নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্নীতির কথা বলছি

দুর্নীতির খবর

প্রিয় বন্ধুগণ,আমি একজন অতি সাধারণ মানুষ,কিন্তু আমি সচেতন,আমি অনেক বেশি আবেগ প্রবন,আমি আমার পরিবার নিয়ে ভাবি।আমি চিন্তা করি সামাজিক অবক্ষয়ের কথা, প্রাকৃতির কথা সর্বোপরি দেশ মাতৃকার কথা। আমর কলমের তেমন জোড় নেই,তবে ভাব প্রকাশে কোন কমতি নেই। আমর লিখা পড়ে ভুলগুলি দয়াকরে ঠিক করে নিবেন,ধন্যবাদ\n।

দুর্নীতির খবর › বিস্তারিত পোস্টঃ

আইনি পরামর্শ চাই।

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

আজ থেকে ২৫/ ৩০ বছর আগের কথা, আমার বাবা ছিলেন একজন সরকারি চাকুরীজীবী।তখন আমরা থাকতাম সিলেটে,গ্রামের বাড়ি কিশোরগঞ্জে আমার দাদু ভাই একাই থাকতেন। অনেক চেষ্টা করেও দাদু ভাইকে আমাদের সাথে রাখতে পারলাম না,তার গ্রামের বাড়িই নাকি বেশি ভাল লাগে। যাহক, তাঁর কিছুদিন পর আমার দাদু ভাই মারাগেলেন। মৃত্যুর কিছু দিন আগে দাদু ভাই তাঁর কিছু জমি গ্রামেরই রহিম মিয়াঁর নিকট বন্ধক (ইজারা)দিয়েযান। তাঁর কিছু দিন পরেই আমার বাবার চাচাত ভাই মুক্তিযোদ্ধা (পঙ্গু ভাতা প্রাপ্ত-পঙ্গু নন, শুনেছি ছোট বেলা থেকেই কানে কম শুনেন। )মতিঊর রহমান জোরপূর্বক রহিম মিয়াঁর নিকট হতে, চাচার অধিকারবলে বন্ধকী জমি দখল করে ভোগ করতে থাকে। ২০০০ সালে আমর বাবাও মার গেছেন। আমরা চার ভাইবোন।অনেক চেষ্টা করেছি জমিগুল উদ্ধারের কিন্তু তাঁর সন্ত্রাসী ছেলেদের কারণে পারিনি। শুনেছি চাচা মাঠপর্চা দেখিয়ে একটা নকল দলিলও বানিয়েছেন।এটা উদ্ধারের কি কোন সুযোগ আছে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.