| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিমিরবিদারী
আমার এই পৃথিবীতে আগমনের কারন কি মাএ ভোগ নাকি ত্যাগ?আামার মনে হয় পৃথিবীকে আমার কিছু দেবার আছে।আমি জানি যে আমি বেশি কিছু জানি না। তবে যতটুকু জানি ততটুকু দেবার চেষ্টা করি।
যখন ক্লাস ৬-৭ এ পড়তাম ভ্যানে আসা যাওয়া করতাম।ক্লাস শুরু হইত ১২:৪৫ এ আর ভ্যানমামা ১০ টার সময়ই আইসা সারা ঢাকা শহর ঘুরাইয়া ঘুরাইয়া স্কুলে নামাই দিত আবার ১২টায় মেয়েদের ছুটি হলে তাদেরকে নিয়ে আবার ফিরে যেত। আমাদের স্কুলের পেছনেই এ.জি.বি কলোনীর বিশাল মাঠ। কোন সময় ১২ টার আগেই স্কুলে পৌঁছলে ভ্যান থেকে নেমে খেলতাম।কলোনী হওয়াতে ওখানে প্রায়ই দেখতাম এইট-নাইনের আপুরা স্কুল ফাঁকি দিয়ে টেনের ভ্যাইয়াদের সাথে প্রেম করে বেড়াত।আমাদের স্কুলের সবুজ ড্রেস গাঁয়ে থাকায় চিনতে কষ্ট হত না। অনেকরে দেখতে দেখতে প্রায়ই চেহারা মুখস্তই করে ফেলছি।তাদের দেখতে খুব ভাল্ লাগত,তাদের দেখতাম আর মনে মনে কইতাম ''দূর কবে যে বড় হমু আর প্রেম করমু''। যখন টেনে উঠলাম তখন দেখতাম আমাদের ক্লাসমেটরা কলেজের ভাইয়াদের সাথে প্রেম করে।তখন বন্ধুদের কাছে মনের দুঃখ শোনাইলে তারা কইত আরে মামা! আগে কলেজে যাইয়া নে দেখবি সব ফুল-পরী লাল-পরী তখন কোনটা ছাইড়া কোনটা নিবি ''দূর কবে যে বড় হমু আর প্রেম করমু''। যখন কলেজে গেলাম তখন দেখি সব ক্লাসমেট ভার্সিটির ভাইয়াদের সাথে লেকের পাড়ে দাঁড়াইয়া থাকে,দেখা হলে দেখে আর মুচকি মুচকি হাসে। বন্ধুরা বুঝাইত আরে মামা!মেয়ে গুলা ভালো না, দেখস না ভার্সিটির পোলাদের সাথে প্রেম করে,, হু!'দূর কবে যে বড় হমু আর প্রেম করমু''।ভার্সিটি লেভেলে উঠলাম!!!! এখন দেখি ছোট ছোট পোলাপান মেয়ে নিয়ে ঘুরে .... ''দূর কবে যে বড় হমু আর প্রেম করমু''।
{বন্ধুর কাছ থেকে নেয়া}
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
তিমিরবিদারী বলেছেন: আংকেল বয়স কত এখন তা বলা যাবে না। প্রেম করার পরে বলুম
![]()
২|
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
এস এম আর পি জুয়েল বলেছেন: ভার্সিটি লেভেলে উঠলাম!!!! এখন দেখি ছোট ছোট পোলাপান মেয়ে নিয়ে ঘুরে .... ''দূর কবে যে বড় হমু আর প্রেম করমু''।
এখন আবার বলুন দূর যখন ছোট ছিলাম তখন যদি প্রেম করতাম।
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
তিমিরবিদারী বলেছেন: দূর যখন ছোট ছিলাম তখন যদি প্রেম করতাম।
৩|
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
পেন্সিল চোর বলেছেন: আপনার জন্য এখন নিচের লাইনটা এডিট করলাম।
''দূর কবে যে বড় হমু আর বিয়া করমু''!!!!!!!!
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
তিমিরবিদারী বলেছেন: ''দূর কবে যে বড় হমু আর বিয়া করমু''
৪|
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মাক্স বলেছেন: আহারে বেচারার আর প্রেমটাই করা হল না
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
তিমিরবিদারী বলেছেন: :-< :-< :-< :-< :-< :-<
৫|
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: প্রেম তো হৈলো না এখন কবে বিয়া করুম সেইটা নিয়া টেনশন খাইতাছি
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
তিমিরবিদারী বলেছেন: চেয়ারম্যান টেনশন নিয়েন না।কইরা হালান বিয়াডা।
৬|
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ত্ানজীর বলেছেন: আপাতত আপনাকে এসব নিয়ে আর ভাবতে হবেনা সুধু চেয়ে চেয়ে দেখেন ।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
তিমিরবিদারী বলেছেন:
৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯
লোনলিফাইটার বলেছেন: মডেলে পড়তা?
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
তিমিরবিদারী বলেছেন:
৮|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩
মো.জাকারিয়া হাবিব বলেছেন: মাধবীলতা কি মারা গেছে ? না চলে গেছে ?
৯|
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
তিমিরবিদারী বলেছেন: মাধবীলতা কে?
১০|
০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বড় হইছি......প্রেম করি এহন.....
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
রিওমারে বলেছেন: আংকেলের বয়স কত হয়েছে এখন? জি আপনাকে বলছি।।