নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

এটাই আমি!

২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব বয়সী মানুষদের সে কি ভিড়!

ভিড় ঠেলে বিভিন্ন স্টল ঘুরে কার্টুন পিপলের টেবিলে গিয়ে একটা নোটবুক কিনলাম। নোটবুক তো কেনা হলো, হঠাৎ মনে হলো - আয়োজক
কার্টুন পিপলের ফাউন্ডার সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের একটা অটোগ্রাফ চাইলে মন্দ হয় না!

তন্ময় ভাইকে 'টেডেক্স - লালমাটিয়া' আয়োজন করার চেষ্টার সময় থেকে চিনি। তিনি অটোগ্রাফ দিতে গিয়ে রহস্যময় একটা হাসি দিলেন। কি ব্যাপার! দেখি উনি আমার নোটবুকে একটা স্কেচ আকছেন! প্রথমে কিছু বুঝতে পারি নাই। এরপরে, ঠাস ঠাস ঠাস। কয়েক মুহুর্ত পরে দেখি উনি আমার একটা ক্যারিকেচার একে বসেছেন! বাহ!

দারুণ আনন্দময় কিছু মূহুর্তের জন্ম দেওয়া সময়টাকে উপভোগ করতে করতে তেহারি গলাধঃকরণ করে বাসার পথে হাটা ধরলাম!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫

হুমায়রা হারুন বলেছেন: সুন্দর সময় কাটানো খুব আনন্দের ।

২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দারুণ কিছু সময় কেটেছে! তেহারীটা খুব মজার ছিলো।
সাথে ছিলো পর্তুগিজ একটি মুভি।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আজও কার্টুন ফেস্টিভ্যাল চলবে।
আসবেন নাকি?

ধন্যবাদ নিরন্তর।

৩| ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মুহুর্ত পরে দেখি উনি আমার একটা ক্যারিকেচার একে বসেছেন! বাহ!
.................................................................................................
চমৎকার, আমন্ত্রন জানালে আমিও যোগ দিতাম ।
আপনার তেহারী খাওয়াটা রেকর্ড করতে পারতাম ।

২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আজ আবার যাবো, আপনি আসলে।
গেলে জানাবেন, আশা করি।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার ভেন্যুটি কোথায় ?
মাত্র গতকালই ঘুরে এলাম মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে ।

২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে ছিলাম কাল।
আজ বনানী।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.