নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান কীভাবে মুখে মুখে ছড়িয়ে দেওয়া যায়?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৮



বাংলাদেশের মতো একটি দেশের সরকারের প্রথম কাজ কি হতে পারে? আমার মতে – দেশের দরীদ্র জনগণের মৌলিক চাহিদা পূরণ করাই সবার আগে সরকারের প্রথম টার্গেট হওয়া উচিৎ। সেই মৌলিক চাহিদাগুলো হচ্ছে – খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। তবে, এই পাঁচ চাহিদার মাঝে সবার আগে খাদ্য, বস্ত্র ও বাসস্থান নিশ্চিত করা উচিৎ। তা কিভাবে নিশ্চিত করতে পারে একটি সরকার?

এখন, যদি দরীদ্র জনগণের মৌলিক চাহিদা পূরণ করাই সবার আগে করা উচিৎ হয়ে থাকে, তাহলে, আগে জানা প্রয়োজন বাংলাদেশে দরিদ্র জনগণের সংখ্যা কত। তাহলেই, একটি জুতসই টার্গেট দাঁড় করানো যাবে।

বিবিসি’র তথ্যমতে, বাংলাদেশে হতদরিদ্র বা চরম নিম্নবিত্তের সংখ্যা প্রায় ৯৫,১০,৪১৯ জন। ধরা যাক, ১ কোটি। বাংলাদেশের সরকার যদি এই ১ কোটি মানুষকে নিয়ে প্রথম ১ বছর চিন্তা-ভাবনা শুরু করেন, তাহলেই, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

ধরা যাক, এই ১ কোটি জনগণকে সরকার ১ম দুই বছর ‘ব্যাকিং’ দিবেন, তারপরে, ৩য় ও ৪র্থ বছর থেকে এই জনগণকে নিম্ন-মধ্যবিত্তে পরিণত করবেন, আর ৫ম বছরে মধ্যবিত্তে পরিনত করবেন, তাহলে, যে বিশাল কর্মযজ্ঞের প্রয়োজন হবে, তাতেই ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান মুখে মুখে ছড়িয়ে পড়বে।

আর, তা শুরু করতে হবে, কীভাবে বাজারে দ্রব্যমূল্য নিম্ন বিত্ত হতদরীদ্রের নাগালে আনা যায়, সেই কাজ দিয়ে।

আমার মাথায় একটা প্ল্যান গুজু গুজু করছে! দেখি তা নিয়ে লিখতে পারি কি না!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মৌলিক চাহিদাগুলো হচ্ছে – খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা।
....................................................................................................
এসবই সংবিধান অনুসারে সকল জনসাধারনের নুন্যতম ন্যায্য পাওনা ।
তা পেতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে ।
যেমন সচিবালয়ে কোন মন্ত্রী বা সচিবের সকাল ৯টায় অফিস করার নজির নাই,
কিন্ত এখন করতে বাধ্য হচ্ছে ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



একটু প্ল্যান করে এগুলেই বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব।
এজন্যে খুঁজে খুঁজে কিছু ত্যাগী মানুষকে দায়িত্ব দিতে হবে।

ধন্যবাদ নিরন্তর।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:১১

রাসেল বলেছেন: মনে নানান প্রশ্ন ঘুরপাক খায়, যেগুলোর উত্তর জানা সম্ভব নয় বলেই মনে হয়। তারই একটি হলো—আমাদের দেশে দেশপ্রেম শব্দটি যতবার উচ্চারিত হয়, পৃথিবীর অন্য কোনো দেশে হয়তো ততবার হয় না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সব দেশেই দেশপ্রেমিক আছেন।
যেহেতু আছেন, সেহেতু দেশপ্রেম কথাটা বেশি বেশি উচ্চারিত হবার কথা।
আমার তা-ই মনে হয়।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫০

ডঃ এম এ আলী বলেছেন:


ভালই বলেছেন সবার আগে বাংলা শ্লোগান আসবে কীভাবে :)

যে বা যারা নতুন সরকারে আসুক তাদের জন্য আমার গুটি কয়েক
প্রকল্পের রূপকল্প তৈরী করা আছে । নতুন সরকারের ভাবগতিক
দেখে একে একে সব এখানে ছাড়ব , সংশ্লিষ্ট লোকেরা তা সমাদরে
নিবে কিন্তু ভুলেও আমার নাম মুখে আনবেনা চালিয়ে দিবে তাদের
নামে, গুটি কয়েক তাজা প্রমান দেখাতে পারব একে একে করে ।

শুভেচ্ছা রইল ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভাইয়া, আইডিয়া লুকিয়ে রাখা উচিত নয়।
লুকালেই সমস্যা। তা যোগ্যদের কাছে চলে যায়।
আমি মানবতার জন্যে হিতকর আইডিয়াগুলো অন্যদের দিয়ে ফেলি।

ধন্যবাদ নিরন্তর।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: সবার আগে দেশ। খুবই সুন্দর কথা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সবার আগে নিজের দেশের কথা চিন্তা করাটা জরুরী। তাহলে, নিজেরসহ সবারই মঙ্গল।
শুভেচ্ছা নিরন্তর।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৫

সৈয়দ কুতুব বলেছেন: সবার আগে ভোগ .... ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি কাটারি ভোগ চাল খাই না।
ধন্যবাদ।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৪

সৈয়দ কুতুব বলেছেন: ভোগে নয় সংযমই জয় । :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.