| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছি। এখন আমেরিকায় বসে একজন মানুষ বলছেন আমি যুদ্ধ করিনি। আমার সমস্যা হলো, যুদ্ধটা আমি কোথায় করেছিলাম সেটা মনে আছে, কিন্তু উনি কোথায় ছিলেন সেটা মনে নেই।”
আমি বললাম, “উনি তো গবেষণা করেছেন।”
বন্ধু দীর্ঘশ্বাস ফেলল। “গবেষণা ভালো জিনিস। তবে ইতিহাস গবেষণা করতে হলে ঘটনাটার সময় পৃথিবীতে থাকা বেশ সুবিধাজনক।”
আমি চুপ করে রইলাম।
বন্ধু বলল, “তাকে কিছু বলো না। আমেরিকার ঠান্ডা বাতাসে বসে বাংলাদেশের ইতিহাস গরম করা কঠিন কাজ।”
আমি বললাম, “তুমি রাগ করোনি?”
সে বলল, “না। ইতিহাসের একটা সুবিধা আছে - মিথ্যা কথার আয়ু সাধারণত ইতিহাসের চেয়ে ছোট।”
২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি ব্লগের নতুন 'চেতনা বাবা'? ![]()
২|
২২ শে আগস্ট, ২০২৬ ভোর ৫:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: “১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছি।
...............................................................................
যাহারা ঐ সুযোগটুকু পেয়েছিলেন অবশ্যই দেশ মাতৃকার কাছে
স্বাধীনতার সৈনিক বা যোদ্ধা । তাই বলে পরে তিনি যদি পাপ করেন
বা প্রচলিত আইন ভঙ্গ করে প্রতিবেশীর জমি দখল করেন তখন অবশ্যই
বিচার হতে হবে, এর জন্য মুক্তিযোদ্ধার মাফ পাবার সুযোগ নাই ।
২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অবশ্যই, ভাইয়া। পাপের শাস্তি হওয়া প্রয়োজন।
কিন্তু, তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রমাণ সাপেক্ষে বিচার হওয়ার পরে।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:২৯
সৈয়দ কুতুব বলেছেন: ভুয়া মুক্তিযোদ্ধা কিংবা আসল মুক্তিযোদ্ধা যাই বলেন যখন আপনি নিজ দলের অপরাধ কে হালকা করার জন্য চেতনা বিক্রী করবেন আপনার মাঝে ঝামেলা আছে। ভুয়া মুক্তিযোদ্ধা দেশের টাকায় পোলাও মাংস খাওয়া যেমন অপরাধ তেমনি আসল মুক্তিযোদ্ধা হয়েও যদি আপনি বলার চেষ্টা করেন যে চুরি ডাকাতি করলেও আমার দল দেশবিরোধী নয় উহাতে আপনার সম্মান কমে যাবে ।
২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি দলকানাদের বিরুদ্ধে।
অন্যদিকে অহেতুক কাঁদা ছোড়াছুড়ি পছন্দ করি না।
তাই, এই প্রতিবাদী গল্প।
৪|
২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩
রিফাত হোসেন বলেছেন: মুক্তিযুদ্ধা মানেই সাধু নয়! সেটা আসলই হোক না কেন। এদের মধ্যে কলংক থাকতেই পারে। দেশ স্বাধীনের পর অনেকেই অন্যায় কাজে লিপ্ত হয়েছিল। পেটের দায়ে বলেন আর শয়তানের ওয়াসওয়াসেতেই বলেন। এখন খারাপ কাজ করলেই বা পছন্দ না হলে সে ভুয়া মুক্তিযুদ্ধা হয়ে যাবেই সেটাও গ্রহণযোগ্য নহে। বাস্তবতাকে মানাটাই গ্রহণযোগ্য। এরা রক্ত মাংসের মানুষ।
২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যারা অন্যায় কাজে লিপ্ত হোন নাই, তাঁদের কথা লিখেছি।
ধন্যবাদ।
৫|
২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনি দলকানাদের পক্ষে বা বিপক্ষে সেটা বড়ো কথা নয় । কারণ আপনি ভুয়া কিংবা আসল মুক্তিযোদ্ধা কোনোটাই না । আপনাকে তুলনা করা হবে সাধারণ পাল্লা দিয়ে ।
২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেই জন্যেই, দূর থেকে কাউকে ভূয়া বললে প্রতিবাদ হবে।
আমাদের ব্লগে ভূয়া মুক্তিযোদ্ধা নেই।
আপনি নতুন।
তাই, জানেন না।
৬|
২২ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১২
মাথা পাগলা বলেছেন: ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষ নিয়ে লেখালেখি করে প্রকৃত মুক্তিযোদ্ধাকে চেতনা বাবা বলে টিটকারি মারেন। ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।
আপনার এনজিওর বাজার কেমন চলছে?
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:১২
কামাল১৮ বলেছেন: মুক্তি যুদ্ধের চেতনাকে যদি সে লালন না করে তবে সে মুক্তি যোদ্ধা নয়।যুদ্ধ করলে সে একজন যোদ্ধা।