| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক করে কয়েক সপ্তাহ আগে ফিরে এসেছেন। তিনি সিলেটের এক পাবলিক ভার্সিটিতে শিক্ষকতা করেন। মাথা নিচু করে করে আজ বললেন - জাপানীরা অবাক বিস্ময়ে আমাদের দেশের দিকে তাকিয়ে থাকেন।
যদিও আমরা খুব পরিশ্রম করার চেষ্টা করি, কিন্তু, আমরা জাতি হিসেবে খুবই নিচু মানসিকতার। আমরা একতাবদ্ধ নই। দেশের বাইরে যাই শিক্ষা নেওয়ার জন্যে নয়, কোনক্রমে বোর্ডার পার করে থেকে যাওয়ার মানসিকতা নিয়ে। আপনি দেখবেন, সিলেটের মানুষের সাথে পাশের জেলার মানুষের মিল নেই। বাংলাদেশের এক জেলার সাথে আরেক জেলার মানুষের বিস্তর ফারাক। এক জেলার মানুষ আরেক জেলাকে হিংসা করে। এর মূল কারণ আমাদের জীন।
আমাদের দেশের মানুষ অনেক কিছু করেছে। পৃথিবীর নামকরা প্রতিষ্ঠানে কাজ করেছে, এবং এখনো করছেন। কিন্তু, একতাবদ্ধ জাতি হিসেবে কোথাও আমাদের নাম নেই। আমরা নিজেরা যেমন নিজেদের ক্ষতি করতে ঊস্তাদ, তেমনি অন্যদের ভালো দেখলে তা সহ্য করতে পারি না।
এটা জাতি হিসেবে আমাদের পরাজয়।
০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সহমত, ভাইয়া।
বাজে কাজে ব্যস্ত আমরা!!!
ধন্যবাদ নিরন্তর।
২|
০৫ ই জুলাই, ২০২৬ রাত ৯:৩৩
বিজন রয় বলেছেন: বাংলাদেশের মানুষ আজও বুঝতে পারে না কোন তারা খোমেনিকে হত্যা করলো, তাই তো তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সংসদ ভবন চত্বরে!
০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমরা পচে গেছি।
ভালো হওয়ার পথ খুজতে হবে।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
০৫ ই জুলাই, ২০২৬ রাত ৯:৪৬
এইচ এন নার্গিস বলেছেন: একেবারে উপযুক্ত কথা বলেছেন । এখানে মানুষে মানুষে একতা নাই। জেলায় জেলায় বিভক্তি। সিলেটের মানুষ নিজের জেলা ছাড়া বিয়ে করেনা। এক জেলার মানুষ অন্য জেলার মানুষকে নিচু করার চেষ্টা। কেউ উপরে উঠলে তার পেছনে লাগে খারাপ বানানোর জন্য। এতটুকুন একটা দেশ তার মধ্যে ভাগাভাগি।
০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জাতি হিসেবে আমরা এখন পর্যন্ত নিচের দিকে।
এ থেকে উত্তরনের পথ খুজতে হবে।
ভালো থাকুন নিরন্তর।
৪|
০৫ ই জুলাই, ২০২৬ রাত ১০:০৪
মেঘনা বলেছেন: ৯২% মুসলমানের দেশ বাংলাদেশে র জনগণের মানসিকতা যদি নিচু মানের বলে মনে করেন, তাহলে এখানকার ধর্মও তার একটা প্রধান কারণ হতে পারে। ভেবে দেখতে পারেন অসুবিধা নাই।
০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি আমিও এই নীচ জাতির অংশ।
ভালো থাকুন ।
৫|
০৫ ই জুলাই, ২০২৬ রাত ১০:২৮
সাইফুলসাইফসাই বলেছেন: এদেশে শিক্ষা অর্জন অনেক কঠিন
০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদেরকে অন্যদের থেকে শিক্ষা নিতে হবে।
ধন্যবাদ নিরন্তর।
৬|
০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:১৬
কলাবাগান১ বলেছেন: যারা জাপানীজদের হত্যা করল, কৌশলে তাদের কোন দায় না দিয়ে সমগ্র জাতির উপর চাপিয়ে দিলেন!!! আপনারা যেভাবে উগ্রবাদী ধর্মীয় উন্মাদনাকে নীরবে সহ্য করে যান (কোন প্রতিবাদ করেন না), তখন তারা নিজেদের অনেক শক্তিশালী মনে করে এবং দেশের আইনকে তোয়াক্কা করে না...আজ ও তৌহিদী জনতা নারায়নগন্জে একজন মিথ্যা অপবাদ দিয়ে খুটির সাথে বেধে পিঠিয়ে হত্যা করে আইন এখন তারাই বলে আস্ফালন করতে দেখা গেছে...
অথচ বিশ্বজিৎ কে হত্যা করার জন্য বিশাল প্রতিবাদ হয়েছিল....
যেখানে পুরা বিশ্ব কে দেখা যাচ্ছে জ্ঞান/বিজ্ঞান ভিত্তিক সমাজ গড়তে, সেখানে বাংলাদেশে জ্ঞানী লোক হল সস্তা ওয়াজ করা লোকজন......
০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৫:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার কথাই প্রমান করে, আমরা কতটা নীচ।
ভালো থাকুন।
৭|
০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৬
মেহবুবা বলেছেন: যত দিন যাচ্ছে আমাদের জাতি হিসেবে দুর্নামের পাল্লা ভারী হচ্ছে।
অশিক্ষা, অল্প শিক্ষা, অভাব, জনসংখ্যার আধিক্য এসব যদি মনে করি কারন তাহলে ভুলই হবে! ৫ পরিবার / প্রতিষ্ঠান ৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠিয়েছে! তারা কি অশিক্ষিত নির্বোধ ! তাহলে কারন কি?
বিচার হীনতা, বিচারের দীর্ঘ সূত্রিতা, অন্যায়ের দাপট, লোভ পরশ্রীকাতরতা সব মিলিয়ে কি এক অবস্থা !
আল্লাহ আমাদের শান্তিপূর্ণ জীবন দান করুক সেই দুয়া করি।
০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হত্যাযজ্ঞ, ধর্ষন, ঘুষ, চুরি, রাহাজানি, মিথ্যা, নকলবাজি আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে।
আমি সত্যিই হতাশ।
পৃথিবীর অন্য দেশগুলোর উন্নয়ন নিয়ে পড়ছি। আর হতাশ হচ্ছি।
এভাবে কত দিন চলবে?
ভালো থাকুন নিরন্তর।
৮|
০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৫৩
রানার ব্লগ বলেছেন: জাতি হিসাবে আমরা খুবি নিম্নমানের ও নিম্নরুচির । কারণ আর কিছুই না কুশিক্ষা । আমরা সু ধিক্ষায় শিক্ষিত হতে পারি নাই । যারা হয়েছেন তারা তাদের দায়িত্ব পালন না করে নিজের জীবনের চিন্তা করেছেন । সবাই নিজের বাপের নাম বাচাতে নিজে বাচতে চেয়েছে । এর কারনও আছে । আমরা যারা চেষ্টা করি সু শিক্ষা গ্রহণ করতে তারা সমাজের বিভিন্ন স্তরে এমনভাবে প্রতারিত ও অসম্মানিত হই যে সু-শিক্ষা কে বরন করতে গিয়ে সমাজ কে দুরে ঠেলে দিয়েছি আর যারা পারেন নাই তারা সু-শিক্ষা থেকে ডিমোটিভেট হয়ে কু-শিক্ষায় আগ্রহী হয়েছেন ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা নিজেরা যেমন নিজেদের ক্ষতি করতে ঊস্তাদ,
তেমনি অন্যদের ভালো দেখলে তা সহ্য করতে পারি না।
................................................................................
এর কারন হলো আমরা প্রকৃত শিক্ষা পাইনি ।
বৃটিশদের কলোনীয়ান শিক্ষা ব্যবস্হা আর রাজনীতিবিদের জগাখিঁচুড়ী
মার্কা পড়া লেখার মান , আমাদের মনের গভীরে দাগ কাটতে পারেনা ।
আমাদের দেশে বহুমাত্রিক শিক্ষা ব্যবস্হা এর জন্য দায়ী ।
.....................................................................................................
শিক্ষার একটি মানদন্ড ঠিক করতে হবে যা রাজনীতি মুক্ত হতে হবে
এবং কোন রাজনৈতিক দলই ক্ষমতায় এলে তা যেন পরিবর্তন করতে না পারে
সেই ম্যান্ডেট থাকতে হবে ।