| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্নীতির খবর
প্রিয় বন্ধুগণ,আমি একজন অতি সাধারণ মানুষ,কিন্তু আমি সচেতন,আমি অনেক বেশি আবেগ প্রবন,আমি আমার পরিবার নিয়ে ভাবি।আমি চিন্তা করি সামাজিক অবক্ষয়ের কথা, প্রাকৃতির কথা সর্বোপরি দেশ মাতৃকার কথা। আমর কলমের তেমন জোড় নেই,তবে ভাব প্রকাশে কোন কমতি নেই। আমর লিখা পড়ে ভুলগুলি দয়াকরে ঠিক করে নিবেন,ধন্যবাদ\n।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনা সম্পর্কিত যে আইন বিদ্যমান আছে তার ধারাগুলো পরিবর্তন করে নতুন করে আইন করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তিও বাড়ানো হবে বলে জানান তিনি।
শনিবার 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের ষষ্ঠ মহাসমাবেশে মহানগর নাট্যমঞ্চের বশিরউদ্দিন মিলনায়তনে মন্ত্রী এ কথা বলেন।
দুর্ঘটনা রোধে সবার একান্ত সহযোগিতা কামনা করে আইন মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে অন্য সবাইকে সহযোগিতা করতে হবে। এছাড়া তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের কথাও জানান।
মহাসমাবেশে 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইনের প্রয়োজন রয়েছে। আইনের প্রয়োগ দেখলে মানুষ সচেতন হয়। তাই দুর্ঘটনার জন্য দায়ী সবাইকে আইনের আওতায় এনে উদাহরণ তৈরি করতে হবে।
এখানে আমার বক্তব্য হল-শুধু আইন করেই কি সড়ক দুর্ঘটনা কমানো যাবে? এর জন্য প্রয়জন আইনের যথাযথ প্রয়োগ,জনসচেতনতা এবং সর্বপরি রাস্থাঘাটের উন্নয়ন।
সাঁজার মেয়াদ বাড়লেই কি দুর্ঘটনা কমবে?
আপনার মন্তব্য কি?
©somewhere in net ltd.