নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মত প্রকাশের স্বাধীনতা

০৯ ই মে, ২০২৬ রাত ১০:৩৮



আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি। যমুনায় বড়শিতে ধরা পড়ল বিশাল চিতল মাছ। - DBC NEWS

এই মাছের ওজন ভিডিও সংবাদে বলা হয়েছে ২০ কিলোগ্রাম। সামহোয়্যারইন ব্লগের পাঠক ও লেখকদের কাছে প্রশ্ন -

ক। ২০ কিলোগ্রাম মাছ ধরার মতো বড়শি ব্লগে কে কে দেখেছেন?
খ। এই লোককে দেখে আপনাদের বিশ্বাস হয়, এই মাছ সে বড়শি দিয়ে ধরেছে?
গ। নিউজ চ্যানেলে এই ধরনের সংবাদ পরিবেশন হলে, আমরা সংবাদ মাধ্যমগুলোকে কিভাবে বিশ্বাস করতে পারি?


আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোকে আমি এই দেশের জন্মের আগে থেকে চিনি। অনেকেই হয়তো ভাবতে পারেন এ আর এমন কি সংবাদ! বা কি আর এমন মিথ্যা বলেছে! - সমস্যা হচ্ছে এই্ ভাবনার কারণেই সংবাদ মাধ্যমগুলো মিথ্যা সংবাদ প্রচার করার সাহস করে। আর এই হচ্ছে আমাদের দেশের সংবাদ মাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা

মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আরও লিখবো। আপনাদের মতামত আশা করছি।
সবাইকে ধন্যবাদ।







মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৬ রাত ১১:০৯

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের বড় বড় মিডিয়া হাউসগুলো এখন মাফিয়া চক্রের নিয়ন্ত্রণে। আপনি বসুন্ধরা গ্রুপের কোনো সংবাদপত্রেই দেখবেন না যে তারা ভূমিখেকো বসুন্ধরার বিরুদ্ধে কিছু লিখছে। আবার ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো ট্রান্সকম গ্রুপকে সহ্য করতে পারে না, তাই তারা নিয়মিত প্রথম আলোর বিরুদ্ধে রিপোর্ট করে। অন্যদিকে, প্রথম আলোকেও দেখা যায় না ট্রান্সকমের দুর্নীতি নিয়ে কোনো প্রতিবেদন করতে। সবশেষে, 'নিউ এজ' এর মতো সংবাদপত্রকেও এখন ভূমিখেকো ও দুর্নীতিগ্রস্ত মেঘনা গ্রুপ কিনে নিল। মিডিয়া তখনই ভালো কিছু করবে যখন তাদের চিত্ত হবে স্বাধীন। তবে বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়ার ধরণও প্রায় একই রকম। মূলত সংবাদ বা মিডিয়ার মাধ্যমেই জনমত নিয়ন্ত্রণ করা হয়। দেশে অনুদান হিসেবে আন্তর্জাতিক ডলার বা রিয়াল আসে বলে মনে হয়, যার পেছনে থাকে সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা। এর সাথে এখন নতুন করে যোগ হয়েছে মোবাইল জার্নালিজম। এরা গুজব ছড়ায় এবং তথ্য বিকৃত করে। এভাবে সাধারণ মানুষকে তারা বিজি রাখে, আর সেই সুযোগে চোরেরা নিজেদের আখের গুছিয়ে নেয়। :-B

০৯ ই মে, ২০২৬ রাত ১১:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



জার্নালিজম একটি পেশা। উকিল, ডাক্তারের মতোই একটি পেশা। যেই পেশাতে আপনি আসতে হলে উক্ত বিষয়ে আপনার নূন্যতম গ্রাজুয়েশন করতে হবে। আপনার বিশ্বাস হয় এই দেশে যারা জার্নালিজম পেশায় আছে তারা জার্নালিজম বিষয়ে পড়ালেখা করেছে?

মিডিয়া তখনই ভালো কিছু করবে যখন তাদের চিত্ত হবে স্বাধীন। - স্বাধীনতার বিষয়টি অনেক বড় মাপের বিষয়, অনেক অনেক বড়। দুই লাইনে লেখার ব্ষিয় না।

২| ০৯ ই মে, ২০২৬ রাত ১১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই হচ্ছে আমাদের দেশের সংবাদ মাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা
..............................................................................................
আমাদের দেশে সংবাদ প্রচারের আড়ালে হলুদ সাংবাদিকতা বেশি হয় ।
নিষিদ্ব বিষয়ে লাভ বেশী বা বলা চলে মুখরোচক রিপোর্টিং পাবলিক খায় বেশী ।

০৯ ই মে, ২০২৬ রাত ১১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



দেশের ১৭ কোটি মানুষের মগজ খেয়ে ফেলেছে ধর্ম, রাজনীতি আর সংবাদ মাধ্যম নামক নর্দমা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.