| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুপর্ণা মজুমদার
পেশায় ইন্জিনিয়ার - বাংলা সাহিত্য এবং ভাষার বিশেষ অনুরাগী। বহুদিনের চেষ্টায় ফয়েজ আহমেদ ফয়েজের কবিতা উর্দু থেকে বাংলায় অনুবাদ করেছি
দরিচা
গড়্তি হ্যায় কিত্নি সলিবেঁ মেরে দরিচে মেঁ
হরেক অপ্নে মসিহা কে খুন কা রঙ্গ্ লিয়ে
হরেক ওয়াপস্-এ-খুদাওয়ন্দ কি উমঙ্গ্ লিয়ে ।
কিসি পে করতে হ্যাঁয় অব্র্-এ-বহার কো কুরবান
কিসি পে কতল্ মহ্-এ-তাবনাক্ করতে হ্যাঁয়
কিসি পে হোতি হ্যায় সর্মস্ত্ শাখসার দো নিম
কিসি পে বাদ-এ-সবা কো হলাক করতে হ্যাঁয় ।
হর্ আয়ে দিন্ ইয়ে খুদাওয়ন্দগাঁ-এ-মেহর্-ও-জামাল
লহু মেঁ ঘর কে মেরে গম্-করে মেঁ আতে হ্যাঁয়
অউর্ আয়ে দিন্ মেরি নজরোঁ কে সামনে উন্কে
শাহিদ জিস্ম সলামৎ উঠায়ে যাতে হ্যাঁয় ।
- ফয়েজ আহমেদ ফয়েজ
অনুবাদ
জানালা
আমার জানালায় অনেকগুলি ক্রুস লাগানো হয়
প্রত্যেকটি নিজেদের ত্রাণকর্তার রক্তের রঙ নিয়ে
প্রত্যেকটি ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার বাসনা নিয়ে ।
কোনটির উপর বলি দেওয়া হয় বসন্তের মেঘকে
কোনটির উপর কোতল করা হয় চন্দ্রের উজ্জ্বলতাকে
কোনটির উপর দুটুকরো করা হয় একটি সমাহিত উদ্যানকে
কোনটির উপর হত্যা করা হয় প্রভাতী বাতাস কে ।
প্রতিদিনই এইসব করুণা ও সৌন্দর্যের দেবতারা
রক্তস্নাত হয়ে আমার এই দুঃখের ঘরে আসেন
আর প্রতিদিনই আমার চোখের সামনে ওঁদের
শহীদ-শরীর উপর দিকে উঠে যায় – সৌন্দর্য-মণ্ডিত হয়ে ।
- সুপর্ণা মজুমদার
২|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এই অনুবাদের বাকিগুলোর জন্য অপেক্ষায় থাকলাম। আপনার ব্লগ অনুসরন করতে শুরু করলাম।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা প্রিয়তে রাখলাম।