নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

এ,আই, যুগে ওভার ব্রিজের উপর শুয়ে থাকা শেফালী আর তার শিশু

২৬ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬


স্কুলের বন্ধু আমেরিকা থেকে দেশে এসেছে। তাকে নিয়ে আরেক স্কুল বন্ধুকে খুঁজতে বেরিয়েছিলাম। ফেরার পথে কি মনে করে গাড়ি না নিয়ে অটোরিকশাতে চড়ে বসলাম। মাঝে মেইন রাস্তা পেরুতে হবে। শ্যামলী ওভার ব্রিজের কাছে এসে রিকশা থেমে গেলো। আমি আর জামি ওভার ব্রিজের সিঁড়ি বেয়ে উঠছি, হঠাৎ দেখলাম একটা মহিলা আর বাচ্চা শুয়ে আছে!

আমি বন্ধুর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি নিয়ে কথা বলছিলাম। জীর্ন লাল শাড়ি পড়া মহিলাটির দিকে চেয়ে দুজনেই থেমে গেলাম! এ তো কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্ট কোন ছবি নয়! আমাদের সামনে জ্বলোজ্যান্ত একটি মানুষ, যে শুয়ে আছে ঠাণ্ডাকে জয় করে!

কি যে শিট একটা দুনিয়ায় বাস করছি, যেখানে আমরা বিলিয়ন ডলার খরচ করছি এ, আই ট্রেনিং-এর পিছনে, আর, রাস্তায় এখনো ঘুমিয়ে থাকে শেফালীর মতো মানুষগুলো!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০১

সৈয়দ কুতুব বলেছেন: শেফালীকে জিজ্ঞাসা করেছেন, তিনি কেন রাস্তায় ঘুমান, কাজকর্ম কিছু করতে পারেন কি না। এভাবে শুধু সোশাল মিডিয়ায় হায়-হুতাশ করে কী লাভ?

২| ২৭ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২০

নতুন বলেছেন: যারা দরিদ্র থাকে তাদের বেশির ভাগই কস্ট করতে চায় না।

তাদের বেশির ভাগই শিখতে চায় না।

তাদের সবাই ভাগ্যের উপরে দোষ দেয়।

বেশির ভাগই নিজের দোষেই কস্ট আছে। ভালো করার জন্য যেই কাজ করা দরকার সেটা তারা করে না।

৩| ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: ভাইয়া আসসালামু আলাইকুম।
অনেকদিন আপনাকে ব্লগে দেখিনি।

ছোট একটা পোষ্ট দিয়েছেন, সেই পোষ্ট নিয়ে ভাবনায় পড়ে গেলাম। আসলে আমাদের দেশের মানুষ গুলো অনেক দরিদ্র। দেশ স্বাধীন হয়েছে ৫৬ বছর হয়ে গেছে। অথচ আজও আমাদের দেশের মানুষ রাস্তায় ঘুমায়।

৪| ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৫

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.