| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Thanks to Blogger Friends.....
সময়টা এখন অন্যরকম যাচ্ছে আমাদের। একেবারেই অন্যরকম ....অস্বস্তিকর, আনন্দহীন, বিপ্রতীপ এক সময়। বলা যায় স্বার্থান্ধ স্রোতের মুখোমুখী, পরম সংকীর্ণ, সংকুচিত এক সময়। আমরা অহরহ আমাদের আবেগকে সীমিত করে ফেলছি। আমরা অনুক্ষণ আমাদের অনুভূতিকে অবরুদ্ধ করে ফেলছি। আমরা অযথাই আমাদের 'স্বতস্ফুর্ত প্রকাশ'কে ঢেকে রাখছি চুল-চেরা হিসেব নিকেশ করে বলা 'মাপা মাপা' কথায়।
আমরা 'ভালো লাগা'-র বিষয়টির প্রশংসা করছি অত্যন্ত নীচু- সংকুচিত স্বরে । আবার 'ভালো না লাগা'-র বিষয়টির নিন্দা করছি সাধারণ নিন্দা করার ভাষার চেয়েও আর এক ডিগ্রী বাড়িয়ে 'পরম নিন্দ্যনীয়' ভাষায়।
আমাদের অনেকেরই ভাললাগা-মন্দলাগা প্রকাশের পার্সোনাল ভঙ্গিমাটির যখন এহেন দূরাবস্থা, সেই পরম দুঃসময়ে সামহয়্যার ইন ব্লগের বাঁধ ভাঙ্গার রাজ্যে পোষ্ট করা আমার প্রথম লেখাটির উপর কালপুরুষ, কৌশিক, স্বপ্নবাদী-প্রমুখ অভিজ্ঞ ব্লগাররা অকপটে যে উৎসাহব্যঞ্জক দিলখোলা মন্তব্য করেছেন, তা আমাকে প্রচন্ডভাবে অনুপ্রাণিত ও আনন্দিত করেছে।
এখন বুঝতে পারছি- আমাদের রেডিও-টিভি-মঞ্চের পারফরমার-রা কেন বিভিন্ন সাক্ষাৎকারে বারবার বলে থাকেন- "তিনটি মিডিয়ার মধ্যে 'মঞ্চে'ই অভিনয় করতে বেশী আনন্দ বোধ করি, কেননা সেখানে ষ্টেজের সামনে বসা নাট্য-দর্শকদের কাছ থেকে সরাসরি তাৎক্ষণিক প্রতিক্রিয়া (ফীডব্যাক) পাওয়া যায়"। ব্লগের ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় একইরকম।
আসলেই, ব্লগ পেজে কিছু লেখার মজাটা বোধহয় এখানেই যে, খুব দ্রুত এখান থেকে লেখাটির ইম্প্যাক্ট তথা লেখাটি কে কী ভাবে গ্রহণ করলেন তা অনুধাবন করা যায়। কালপুরুষ অনেক কবিতা-ছড়া লিখেছেন ইতিপূর্বে। তার প্রশংসা প্রকাশের ভাষাটিও তাই কবিতার মতোই আকর্ষণীয়।
ধন্যবাদ, যারা আবেগ দিয়ে বরণ করে নেন নতুন ব্লগারদের, ধন্যবাদ- যারা পরম ধৈর্য ধরে পাঠ করে অপরূপ মন্তব্য সংযোজনে আমাদের উৎসাহিত করে তোলেন পরবতর্ী লেখাটি আরো সুন্দর করে লিখতে...........।
২|
০১ লা জুন, ২০০৬ ভোর ৫:০৬
কালপুরুষ বলেছেন: একজন সাধারণ মানুষ যখন অসাধারণত্বের দিকে ধাবিত হয় তখন তার মাঝে প্রতিভার দ্যুতি খুঁজে বের করার ইচ্ছে নিয়েই আমার মত একজন সাধারণ মানুষের এখানে বিচরণ। মনের তাগিদে লিখি। প্রচার ও প্রসারের অপ্রতিরোধ্য অথচ অসমপ্রতিযোগিতার এই বৈজ্ঞাপণিক আন্দোলন থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করি। শুধু আমি চোখের সাথে মনের দরজাটা খুলে রেখেছি। তার কারণ নিজের মন ও মননকে আপনাদের সানি্নধ্যে আরও বেশী উর্বর করা। চলমান ও গতানুগতিক প্রক্রিয়ার নানা ব্যঞ্জনায় চোখ অনেক সময় পথ হারিয়ে ফেলতে পারে কিংবা ধাঁধিয়েও যেতে পারে। তাই চাকচিক্যময় ঠুনকো আর মেকি আভিজাত্যের জৌলুসে নিজের অন্ধত্বকে সামলে রাখি। আর একারণেই আলোকনির্ভর চোখের সাথে দূরদৃষ্টিসম্পন্ন মনের চোখটাও খোলা রাখার চেষ্টা করি। কারণ মনের চোখ আলো ছাড়াই দেখতে পারে। তাই আমার চারিপাশের সব আলো সব অন্ধকারের মাঝেও যেন আকাশের উজ্জ্বল তারাগুলো চিনতে ভুল না করি। ঐ তারাগুলোর সাথেই আমার সখ্যতা। ওদের দেখলেই বুঝতে পারি আমি আমার অবস্থানে ঠিক মতই দাঁড়িয়ে আছি। আপনাদের দেখতে হলে অবশ্যই আমার একটা অবস্থান প্রয়োজন। ভাবুন আমি আপনার কাছেই আছি।
৩|
০১ লা জুন, ২০০৬ দুপুর ১২:০৬
অতিথি বলেছেন: স্বাগতম সুনীল সমুদ্র...
বাঁধ ভেঙে জোয়ার হয়ে আসুন....
আপনার ভাবনার বৈচিত্রে লেখার শিল্প-সুষমায় আমাদের নতুন করে দোলা দিন।
স্বাগতম!!
৪|
০১ লা জুন, ২০০৬ দুপুর ২:০৬
অতিথি বলেছেন: স্বাগতম !
৫|
০১ লা জুন, ২০০৬ দুপুর ২:০৬
অতিথি বলেছেন: না ভুল দেখিনিতো! আমার নামই।
ব্লগের শিরোনামে আমার নাম। চোখ এড়িয়ে যায় কিভাবে?
সুনীল সমুদ্র - 42।
বিশাল সমুদ্রে আকাশটাকে ধারণ করে আছেন - আমাদের বন্ধ জানালাগুলো এখন খুলতে হবে। এমন সতেজ নিরীক্ষা আর স্পর্শের ব্যাকুলপনা আপনার লেখাকে সুন্দর করেছে।
যা মনে আসে - লিখে যান নিঃসংকোচ - পাঠকের শক্তি আপনার হাতের লেখনীতে।
৬|
০১ লা জুন, ২০০৬ দুপুর ২:০৬
অতিথি বলেছেন: উচ্ছ্বল, প্রাঞ্জল একটা লিখা, আমাদের অনেকের ই মনের কথা হয়তো, আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন।
মঞ্চের মতো এই ব্লগ সাইট টাও ঠিক ঠিক সাথে সাথেই লিখার ফীডব্যাক দিয়ে দেয়। এটা অবশ্যই বড় একটা পাওয়া আমাদের মতো শখের লিখতে চাওয়া অর্বাচীনদের।
আপনাকে স্বাগতম, পরিচ্ছন্নতার জোয়ারে নিজেকে ছেড়ে দিয়ে নিজের সামর্থটুকু চেখে দেখার জন্যে।
৭|
০২ রা জুন, ২০০৬ রাত ৮:০৬
অতিথি বলেছেন: আড্ডাবাজ,
আপনি আমার লেখায় এই প্রথম কমেন্ট যোগ করলেন ।এতো উৎসাহব্যঞ্জক কমেন্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ। বৃষ্টির গান নিয়ে লেখা আমার তৃতীয় পোষ্টটি পড়ে দেখতে অনুরোধ জানাচ্ছি।
কালপরুষ,
আপনার এতো চমৎকার বিশ্লেষনধমর্ীসু দীর্ঘ কমেন্ট এর জন্য ধন্যবাদ। বৃষ্টির গান এর ওপর নতুন একটা লেখা পোষ্ট করেছি। আপনার কমেন্ট না পাওয়া পর্যন্ত স্বস্তিপাচ্ছি না।.....
৮|
০২ রা জুন, ২০০৬ রাত ৯:০৬
কালপুরুষ বলেছেন: সুনীল সমুদ্র ঃ
আপনার বৃষ্টি বিষয়ক লেখাটা আমি এখনও পড়ে শেষ করতে পারিনি। পড়া শেষ হলে অবশ্যই মন্তব্য করবো। কারণ মন্তব্য করা যায় এমন লেখা আমি নিজের তাগিদেই বেছে বেছে পড়ি। পড়তে ভাল লাগে। ভাল লেখা পড়তে কার না ভাল লাগে বলুন। আমার আরও ভাল লাগে যারা সেই সব ভাল কথা লেখেন সেই মানুষগুলোর কথা শুনতে। আমার ধারণা মনের দামে মন কেনায় ঠকবার বা হারাবার ভয় কম। ভালবাসার বিনিময়ে আমি মানুষের ভালবাসা কিনি। আমি অর্থলিপ্সু বা নারী লিপ্সু মানুষ নই তাই ভালবাসার হিসেবটা আমার কাছে অন্য রকম।
৯|
০২ রা জুন, ২০০৬ রাত ৯:০৬
অতিথি বলেছেন: শোমচৌ,
স্বাগতম জানিয়ে যেভাবে বরণ করে নিলেন, সেজন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুমন চৌধুরী,
আশা করছি, নতুন হিসাবে আপনাদের সকলের সহযোগিতা পাবো।
১০|
০২ রা জুন, ২০০৬ রাত ১০:০৬
অতিথি বলেছেন: কেীশিক,
আপনার হয়তো মনে নেই, আমার প্রথম লেখাটিতে আপনি কমেন্টস দিয়েছিলেন।
তার উত্তর তখন দেওয়া হয়নি, তার কারণ, আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এরকম একটা প্রধান পোষ্ট প্রকাশের পরিকল্পনা ছিল। ধন্যবাদ।
ধূসর গোধূলী,
আপনাদের কাছ থেকে পাওয়া এতো ভালবাসাই আগামী দিনগুলোতে আরো লেখা পোষ্ট করার বিষয়ে অনুপ্রেরণা যোগাবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১|
০২ রা জুন, ২০০৬ রাত ১০:০৬
হাসান বলেছেন: সুনীল সমুদ্রঃ আমরা এখানে যতই গালাগালি করি আর ঝগড়া বিবাদ করি, ভাল লেখাকে কিংবা ভাল লেখার প্রচেষ্টাকে স্বাগত জানাতে কুণ্ঠা বোধ করি না। তাই আমাদের এই বিশাল পরিবারে স্বাগত।
১২|
২৫ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩৭
খায়রুল আহসান বলেছেন: সেই ৩১ শে মে, ২০০৬ তারিখে লেখা পোস্ট! প্রায় ২০ বছর পরে এসে আমিই প্রথম এই "কৃতজ্ঞতা স্বীকার" মূলক পোস্টটিতে 'লাইক' দিয়ে গেলাম!
সূচনা অনুচ্ছেদ দুটোতে যা বলেছেন, আমার ধারণা ছিল ২০ বছর আগে ব্লগারদের অবস্থাটা বোধহয় ও রকম ছিল না। সেটি শুরু হয়েছে ২০১৪/১৫ এর সময় থেকে। কারণ, আমার তো মনে হয় তখন ব্লগাররা তাদের আবেগ অনুভূতিকে "বাঁধ ভাঙা জোয়ার" এর মতই তীব্র বেগে প্রকাশ করতেন।
যাহোক, যাদের নামোল্লেখ করে এই পোস্ট দিয়েছেন, তাদের কাউকেই আমি এ ব্লগে আসার পরে সক্রিয় ব্লগার হিসেবে পাইনি, তাই আমার পোস্টে মনে হয় তাদের কোন মন্তব্যও পাই নি (একটা দুটো থাকলেও থাকতে পারে)। তবে, আমার কয়েকজন প্রিয় ব্লগারের পোস্টে দেখেছি, কালপুরুষ তাদেরকে কিভাবেই না চমৎকার সব মন্তব্য দিয়ে উৎসাহিত করে যেতেন। তার মন্তব্য থেকেই তার ব্যক্তিত্ব সম্বন্ধে আমার মনে একটি উজ্জ্বল, কোমল প্রোফাইল তৈরি হয়েছিল। অধুনা তার প্রয়াণ সংবাদে আমি তাই বেশ ব্যথিত বোধ করেছি।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০০৬ ভোর ৫:০৬
অতিথি বলেছেন: খুব ভাল লাগল পড়ে। ভাল লেখার বড্ডো আকাল। এর মধ্যে ছিঁটেফোটা পেলে চৈএের তপ্তদাহের মধ্যে একটু ফোঁটা ফোঁটা শান্তির পরশ মনে হয়। থামবেন না। কারণ, ভাবনার জগতে প্রয়োজন প্রচন্ড আলোড়ন। তার রসদ জোগাতে আপনার লেখনী যোগ হোক আমাদের বেড়ে উঠা তালিকায়..ধন্যবাদ।