নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে আমি!!!!!!!!!!!

যে অল্প জানে সে সেটা পুনরাবৃত্তি করে প্রায়ই।

তিমিরবিদারী

আমার এই পৃথিবীতে আগমনের কারন কি মাএ ভোগ নাকি ত্যাগ?আামার মনে হয় পৃথিবীকে আমার কিছু দেবার আছে।আমি জানি যে আমি বেশি কিছু জানি না। তবে যতটুকু জানি ততটুকু দেবার চেষ্টা করি।

তিমিরবিদারী › বিস্তারিত পোস্টঃ

নেশা।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

আমি ইদানিং একটা জিনিসের প্রতি নেশায় পরেছি।নেশা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।

গতকালও university তে ৩য় সেমিস্টারে admission এর জন্য ২০০ টাকা বেশি নেই,মা কে মিথ্যা বলে।



কিসের প্রতি এতো নেশা?কেন মাকে মিথ্যা বলে ২০০ টাকা বেশি নিলাম?





university থেকে আসার সময় নীলক্ষেত হয়ে আসতে হয়।আর ঐ সময় আমার না কিনলে চলে না।কি না কিনলে চলে না?

বই....।আমার পকেটে যেই টাকা থাকে তা দিয়েই বই নিয়ে আসি।



এমন অনেক দিন হয়েছিল যে,আমার কাছে ৫০ বা ১০০ টাকা ছিল তা দিয়েই বই কিনেছিলাম এবং বাসায় হেঁটে আসছিলাম।আমি আসলেই বই কেনা ও পড়ার নেশায় পরেছি।





একদিন আমার কাছে ছিল ৪০ টাকা কিন্তু হিটলারের "মাইন ক্যাম্ফ" বইটা দোকানদার ৫০ টাকার কমে দিবে না।কিন্তু বইটা যে আমাকে নিতেই হবে!তাই দোকানদারকে অনেক অনুরোধ করে ১০ টাকা বাকি রেখে বইটা নিয়ে হেঁটে বাসায় আসছিলাম।



কেন মাকে মিথ্যা বললাম?

আমরা মধ্যবিত্ত পরিবার।তাই আমার বেশি বেশি বই কিনা সম্ভব না।মা প্রায়ই বকে বেশি বই কিনি বলে।তিন দিন আগেও ৩২০ টাকার বই কিনে নিয়ে আসছিলাম।এই জন্য মার বকাও খেয়েছিলাম।

মা কে বলি admission এর জন্য ১৬৮৫ টাকা লাগবে।মা আমকে ২০০০ টাকা দিয়ে বলে বাকি টাকা এসে দিবি।varsity থেকে আসার সময় সেই নীলক্ষেত।কিছু বই পছন্দ হয় গেল।দাম ২১০ টাকা।কিনলাম কিন্তু বাসায় বলার সাহস পেলাম না।



মা বাকি টাকা চাইল।আমি কিভাবে বাকি টাকা দেব /:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)তাই বুদ্ধি করে বললাম admission এর জন্য

লাগছে১৮৮৫ টাকা।;););););););););););););););););)





আমার বই কিনা বা পড়ার প্রতি এতো নেশা আগে কখনও ছিল না।নেশা তাহলে হলো কিভাবে?



নিন্মের উক্তিগুলো পড়ে।



১।জীবনে তিনটি জিনিসের প্রয়োজন বই,বই এবং বই।-টলস্টয়



২।অন্তত কয়েক হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল।-নেপোলিয়ন



৩।ভাল বই প্রথমে পড়ে ফেল,পরে আর পড়ার সময় পাবে না।-থেরো



৪।আমি চাই বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়।-নমান মেলয়



৫।বই কিনে কেউ কখনও দেউলিয়া হয় না।-সৈয়দ মুজতাব আলী



৬।যার বাড়িতে একটি লাইব্রেরী আছে মানসিক দিক দিয়ে সে অনেক বড়-ইবসেন



৭।বই হলো ভালো সঙ্গী,এর সাথে কথা বলা যায়।বই সব উপদেশ দেয় কিন্তু কিছু করতে বাধ্য করে না।-হেনরী



৮।যখন বক্তারা নিশ্চুপ হয়ে যায় তখন বই সোঝাসাপ্টা কথা বলে।-ফ্রান্সিস বেকন



৯।Here with a loaf of bread

beneath the bough,

A flask of wine,a book of

verse and thou,

Beside my singing in the wilderness

And wilderness is paradise Enow

-------Omar Khayam



১০।বাঙালির বই কেনার প্রতি বৈরাগ দেখে মনে হয়,

সে যেন গল্পটা জানে;

আর মরার ভয়ে বই কেনা,বই পড়া ছেড়ে দিয়েছে।

----------সৈয়দ মুজতাব আলী




বইমেলা থেকে অনেক অনেক বই কিনব,তাই এখন থেকেই টাকা জমাব।

আসেন আমরা বইমেলা থেকে বেশি বেশি বই কিনে পড়ি ও অন্যকে উপহার দেই।



আমি তোমাকে সোনা কিংবা রূপা দেইনি,

কিন্তু তার চেয়েও মূল্যবান হিসেবে বই দিয়েছি।--ম্যাকডোনাল্ড



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

বলাক০৪ বলেছেন: বইএর নেশা মারাত্মক নেশা। ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি মেম্বার হয়ে দেখতে পারেন। খুব ভালো লাগবে। বারবার বই কিনতে হবে না, একবছর অন্ততঃ আরাম করে বই পড়তে পারবেন।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

তিমিরবিদারী বলেছেন: আসলেই অনেক মারাত্মক নেশা।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

বড় ভাইয়া বলেছেন: আপনার পোষ্ট পড়ে আমার আগের বই পড়ার নেশার কথা মনে পড়ে গেল। আমারও অনেক নেশা ছিল কিন্তু এখন সে নেশাটা আর নেই, এখন কম্পিউটার আর ইনটারনেট এর নেশায় পড়েগেছি।

ধন্যবাদ সুন্দর পোষ্ট এর জন্য
Tour

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

তিমিরবিদারী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

আদিম পুরুষ বলেছেন: ব্রিটিশ কাউন্সিল একটা হারামী। আমেরিকান কর্নারের মেম্বার হয়ে যান। ওদের কালেকশন অসাধারণ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

তিমিরবিদারী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

রাসেল৪৮ বলেছেন: অসাধারন পোস্ট +++++++++++ দিলাম।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

তিমিরবিদারী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

মোনশেদ শুভ্র বলেছেন: +++++

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

তিমিরবিদারী বলেছেন: ধন্যবাদ।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১২

shfikul বলেছেন: +++

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫

তিমিরবিদারী বলেছেন: আপনাকে ধন্যবাদ। ++++++++ দিয়া ভাই লাভ নাই।মডুদের চোখে ভালবাসর পোস্ট ছাড়া অন্য কোন পোস্ট চোখে পরে না।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

মো.জাকারিয়া হাবিব বলেছেন: যে আসক্তি আজো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তা হলো বই ; বহুবার ছাড়ার চেষ্টা করেছি আমি ছাড়লেও বই আমাকে ছাড়েনা ; অনেকবার তওবা করেছি নীলক্ষেত যাবোনা তাও কখন যে রাস্তা ভুল করে চলে যাই ঠিক নাই ;

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

তিমিরবিদারী বলেছেন: আপনাকে ধন্যবাদ।বই আপনাকে কখনও ছাড়বেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.