| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেরজা তপন
অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...
-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে শুনি; ঘটনাটা কি?
***
মূলত; তরকারিতে লবন কম হছে।আপনারা ভাবছেন এই সামান্য সত্য কথাটা বললে বাসা থেকে আমার খাবার বন্ধ হয়ে যাবে; কি ভয়ঙ্কর গিন্নী আর আমি কত বউরে ভয় পাই- তাই না?
আজ বাসা থেকে পাঙ্গাস মাছ রান্না করে দিয়েছে। মাছ এসেছে শ্বশুর বাড়ি থেকে, একেবারে নদীর টাটকা পাঙ্গাস। আমার ছেলে মেয়ে গিন্নী কেউ এই পাঙ্গাস খায় না। এমনকি যে চামচে পাঙ্গাস মাছে বেড়ে দেয়া হয় সেই চামচেও অন্য তরকারি পরিবেশন করে না। কিন্তু তিনি রান্না করেন অতি যত্ন করে। শীতের পাঙ্গাস এমনিতেই তেলে ঠাসা স্বাদে চমৎকার! একটু ভাঙ্গা ভাঙ্গা করে নতুন আলু, দেশী টক টম্যাটো, আর ধনে পাতা দিয়ে তেল উঠিয়ে মাখা মাখা ঝোলে চমৎকার লাগে! সাথে যদি একটুখানি মাছের ডিম থাকে আর শুকনো লঙ্কার একটু অতিরঞ্জকে আপনার বিশেষ আপত্তি না থাকে তাহলে তো জমে যাবে। আমার রেসিপিতে গিন্নী রাধেন- প্রতিবার একটু ফর্মুলা পাল্টাই, কখনো বলি; একটু ভাজা রাধুনীর গুড়ো ছিটিয়ে দিতে- কখনো দুটো কাঁচা লঙ্কা হালকা চিড়ে দিতে বলি। কখনো একটু ঝোল ঝোল-কখনো কষা ভূনা।
তার এত যত্ন করে রান্না করা মাছ আমি শুধু লবন কম হবার অপবাদে খারিজ করে দিব এমন দয়ামায়াহীন আমি নই। খাবার বন্ধ করে দেবার বিষয়টা আসলে -আদুরে হুমকি!
গতকাল অফিসে এক অতি আপনজন এক গেস্ট এসেছিলেন।তাকে নিয়ে গেলাম দুপুরের খাবার খেতে বেড়িবাঁধের তামান্না পার্কের পাশে রফিকের ভাতের হোটেল নামক 'গুপ্ত' এক হোটেলে। গুপ্ত বললাম এই কারনে যে, এখানে খান বিশেক ভর্তা ভাতের হোটেল আছে যেগুলো ভাল করে খেয়াল না করলে রাস্তা থেকে দেখার উপায় নেই। মেইন রোড থেকে কয়েক ধাপ নীচে হোটেলগুলো- হোটেলের ছাদ রাস্তা বরাবর!
সেখানে ভীড় দেখে আপনি হতবাক হয়ে যাবেন- ভাববেন যে আপনিন ছাড়া সবাই এই হোটেলগুলো চিনে।
রফিকের হোটেলে আস্ত ইলিশ ভাজা বিক্রি হয়। মাছগুলো আগে থেকেই মেরিনেট করা থাকে -আপনি বললে ডুবো তেলে গরম গরম ভেঁজে দিবে। সাথে চাইলে চাক চাক বেগুন ভাজি মুঠো ভর্তি তেলে ভাজা শুকনো লঙ্কা!
২০ পদের ভর্তা ১০০ টাকা। গামলা ভর্তি একটু 'বাজেট' চালের গরম ভাত সামান্য জৌলুস কমালেও- খেতে খেতে আপনি ঘেমে যাবেন। হোটেলের পাশেই দুর্গন্ধহীন একটা 'লেক' উপরি পাওনা।
এখন ইলিশ মারার মৌসুম নয় তাই মাছের দাম একটু বেশী ৩০০ থেকে সাড়ে তিনশো গ্রামের আস্ত একটা মাছ ভাজা এখন ৭০০-৮০০ টাকা। ক'দিন আগে ছিল ৫০০।
-ওখান থেকে খেয়ে আসার জন্য গতকাল বাসার খাবার বাসাতেই ফিরিয়ে নিয়ে গেছি। এই নিয়ে হুমকি দিয়েছিল গিন্নী 'আজ থেকে বাসার খাবার বন্ধ'। সেই ভয়েই আজ লবনের কথা আর বললাম না।
১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৩
শেরজা তপন বলেছেন: প্রতিটি ভর্তা চা চামচের এক চামচ। প্রতিটি পদ দুটো করে- তবে এক লোকমা করেও ভাত খেতে গেলে ওই ভর্তাতেই পেট ভরে যায়।
আপনার মেইন্টেইনের গল্প আর ছবি ফেসবুকে নিয়মিত দেখি। ![]()
২|
১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৬
ভুয়া মফিজ বলেছেন: এখন ''গুপ্তর জমানা'' চলমান। হোটেল গুপ্ত, বিরোধী দল গুপ্ত, নয়া চোররাও গুপ্ত!!!!!
আপনে নিজেও গুপ্ত..........রাজনৈতিক আলোচনা করতে ডরান। ব্লগে আইজকাইল কোন আলাপে শান্তি নাই.......অনেক ব্লগারও দেখি গুপ্ত!!!! ![]()
যাউকগ্যা, ভর্তার আলাপ করে ক্ষুধা লাগায়ে দিলেন। উড়াল দিয়া এখনই দেশে আসতে ইচ্ছা করছে। দেশের হোটেলের ভর্তা খুবই মিস করি। যখনই এসব আলাপ উঠে বা ভিডিও দেখি, মুখ ভর্তি হয়ে যায় লালায়। কপাল দোষে সেই লালা গিলে ফেলা ছাড়া আর কোনও উপায় থাকে না। ![]()
১২ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪
শেরজা তপন বলেছেন: লীগের আমলের গুপ্তরাও এখন গুপ্তদের খুজে বেড়াচ্ছে! নীজের অস্তিত্ব রক্ষার্থে মানুষ কত কিছুই না করে- গুপ্ত তো মামুলি ব্যাপার।মানুষ সন্তানের মৃত্যুশোক ও কাটিয়ে একদিন প্রাণখুলে হাসে আর বি এনপি আ৭ বছরের নির্যাতন আর জুলুম১৫ দিনেই ভুলে যাবে এটা আশ্চর্যের কিছু নয়।
আমি কষ্টে আছি আমার কতিপয় লীগের বন্ধুদের নিয়ে- যাদের অধিকাংশ শুধু দল আর নেতাকেই ভাল বেসেছে, নিজের দু'পয়সা লাভের চিন্তা বা আখের গোছানোর চিন্তা কখনো করেনি। এরা ভাবে শেখ হাসিনা যখন বলেছেন তবে তিনি নিশ্চিত আসবেন। শেখ হাসিনার টুপ করে ঢোকার বিষয়টাও তারা শতভাগ বিশ্বাস করে বসেছিল। ওরা এখনো নিশ্চিত যে, জুলাই আন্দোলন পুরো একটা স্যাবোটেজ বা বিদেশী ষড়যন্ত্র। এখানে হাসিনার কোন দায় নেই। জুলাই আন্দোলন কারীদের বিদেশী এজেন্টদের ভারা করে আনা শ্যুটাররা বা স্নাইপারেরা হত্যা করেছিল। তারা বিশ্বাস করে যতগুলো গনকবর আছে সবগুলোতে কলাগাছ পোতা। লীগের প্রতিটা নেতার কথা এরা এখনো হাদিস- কোরানের মত বিশ্বাস করে। অথচ এরা শিক্ষিত সচেতন সামাজিক বুদ্ধিমান মানুষ।
আমি যখন হাসিনা আসবে না এই বিষয়ে কঠিন যুক্তি তুলে ধরলাম, তখন এক বন্ধু আমার কানে কানে বলল, ভাই আমরাও জানি আপা আসবে না। কিন্তু আমরা আমার নেতার কথায় আস্থা রেখে বিশ্বাস রেখে বাঁচতে চাই- এই বিশ্বাস কিংবা আস্থা ধ্বংস হয়ে গেলে আমরা হতাশায় ডুবে যাব। আপা ডিসেম্বরে তার দেশে না ফেরার সপক্ষে যেই যুক্তিই তুলে ধরবেন সেটাই আমরা বিশ্বাস করব।
একজন নেতা কিভাবে লক্ষ কোটি মানুষকে আফিমের নেশায় বুঁদ করে রাখে। অথচ সে আট দশটা মানুষের মতই সাধারন। তার লোভ হিংসা দ্বেষ ঘৃনা আছে, সে জানে প্রতারনার কৌশল- অর্থ আর ক্ষমতার মত মানুষের চিরন্তন মোহের সবকিছু আছে তার। তার যৌণ চাহিদা আছে, আছে ক্ষুধা- পিপাসা, অসুখ আনন্দ কিংবা হতাশা। মানুষ ভাবে নেতারা এই সব কিছুর উর্দ্বে।
এভাবে ঠিক কিছু মানুষ বিশ্বাস করে জিয়ার ছেলেকে! ওদের নিয়েও আমি ভীষন চিন্তিত!
আপনার কোন ভর্তা বেশী প্রিয়; শুটকি? টাকি মাছ, চিংড়ি না ইলিশের ল্যাজা?
দিকে আছে সরিষা কালিজিরা বাদাম তিল তিসে সহ অনেক শস্য। এরপরে বিভিন্ন শাক আর সবজি। আলু পটল বেগুন ( সিদ্ধ নাকি পোড়া ভর্তা), আবার শুকনো লঙ্কা রশুন পেঁয়াজ টম্যাট কাঁচা মরিচ ধনে পাতা কোনটা চাই বলেন?
আমার ধারনা আপনি নিজেই বহুপদের ভর্তা বানাতে পারেন। ভোজন রসিকেরা ভাল রাধুনী হয়।
৩|
১১ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০৮
ভুয়া মফিজ বলেছেন: আমি খেয়াল করছি, আপনেরে ব্লগে দেইখা যখনই মন্তব্য করি, আপনে উত্তর না দিয়া কিছুক্ষন পরেই ভাইগা যান গিয়া। অনেক পরে আইসা উত্তর দেন। ঘটনাটা কি? জানি কিছু গুপ্তমার্কা কথাবার্তা কইবেন, তবে আসল কারনটা আমি অনুমান করতে পারি। আপনের কারনটা বলেন, মিলায়ে দেখি!!!! ![]()
১২ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৬
শেরজা তপন বলেছেন: আমার চোখের সেফটির জন্য আমি স্ক্রিনে যথাসম্ভব কম বসি। এছাড়া যতসামান্য কাজ কর্ম করে পেট চালাতে হয়- সেই ব্যাস্ততার জন্য মাঝে মধ্যে ৪/৫ দিন পরে ব্লগে আসি।
আচ্ছা ভাই রাজীব নুরের গুরুর খোঁজ খবর নাই যে- জানেন কিছু?
এখন বলেন আপনি কি ভেবেছিলেন?
৪|
১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৬
মিরোরডডল বলেছেন:
২০ পদের ভর্তা ১০০ টাকা।
২০ টাকা দিলেও একসাথে এতোগুলো ভর্তা খাওয়া উচিত না।
আচ্ছা যারা খায় তারা কি মানুষ, নাকি খাদক মানুষ!
মাস্ট অসুস্থ হবে।
আর তাছাড়া নো ম্যাটার চায়ের চামচ পরিমাণ কিন্তু এতোগুলো ভর্তা একসাথে খেলে কোনটার স্বাদই ঠিকমতো বোঝা যাবে না।
তৃপ্তি করে যে টেস্ট বুঝে খাবে, সেটা পসিবল না।
ভুয়া মফিজ বলেছেন:
উড়াল দিয়া এখনই দেশে আসতে ইচ্ছা করছে। দেশের হোটেলের ভর্তা খুবই মিস করি।
ভুমি ভর্তা করে নাহ? বুঝেছি, ভুমকেই প্রতিনিয়ত ভর্তা করে, তাই আর মজাদার বেগুন অথবা মাছ ভর্তা করা হয়না।
কঠিন কিছু না, সামান্য এফোর্ট দিলেই অতি মজাদার ভর্তা করা যায়। DIY
১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৩
শেরজা তপন বলেছেন: আমি যে সব পদের ভর্তা খাই সেটা তো বলি নাই- অনেকে একটু করে কয়েক পদের ভর্তা দিয়েই খেয়ে চলে যায়।
এই দেশের অধিকাংশ মানুষ রাক্ষসগণ।
এখানে ভোজন রসিক থেকে খাদক আর ভোজন বিলাসী বেশী পাবেন। আমার ধারনা ওদের সব ভর্তার স্বাদ প্রায় এক। এদেশের বেশিরভাগ হোটেলে যেমন ঝোল আলাদা করে আর মাছ শুকনো ভেঁজে রাখে। সব মাছেই ওই এক জগোল দেয়- এটা অনেকটা সেরকম্লবন মরিচ ধনেপাতা রশুন সরিষার তেল সহ কয়েকটা ভর্তার কমন মশলা দিয়ে একসাথে চটকে সব ভর্তার সাথেই মিশিয়ে দেয়। এর ফলে আপনি ঝাল লবন সবগুলোতে সমপরিমান পাবেন।
আপনি যেভাবে ভুমের নিয়ে বয়ান দিলেন; সেটাতে বুঝলাম আপনি সব ধরনের ভর্তায় এক্সপার্ট। আহারে বেচারা!
এবার কিছু ভর্তার রেসিপি ছাড়ুন দেখি আমরা সহজ পদ্ধতিতে ভর্তা বানিয়ে খাই।
৫|
১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪১
ভুয়া মফিজ বলেছেন: মিরোরডডল বলেছেন: ভুমি ভর্তা করে নাহ? বুঝেছি, ভুমকেই প্রতিনিয়ত ভর্তা করে, তাই আর মজাদার বেগুন অথবা মাছ ভর্তা করা হয়না। আকালমান্দ কে লিয়ে ইশারাই কাফি হ্যায়!!!!
কঠিন কিছু না, সামান্য এফোর্ট দিলেই অতি মজাদার ভর্তা করা যায়। DIY নিজে করলে মজা কম, অন্যে করলে খেতে বেশি ভালো লাগে। যেমন, কেউ চুলকে দিলে যেমন মজা লাগে, নিজে চুলকালে কি তেমনটা লাগে? এখানেও.............আকালমান্দ কে লিয়ে ইশারাই কাফি হ্যায়!!!! ![]()
৬|
১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৪
মেঠোপথ২৩ বলেছেন:
এই হইল গিয়া গুপ্ত দলের বর্তমান অবস্থা। প্রধান বিরোধি দল তারা। অথচ সংসদে মিউমিউ করে কথা বলে। হাসনাত পেছন থেকে আস্তে করে পয়েন্ট ধরিয়ে দিলে রেগেমেগে অস্থির হয়ে যান জামাতে আমীর! ঢাকা শহরে ককটেল সন্ত্রাস চলতেছে আর ডাকসু ভিপি ফেসবুকে পোস্ট দেয়যে সে তার নতুন বউরে কফি বানায় দিতেছে! আর কমেন্টবক্সে শিবির ধুমায়া কমেন্ট করতেছে - সাদিক কাইউম আবু বকর হইবার চেষ্টায় আছে! এই হইল গিয়া এদের অবস্থা!! অথচ যারা জীবন বাজী রেখে লীগের বিরুদ্ধে অতীতেও লড়েছে এবং বর্তমানেও লড়ছে তারা ট্যাগ খায় , জামাতী রাজাকার !! ভারত বিরোধিতা মানেই বলে জামাত শিবির। জামাত কবে থিকা ভারতবিরোধি কইল? এরাতো সারাটা জীবনই মুখ , চোখ বাইন্ধা রাইখা পলিটিক্স করে আসতেছে।
৭|
১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩১
মেঠোপথ২৩ বলেছেন: আস্ত ইলিশ ভাজা কখনো খাই নাই। পুরা ইলিশ বেকড করা অনেক আগে একবার খেয়েছিলাম। আমার কাছে পিস করে কাটা ইলিশই খুব পছন্দের।
খানা দানার পাশে দুর্গন্ধহীন লেক
শব্দটা লিখা খানার বারোটা বাজায়ে দিলেন। কারন সঙ্গে সঙ্গে দুর্গন্ধের কথা মনে পড়ল ![]()
৮|
১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪০
ভুয়া মফিজ বলেছেন: আমাদের আলোচনায় খালাম্মার মন্তব্য প্রাসঙ্গিক হয় নাই। আর আপনার এই পুরা মন্তব্যটাই খাপছাড়া। বিস্তারিত কইতে চাই না। সম্ভবতঃ মোবাইল দিয়ে লেখার কারনে এমনটা হইছে। আপনে বরং আপনের ৪নং মন্তব্যটা মুছেন, তারপরে আবার আমার দুই মন্তব্যের আলাদা করে জবাব দেন। কি কইছি বুঝতে পারছেন?
৯|
১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৩
শেরজা তপন বলেছেন: ঠিক আছে যথা আজ্ঞা- মুছে দিলাম। পরে আসছি। ওটা সাময়িক মন্তব্য হিসেবেই দিয়েছিলাম।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আস্ত ইলিশ এত কম দাম নাকি?
এখন বেশী পদের তরকারী ভর্তা দেখলে রাগ লাগে
তরকারী একটাই যথেষ্ট আর ভর্তাও একটা
তাহলে ভাত খাওয়া কম পড়ে।
মেইনটেইনে আছি লোভ কমাইছি খাওয়ার।