| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির দাবীতে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি করার লক্ষ্য স্থাপন করেছি। এই ১ ঘণ্টা আমি কোন খাবার বা পানীয় গ্রহণ করবো না। ইতিমধ্যে, শাহবাগ থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করেছি। তিনি বলেছেন যে, কর্মসূচির অনুমতির জন্যে পুলিশের রমনা সার্কেলের ডিসি বরাবর দরখাস্ত জমা দিতে হবে।
তবে, সব নির্ভর করছে নবীজির অনুমতির উপরে। সৈয়দ সায়েদুল হক সুমন ভাই নবীজির একজন বংশধর। নবীজি যদি আমাকে অনুমতি দেন, আমি অনশন করবো। আমি এজন্যে ইস্তেখারা করা শুরু করবো আজ।
১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপাতত পাইলট প্রোগ্রাম আঁকারে ছোট করে করার ইচ্ছা, ১ ঘণ্টার জন্যে।
আস্তে আস্তে করে সময় বাড়াবো।
আমার ফেটি লিভারের সমস্যা আছে, আছে উচ্চ রক্তচাপের সমস্যা। ঔষধ খেতে হয়।
তাই, পট করে লম্বা সময় দিতে চাচ্ছি না।
এছাড়াও, প্রথমে এওয়ারনেস ক্রিয়েশন করতে হবে।
কাজ না হলে, বড় প্রোগ্রাম।
শুভেচ্ছা নিরন্তর।
২|
১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৪
মাথা পাগলা বলেছেন: ১ ঘণ্টার ঐতিহাসিক অনশনের আগে ভালোমতো খেয়ে নেবেন, খালি পেটে এত বড় ত্যাগ স্বীকার করা কঠিন। আপনার কর্মসূচি সফল হোক।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:৫৩
হুমায়রা হারুন বলেছেন: লাইভ করতে হবে কিন্তু।
এখানে লাইভের লিংক দেবেন।