| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার প্রতিটি নিঃশ্বাস।
অথচ আমার বেলায় ,
কখনো হাসতে গিয়ে চোখের কোণে জল জমেছে,
কখনো আবার অকারণেই মন খারাপ হয়েছে।
সে নিখুঁতভাবে ভালোবাসতে জানত,
কোনো অভিমান ছাড়াই, কোনো পিছুটান ছাড়াই।
আর আমি?
আমি ভালোবেসে বারবার হোঁচট খেয়েছি,
না বলা কথার ভারে নিজেকে হারিয়েছি।
তবু দিনশেষে, যান্ত্রিক ওই নিখুঁত পৃথিবীর চেয়ে
আমার এই এলোমেলো, অসম্পূর্ণ জীবনটাই বেশি জীবন্ত।
ভুল করার অধিকার তো কেবল মানুষেরই থাকে!
(নোট : একজন ব্লগারের ভালো লেগেছে তাই সবার জন্য উন্মুক্ত করা হলো )
১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার কত কবিতা যে পড়ে আছে মন্তব্য আকারে।
...............................................................................
অত্যন্ত সুখের কথা,
আমাকে একটি ফোল্ডার দিন যেখানে পাঠাতে পারি
অথবা ই-মে ল ঠিকানা ।
তাহলে প্রতিদিনই যা সামনে আসবে ,পাঠায়ে দিবো ।
২|
১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৯
হুমায়রা হারুন বলেছেন: ঠিক আছে।
এবার আমার ইমেইল -এর মন্তব্য ডিলিট করে দিন।
১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঠিক আছে, এবারের কবিতার প্রতিক্রিয়া কি ?
জানতে পারলাম না !
৩|
১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:১২
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা খানি পাঠ করলাম ।
১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতা খানি পাঠ করলাম ।
...............................................................
কিন্ত মন্তব্য করা থেকে কেন বিরত থাকিলেন ।
সত্যই কি আমরা অসম্পূর্ণ মানুষ, আমাদের ব্রেইনের ১০% কাজে
লাগাতে পারছিনা ?
নাকি আপনার দ্বিমত আছে ?
৪|
১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:২১
হুমায়রা হারুন বলেছেন: লেখক বলেছেন: এবারের কবিতার প্রতিক্রিয়া কি ? জানতে পারলাম না !
হিউম্যান সাইকোলজি বড়ই অদ্ভুত।
কবিতা পড়ে যেই না নোটখানা পড়লাম, সব মনোযোগ নোট-এ গিয়ে ঠেকলো। কে বলেছে, কবে বলেছে, কি বলেছে , কেন তাই পোস্ট আকারে দিলেন ইত্যাদি ইত্যাদি। তাই সে সব নিয়ে ব্যস্ত ।
১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হিউম্যান সাইকোলজি বড়ই অদ্ভুত।
.................................................................
সকালে, বিকালে বা রাতে একেক রকম আচরন করে ,
মানুষের আচরন অদ্ভূদ না হলে বিজ্ঞানের জন্ম হতোনা,
কিন্ত আমরা কি সত্যই অসম্পূর্ণ মানুষ ?
কারন আমাদের মস্তিস্কর সম্পূর্ণ ব্যবহার এখনও অর্জন করতে পারি নাই ।
তারই শাখা প্রশাখা নিয়ে রোবট আলিসা আমাদের উপর মাষ্টারী করতে চায়,
আপনি কি মেনে নিবেন ???
৫|
১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমারো ভালো লেগেছে।
১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ,
আপনার সাথে আমার রোবটের সংযোগ ঘটে যেতে পারে ।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১২
হুমায়রা হারুন বলেছেন: আপনার কত কবিতা যে পড়ে আছে মন্তব্য আকারে।
এভাবে পোস্ট দিলে তো আমরা পড়ার সুযোগ পেতাম।
কিছু সংগ্রহ করেছই ই-বুকের জন্য । সময় পেলে লিংক দেখেন।
সাহিত্য পর্যালোচনা -কবিতা শঙ্খচিল