নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

মানুষ

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

পুরুষ যাবে কোথায়?

১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৪


পুরুষ যাবে কোথায়?
-এস এম আজাদ রহমান

শাসন করলে অত্যাচারী, বলবে সবাই ডেকে,
না করলে কাপুরুষ বলে, দেবে নামটা হেঁকে।
ঘরে থাকলে অকর্মা, আর ঘাড়ে চাপে দোষ,
বাইরে গেলে আড্ডাবাজ, জুটবে সবার রোষ।

বৌকে যদি চাকরি দিই, সকাল বেলায় ছাড়ি,
বলবে, "বৌয়ের কামাই খায়!" হাসবে পাড়ার নারী।
চাকরি যদি নাই বা দিই, রাখি ঘরের কোণে,
সন্দেহবাতিক ডাকবে তখন, পাড়ার জনে জনে।

এদিকে কুয়ো, ওদিকে খাদ, মধ্যিখানে আমি,
পুরুষ মানেই দোষের ভাগী, সবার কাছে আসামি।
সবার কথা শুনতে শুনতে কান হল ঝালাপালা,
তবু সংসার টানছে সে-ই, নেই যে তার ছুটির পালা।

ভালো বললে দোষ ধরে সব, মন্দ বললে তেড়ে,
চুপ করে রই, তাও শুনি, "বোবা নাকি, ওরে!"
হায় রে কপাল! পুরুষ জাতির এমন দশা কেন?
এই অবলার কথা ভাববে, কেউ আছে কি হেন?

কাঁদতে গেলে বলবে, "ছিঃ, পুরুষ কাঁদে নাকি?"
হাসতে গেলে বলবে, "দেখো, কেমন ঢঙের পাখি!"
সব দিকেতেই ফাঁদ পাতা, পালানো যে দায়,
পুরুষ মানুষ অবলা গো, যাবে কোথায়?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
..................................................................
চোখের পাতায় স্বপ্ন হয়ে থাকো তুমি রোজ,
তোমার মাঝেই হারিয়ে গিয়ে পাই যে নিজের খোঁজ।
হাজার ভিড়েও মনটা শুধু তোমায় কাছে চায়,
ভালোবাসার পূর্ণতা পাই তোমারই ছোঁয়ায়।

১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:০৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: ভালোবাসার পূর্ণতা পাই তোমারই ছোঁয়ায়
সুন্দর ব‌লে‌ছেন।

২| ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: পুরুষ সেথায় যাবে যেথায় তার হারিয়ে যেতে নেই মানা।

১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২১

এস.এম. আজাদ রহমান বলেছেন: এদম ঠিক বলেছেন ভাই, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.