নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[কারো সমালোচনা করো না, তাহলে নিজেও সমালোচিত হবে না]

Sujon Mahmud

কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।

Sujon Mahmud › বিস্তারিত পোস্টঃ

চেতনার সাত স্তর: আপনি এখন কোন লেভেলে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৩



সব মানুষ একই স্তরের চেতনায় থাকে না।
সাইকোলোজি বলে মানুষের কনসিয়াসনেস বা চেতনার সাতটি স্তর আছে।
বেশিরভাগ মানুষ প্রথম লেভেলটাই পার করতে পারে না।

লেভেল ১: চেতনার প্রথম লেভেলে আপনি সিস্টেমের ভেতরে আরাম (comfort) করে বাঁচেন। কাজ করেন, ভোগ করেন -এই একই চক্রে চলতে থাকেন। খুব বেশি প্রশ্ন করেন না, কারণ সত্যের চেয়ে আরামকে নিরাপদ মনে হয়।

লেভেল ২: দ্বিতীয় লেভেলে কিছু একটা অস্বাভাবিক মনে হতে শুরু করে। রুটিনগুলো ও নিয়মকানুনগুলো ফাঁপা ফাঁপা লাগে, নিউজগুলো একই রকম শোনায়। অস্থির লাগে, কিন্তু কেন- তা বোঝাতে পারেন না।

লেভেল ৩: এ লেভেলে আপনি সবকিছু নিয়ে প্রশ্ন করা শুরু করেন- ধর্ম, রাজনীতি, কর্তৃত্ব, সমাজ, এমনকি বিজ্ঞান নিয়েও। মানুষ আপনাকে নাটকীয়, ক্রেজি বা অস্বাভাবিক বলতে শুরু করে।

লেভেল ৪: আপনি দেখতে পান- নিয়ন্ত্রণ করা (manipulation), ভয়ভিত্তিক নিয়ন্ত্রণ (fear based control), মনোযোগ ভিন্ন দিকে সরানো (distraction); এবং মিডিয়া, খাবার ও বিনোদনের মাধ্যমে মন-মানসিক গঠন করার বিষয়টি।

লেভেল ৫: আপনি নিজের ভেতরে মনোযোগ দেন। দুনিয়াকে দোষ দেওয়া (blaming) বন্ধ করেন এবং বুঝতে পারেন- আপনার সিদ্ধান্তই আপনার জীবনকে গড়ে তুলতে সক্ষম।

লেভেল ৬: আপনি নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে শেখেন। বুঝতে পারেন- চিন্তা আবেগকে প্রভাবিত করে, আর আবেগ ফলাফলকে প্রভাবিত করে।

লেভেল ৭: এই লেভেলে আপনি আপনার সবকিছুর জন্য কৃতজ্ঞতা বোধ করেন। আপনি বুঝতে পারেন- বাইরের কিছুই আপনাকে বাঁচাবে না। কারণ শক্তি সবসময় আপনার ভেতরেই ছিল।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: আমার কোনো লেভেল নেই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:১২

Sujon Mahmud বলেছেন: আমার ও একি অবস্থা

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১

নতুন বলেছেন: লেভেল ৮- আমি বুঝি আমি আলাদা, অন্য কারুর সাথে তুলনা করার কিছু নাই, অন্যরা অনেক কিছুই বোঝে না তাই তারা বিভিন্ন রকমের আচরন করে। তাদের বোঝাতেও যাই না। কারন যদি বোঝার ক্ষমতা থাকতো তবে তারা তো এতোদিন বুঝেই যেতো।

বুঝি সুখী হওয়াটা একটা চয়েস এবং বর্তমানে যেই অবস্থায় আছি তাতে আসলে অভিযোগ করার কিছুই নাই। সব কিছু বিবেচনা করলে বলা যায় খুবই ভালো আছি।

জীবনা ঝামেলা থাকবে নতুবা জীবন পানশে হয়ে যাবে তাই ঝামেলা গুলি নিয়ে ব্যস্ত থাকি।

বুঝতে পারছি জীবনের অর্ধকের বেশির ভাগ সময় পার হয়ে গেছে তাই এখন সামনে আরো কিভাবে সুখী হওয়া যায় সেই চেস্টায় কাজ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.