| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আমার সম্মুখে আমার সম্পর্কে যা বলেন, আমি যখন তাঁদের সম্মুখে থাকি না তখনো কি একই কথাই বলেন? আমার অবর্তমানে কি আমার সম্পর্কে ভালো কথা বলেন, নাকি গালি-গালাজ করে ভরিয়ে দেন?
জীবনটা খুবই ক্ষণস্থায়ী। এই জীবনে আমরা পুরো পৃথিবীর সব মানুষের সাথে যোগাযোগ করতে পারবো না। পৃথিবীর মানুষদের সাথে এই যে আমাদের পরিচয় হয়, তার পিছনে কোন না কোন কারণ থাকে। সেই কারণের কোনোটা আমরা বুঝি, আবার কোনোটা আমাদের বোধগম্যের বাইরে। যাঁদের সাথে পরিচয় হয়, তারা আমার সম্পর্কে কি ভাবেন?
আজকাল লিখতে গেলে খুব অস্বস্তি লাগে। আগের মতো লিখতে পারি না। 'পাছে লোকে কি বলে' - এই ভয়ে কি? নাহ! আসলে তা নয়। নিজের প্রতি নিজের তৈরী হওয়া সম্মানটা সবার কাছে বিকিয়ে না দেওয়ার প্রতিজ্ঞা থেকেই এমনটা হচ্ছে, মনে হয়!
আরেকটা ব্যাপার! নিজের সাথে সাথে, অপরকে সম্মান করাটাও শিখেছি ভালো করেই! অপরকে সম্মান করতে হলে, অন্যদের মূল্যবোধকেও সম্মান দেওয়া লাগে, সেই মানুষদের কাজ-কর্মকে সমর্থন না করলেও অসম্মান করার আমি কে!!! এগুলো ধাক্কা খেয়ে খেয়ে শেখা অমূল্য কিছু মণি-মাণিক্য! অন্ততঃ আমার কাছে!
ফেসবুকিং করা প্রায় শূন্যের ঘরে নামিয়ে এনে এখন মাঝে মাঝেই ভাবি - পূর্বে আমার ছূড়ে দেওয়া বিষমাখা কথার তীরগুলোতে যারা আহত হয়েছিলেন, তাঁরা কি আমাকে ক্ষমা করবেন? হয়তো করবেন, হয়তো না!!!
যাঁদের মন্তব্যের সঠিক উত্তর দিতে পারি নাই, সেজন্যে ক্ষমা প্রার্থনা করছি। গুনে গুনে দেখলাম, ৪১৪টি মন্তব্যের উত্তর দেওয়া হয় নাই!
২১ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাজীব ভাই,
আশা করি ভালো আছেন।
অনেক দিন আপনার পোস্ট পড়া হয় না।
সামুতে এসেছি বেশ কয়েক দিন পরে। আজ পড়বো!
লেখার ব্যাপারে আমার আগ্রহ কমে যায়নি। বরং, আগের চেয়ে বেশি আগ্রহ এখন! কিন্তু, নতুন ব্যবসার জন্যে সময় পাচ্ছি না।
ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০২৬ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: আপনি লিখুন। লিখতে থাকুন। কারো কথায় কেন আপনি থেমে যাবেন?