| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের দৃশ্য তুলে ধরে না; বরং রাষ্ট্রীয় মর্যাদা, কূটনৈতিক শিষ্টাচার এবং জাতীয় আত্মসম্মান নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়।
উপরের ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাক্ষাৎ। ছবিতে ঋষি সুনাককে তাঁর সামনে নিচু হয়ে কথা বলতে দেখা যাচ্ছে। অন্যদিকে নিচের ছবিতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বৈঠকের দৃশ্য। সেখানে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে এক পায়ের ওপর আরেক পা তুলে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে বসে থাকতে দেখা যাচ্ছে।
এই দুই ছবির তুলনা স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন তৈরি করে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একজন বিদেশি মন্ত্রীর এমন বসার ভঙ্গি কতটা কূটনৈতিক সৌজন্য ও রাষ্ট্রীয় প্রটোকলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
তারেক রহমানের যুক্তরাজ্যে দীর্ঘদিন অবস্থানের ইতিহাসও এ প্রসঙ্গে আলোচনায় আসে। ২০১৮ সালে বিএনপির মহাসচিব প্রকাশ্যে জানিয়েছিলেন, তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন এবং এ-সংক্রান্ত প্রক্রিয়ায় তাঁর পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল। সেই অতীত রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান রাষ্ট্রীয় অবস্থানের পরিবর্তনও আলোচনার বাইরে নয়। তবে এড মিলিব্যান্ড ওই আশ্রয় প্রক্রিয়ার সব বিবরণ জানতেন বা তাতে ব্যক্তিগতভাবে যুক্ত ছিলেন- এমন দাবি করার মতো যথেষ্ট প্রমাণ কিন্তু আমাদের হাতে নেই, তাহলে তিঁনি এভাবে পা-তুলে দিয়ে বোঝাতে চাইলেন।?
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি অন্য জায়গায়।
তারেক রহমান আজ কেবল একজন রাজনৈতিক দলের নেতা নন; তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে বৈঠক মানে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে বৈঠক। ফলে তাঁর প্রতি আচরণে কেবল ব্যক্তিগত সৌজন্য নয়, বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রতিফলনও প্রত্যাশিত।হয়।
কূটনীতিতে কে কার চেয়ে ক্ষমতাবান, কে কোন দেশের নাগরিক কিংবা কার অতীত কী- এসবের ঊর্ধ্বে রয়েছে রাষ্ট্রের পারস্পরিক সম্মান। একজন বিদেশি মন্ত্রীর আচরণে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদা যথাযথভাবে প্রতিফলিত না হয়, তবে সেই দৃশ্য বাংলাদেশের নাগরিকদের মনে অপমানবোধ সৃষ্টি করতেই পারে, এটাই স্বাভাবিক। এটি রাষ্ট্রীয় সম্মানের প্রশ্ন হিসেবে আলোচিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। যদিও শুধু একটি ছবির ভিত্তিতে ইচ্ছাকৃত অবমাননার সিদ্ধান্তে সরকার পৌঁছাবে কিনা এটা সরকারের ব্যাপার।
সবচেয়ে বড় কথা, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান করা মানে বাংলাদেশের জনগণ, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় মর্যাদাকে সম্মান করা। প্রধানমন্ত্রী কোনো দলের প্রতিনিধি হয়ে বিদেশে যান না; তিনি যান একটি স্বাধীন দেশের সরকারপ্রধান হিসেবে।
সরকার পরিবর্তন হতে পারে, রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হতে পারে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, সেটা ভেবে দেখতে পারেন। বিদেশের মাটিতে সেই মর্যাদা রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান হতে হবে আপসহীন। আর আমরা সেটা হতে পারছি কি??
১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০০
এস.এম. আজাদ রহমান বলেছেন: হয়ে উঠতে আর কতকাল লাগবে?
২|
১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকার পরিবর্তন হতে পারে, রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হতে পারে,
কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, সেটা ভেবে দেখতে পারেন।
.....................................................................................................................
বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা তার দেশের জনগন ও আমলাদের আচরনের মধ্য দিয়ে
বিদেশে প্রভাব বিস্তার করে এবং সম্মান ধরে রাখার উপায় থাকে ।
বিগত বৎসর গুলো আমাদের হানাহানি, দূর্ণীতি ও জঙ্গী আচরন , বর্হির বিশ্বে
আমাদের মর্যাদা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে ।
তার ফলাফল আমারা এখন দেখতে পাচ্ছি ।
১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৯
এস.এম. আজাদ রহমান বলেছেন: সহমত জানাই।
৩|
১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:১৪
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম বাট কিছুই বুঝতে পারলাম না ।
৪|
১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনাদের ফালতু একটিভিজমের কারণে শেখ মুজিবু'র রহমান এবং ভুট্টোর একটা ছবি নিয়ে কথা উঠেছে । এর দায় আপনার মতো মানুষদের ।
৫|
১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫৫
এইচ এন নার্গিস বলেছেন: উপরের ছবিতে বাংলাদেশের প্রধান মন্ত্রীকে সন্মান জানান দিয়ে কথা বলা দেখানো হচ্ছে । নিচের টায় পায়ের উপর পা তুলে গা ছাড়া ভাব বা গ্রাহ্য না করা ভাব খানা দেখা যাচ্ছে ।
১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৫
এস.এম. আজাদ রহমান বলেছেন: একদম সত্যি পয়েন্ট বলেছেন।
৬|
১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২২
আলামিন১০৪ বলেছেন: ইন্দিরা, জিয়াকে কিভাবে ভারতে অভ্যর্থনা করেছিলেন মনে আছে? তুলনা করুন মুজিবের সাথে।
তারেক জিয়া নিরহংকারী একজন মানুষ- তিনি মহামান্য শব্দটি পছন্দ করেন না। কুটনৈতিক শিষ্টাচারে কে কী করল তা তিনি থোরাই কেয়ার করেন। আমরা তাকে মাটির কাছেই পেতে চাই, আকাশে নয়।
বিদেশী লোকজনও এরই মধ্যে তাঁর মনোভাব জেনে গিয়েছেন- হয়ত রা মনের অজান্তে্ ক্যাজুয়েল ভঙ্গিমায় আলোচনা করেছেন। আর হাসিনার গুমেয়র ভয়েেই হয়ত বা সেই একই ব্যক্তি হাটু গেড়ে বসেছে- হা হা হা।
খুনী হাসিনার ফাসি চাই
১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৮
এস.এম. আজাদ রহমান বলেছেন: মতিউর রহমান রেন্টুর 'আমার ফাঁসি চাই' বইয়ের পাঠকদের ভাবনা এরকম হবে এটাই স্বাভাবিক।
৭|
১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:২৩
নতুন বলেছেন: উপরের ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাক্ষাৎ। ছবিতে ঋষি সুনাককে তাঁর সামনে নিচু হয়ে কথা বলতে দেখা যাচ্ছে। অন্যদিকে নিচের ছবিতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বৈঠকের দৃশ্য। সেখানে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে এক পায়ের ওপর আরেক পা তুলে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে বসে থাকতে দেখা যাচ্ছে।
ব্রিটিসরা নারীদের সাথে সব সময়েই ভদ্রতা দেখায়।
এটা বাংলাদেশের চায়ের দোকানে আমলীগের কর্মীর গল্পের মতন হইয়া গেলো।
চায়ের দোকানে আমলীগের কর্মী এই ছবি দেখায়ইয়া বলবে দেখো বিট্রিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে চেয়ারে বসেনা
মাটিতে বইসা কথা কয়।
শেখ হাসিনার উচিত নিজের ভুল বুঝতে পেরে অনুসুচনা করা, ভালো একটা নেতৃীত্বের কাছে আমলীগকে নতুন করে শুরু করতে সাহাজ্য করা।
১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৪
এস.এম. আজাদ রহমান বলেছেন: ব্রিটিসরা নারীদের সাথে সব সময়েই ভদ্রতা দেখায়- বুঝলাম তাহলে আমাদের প্রধানমন্ত্রী ওদের পররাষ্ট্রমনত্রীর সামনে পা তুলতে সমস্যা ছিল কোথায়?
এটা বাংলাদেশের চায়ের দোকানে আমলীগের কর্মীর গল্পের মতন হইয়া গেলো- আমলীগ টা কি? ইহাতে প্রতীয়মান হয় আপনি কতটা আওয়ামীঘীগ বিরোধী।
চায়ের দোকানে আমলীগের কর্মী এই ছবি দেখায়ইয়া বলবে দেখো বিট্রিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে চেয়ারে বসেনা
মাটিতে বইসা কথা কয়- এটা আন্তরর্জাতিক নিউজ ও এসেছে, আপনি দেখেননি, কারণ আপনিতো কাঠের চশমা পরে।
শেখ হাসিনার উচিত নিজের ভুল বুঝতে পেরে অনুসুচনা করা - হ্যা ঠিক বলেছেন, আপার কাছে অনেক কিছু শিখার আছে।
শুনন নিজের ভুলগুলো ঠিক করুন অন্যকে উপদেশ দেবার আগে।
৮|
১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪১
নতুন নকিব বলেছেন:
স্বৈরাচার নিপাত যাক। প্রত্যেক স্বৈরাচার বিচারের আওতায় আসুক। সাধারণ মানুষ স্বৈরশাসনের নাগপাশ ছিন্ন করে, স্বাধীন দেশে মাথা উঁচু করে বাঁচতে শিখুক।
১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫
এস.এম. আজাদ রহমান বলেছেন: সাধারণ মানুষ কি সেটা বুঝতে শুরু করেছে?
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশ এখনো যথাযথ দেশ হয়ে উঠতে পারেনি। আমাদের অনেকের মনে পাকিস্তানের তাবেদারীর মানসিকতা এবং অনেকের মনে ভারতের তাবেদারীর মানসিকতা আছে।