিল।
কিন্তু সরকার যখন সংস্কারের পথে এগোচ্ছে, সেই সময়ে অতীতে সংস্কারের বিরোধিতা করা কর্মচারীদের কীভাবে মাফ করল? কারণ সংস্কার করলে আবার কর ক্যাডারের গোষ্ঠী স্বার্থে আঘাত আসবে। একবার যেহেতু মাফ পেয়ে গেছে, তাহলে তো আবার দুঃসাহস করবে সংস্কারের বিরোধিতা করার।
গত অর্থবছরে সরকারের রাজস্ব আয়ের টার্গেট ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এনবিআর আদায় করেছিল, ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও, এই আদায় ছিল যা ছিল বাংলাদেশে ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়। অতীতে কখনও ৩ লাখ ৬০ হাজার বকো ১২ দশমিক ০৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল আগের বছরের তুলনায়। ২০২৪-২০২৫ অর্থবছরে আদায় ছিল ৩ লাখ ৭১ হাজার টাকা কোটি টাকা। এটাও রেকর্ড আদায় ছিল।
চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্র ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এই বিপুল রাজস্ব আয়ের ধারেকাছে যেতে সংস্কার লাগবে। কিন্তু যারা সংস্কারের ভায়োলেন্ট বিরোধিতা করেছিল, তাদের ক্ষমা করে দিয়ে সংস্কার করা যাবে?
Rajib Ahamod
২|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২৪
শাহিন-৯৯ বলেছেন:
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিএনপি নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। ক্ষমাপ্রাপ্তরা হাজার হাজার কোটি টাকার মালিক এরা সবাই আম্লিগ। হয়তো টাকা দিয়ে ম্যানেজ করে ফেলেছে, টাকার কাছে সবাই ধরা। তবে এর পরিনতি এনপিকে অবশ্যই ভোগ করতে হবে।
ইন্না লিল্লাহ, এটা কি বলেন, বিএনপি ভুগবে!!! বলেন কি!!
বিএনপি হলো অক্ষয় বাটা কখনো ভুগবে না, ভুগতে হলে লজ্জা শরম থাকতে হয়।
৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮
নতুন বলেছেন: হুম জামাতী সরকার দরকার। এটা ফেরেস্তাদের দল, জাসির হাতেই দেশের ক্ষমতা থাকা উচিত।
জনগন কেন যে বোঝে না সেটা আমিও বুঝি না।
৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা ব্যক্তিদের কীভাবে সরকার ক্ষমা করে দিল।
...............................................................................................
রাষ্ট্রকে সঠিক পথে চালানো কার যোগ্যতা আছে,
সেই রকম কোন মাণদন্ড ঠিক করা আছে কি ?
যেকোন ভাবে আসলেই রাষ্ট্র চালানোর উপযুক্ততা আছে
ধরে নেবার কারন নেই ।
................................................................................................
বর্তমান সরকার যেসব নীতি গ্রহন করছে তার মধ্যে কোনটা ভালো
কোনটার ভবিষ্যত নাই, অথবা ভূল পথে চালিত হচ্ছে তার সঠিক
আলোচনা আবশ্যক ।
৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭
রাজীব নুর বলেছেন: বিএনপি ক্ষমতায় থাকতে পারিবে না কারণ- তারা ভয়াবহ রকমের চাঁদাবাজ। এবং দূর্নীতিবাজ। সবচেয়ে দুঃখজনক হলো- তারা উন্নয়ন বুঝে না।
৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫২
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি ৫ বছর থাকবে ।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিএনপি নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। ক্ষমাপ্রাপ্তরা হাজার হাজার কোটি টাকার মালিক এরা সবাই আম্লিগ। হয়তো টাকা দিয়ে ম্যানেজ করে ফেলেছে, টাকার কাছে সবাই ধরা। তবে এর পরিনতি এনপিকে অবশ্যই ভোগ করতে হবে।