নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে আমি!!!!!!!!!!!

যে অল্প জানে সে সেটা পুনরাবৃত্তি করে প্রায়ই।

তিমিরবিদারী

আমার এই পৃথিবীতে আগমনের কারন কি মাএ ভোগ নাকি ত্যাগ?আামার মনে হয় পৃথিবীকে আমার কিছু দেবার আছে।আমি জানি যে আমি বেশি কিছু জানি না। তবে যতটুকু জানি ততটুকু দেবার চেষ্টা করি।

তিমিরবিদারী › বিস্তারিত পোস্টঃ

গল্পটা ভাল লাগল তাই শেয়ার করলাম।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

এক ফকিরকে একজন প্রশ্ন করলো, "আচ্ছা , তুমি যদি একদিন অনেক বড় ধনী হয়ে যাও তাহলে কি করবা??"

ফকির স্মিত হাসিয়া বলিল, "অনেক বড় একটা ট্রেন কিনিবো। এরপর উহার এক মাথা হইতে আরেক মাথায় কখনো আন্ধা সাজিয়া, কখনো খোঁড়া কিংবা কখনো বোবা সাজিয়া ভিক্ষা করিবো।"



আমজনতাও স্বীকার করে লীগ খারাপ, বিএনপি খারাপ ... কিন্তু দিন শেষে ভোটটা বাপ দাদার ঐতিহ্য লালনে এদের বাক্সেই ফেলে।। ফকিরের মতো ঐতিহ্য ধরে... রাখতে সর্বদা সচেষ্ট...!!!



আরেকটা গল্প বলতেও ইচ্ছা করছে। এক চোর চুরি করতে করতে অনেক বড়লোক হয়ে গেলো। এক সময় ছেলে মেয়েদের ও বিয়ে দিয়ে দিলেন। এখন ছেলে মেয়েরা ধরলো, "বাবা আপনি চুরি করা বাদ দিয়ে দেন। আমাদের তো অনেক টাকা পয়সা হয়ে গেছে এখন। এখন আপনি চুরি করলে মানুষ খারাপ বলে।ধরা গেলে আমাদের ইজ্জত যায়"

কিন্তু চোর বেটার মধ্যরাত রাত হইলে হাত নিশপিশ করে। গায়ে গতরে তেল লাগানো শুরু করে। শীতের রাত গুলোতে তার মানসিক অস্থিরতা আরও বেড়ে যায় চুরি করার জন্যে। অবশেষে বড় বউ বের করলো এর উপায় !! "বাবা, আমরা যখন ঘুমাবো তখন আপনি এক রুমের জিনিস চুরি করে আরেক রুমে নিয়ে যাবেন। পরের দিন আবার ঐ রুম থেকে আগের রুমে নিয়ে আসবেন।"

বাহ !! ভালো বুদ্ধি... চোর ব্যাটাও খুশী, ছেলে-মেয়েরাও খুশী।



গল্পের চোর খুশী হতে পারলেও আমাদের ৪০ বছরের খাই খাই রাজনীতি এখনো খুশী হতে পারে নি। এরা এতোবার ধরা খেয়েও লাজ শরম পায় না...আর আমরা ফকিরের মতোও ঐতিহ্য ছাড়তে পারি না !!! আমরা এদের ভোট দিয়াও খুশী, আবার সমালোচনা কইরাও খুশী...

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

আন্ধার রাত বলেছেন:
ভাইজান খাঁটি কথা বিয়াইছেন। ভাল লইছি।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

তিমিরবিদারী বলেছেন: ধন্যবাদ আন্ধার রাত ভাই।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

বন্ধু_রাশেদ বলেছেন: ভাল বলেছেন ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

তিমিরবিদারী বলেছেন: ধন্যবাদ বন্ধু_রাশেদ।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

কালোপরী বলেছেন: হুম

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

তিমিরবিদারী বলেছেন: ধন্যবাদ কালোপরী আপা।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

শূন্য পথিক বলেছেন: ভালো কৌতুক লিখেছেন। সমসাময়িক।।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

তিমিরবিদারী বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

রীতিমত লিয়া বলেছেন: গল্পের সাথে যথার্থ বলেছেন

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

তিমিরবিদারী বলেছেন: ধন্যবাদ লিয়া আপু।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ঢাকাবাসী বলেছেন: চমৎকার বলেছেন।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

তিমিরবিদারী বলেছেন: ধন্যবাদ।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

দি সুফি বলেছেন: এইদুইটা দল ছাড়া আর কোন দল ভোটে দাড়ায়? সবার আগে আমাদের দরকার নতুন কোনো দল, যারা নতুনের কথা বলবে।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

তিমিরবিদারী বলেছেন: আপনার সাথে সহমত।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

এম আর ইকবাল বলেছেন: চোখে আঙ্গুল দিয়ে দেখালেন । কিন্তু একটা আছে । তৃতীয় কি কেউ আস্হা এনেছে । B:-)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

তিমিরবিদারী বলেছেন: ঠিক তৃতীয় শক্তির উপর কেউ আস্হা আনেনি।কিন্তু আমি বুঝি না যে আস্হা আনলে খারাপ কি?সব দলই তো খারাপ।একবার তৃতীয় শক্তিকে সযোগ দিলে দোষ কি?

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

হামিম ঢাকা বলেছেন: ভাই, আছেন?

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

তিমিরবিদারী বলেছেন: হ্যা,আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.