| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নোমান নমি
এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza
২৫.ব্যবহারই নাকি বংশের পরিচয়।কথাটার তেব্র পরতিবাদ জানাইতাছি।আমার বড় ভাই আগাগোড়াই ভাল মানুষ।কিন্তু তার পোলাডা আমারে দেখলেই খালি মারে।যা পায় তা দিয়া মারে।রিমোর্ট,ব্যাট,চামচ সব দিয়া মারে।কিছু না পাইলে থুতু মারে।আফসুস।
(আল কায়দার লগে তার গোপন সম্পর্ক আছে কিনা তদন্ত করা দরকার)
২৬.একটি ১৮+ স্ট্যাটাস
"শালার যখন বাসা খালি থাকে তখন গার্লফ্রেন্ড থাকে না,আর যখন গার্লফ্রেন্ড থাকে তখন বাসা খালি থাকে না"
-জনৈক আমার বন্ধু।
২৭. কাকডাকা ভোরে (বেলা ১২.৩০) আমার দুলাভাই আমারে ফোন করে বলে "ছাত্রজীবনে এত ঘুমাইলে হবে?
আমি বললাম "ছাত্রজীবন হল ঘুমানোর উত্তম টাইম।ক্লাশ না করলে জরিমানা দিয়া পরীক্ষা দেয়া যায়,কিন্তু চাকুরী চলে গেলে জরিমানা দিয়া চাকুরী ফেরৎ পাওয়া যায় না"
২৮. রাত ২টার সময় সিএনজি ভাড়া ডাবল কারন অনেক রাত।সকাল ৯টায় ভাড়া বেশী কারন অফিস টাইম।দুপুরে ভাড়া বেশী কারন বৃষ্টি।সন্ধ্যায় ভাড়া বেশী কারন অফিস ছুটি হইছে।রাত ৯টায় ভাড়া বেশী কারন প্রচন্ড জ্যাম।
আমি এখন কি করুম?
২৯. সততা নিষ্ঠার আরেক নাম প্রবীর মিত্র, আনোয়ার হোসেন।কাউকে সৎ বলতে হলে সরাসরি বলা যায় "আপনি আনোয়ার হোসেন অথবা প্রবীর মিত্র।সততা পুরস্কারের নাম রাখা উচিত "প্রবীর মিত্র পুরস্কার"।তয় পরিচালক প্রত্যেক সিনেমার শুরুতে তাদেরকে কেন জানি মেরে ফেলে।আফসুস...এদেশে সৎ লোকের কোন বেইল নাই।
৩০. আমাকে কিছু লাইক এবং কিছু কমেন্ট দাও,আমি তোমাদের একটা হিট স্ট্যাটাস দিব।
৩১. পোলাপাইন রাইতে আজে বাজে স্বপ্ন দেখে।তাকে বলে "স্বপ্নদোষ"।শব্দটা শুনতে বাজে লাগে।তাই পোলাপাইন নতুন শব্দ আবিস্কার করছে।সেটা হল "Dream Pollution"
পোলাপাইন দেখি হেব্বি ব্রিলিয়ান্ট।
৩২. আধিক্য বুঝাতে "সিংহভাগ" বলা হয়।তাহলে কম বুঝাতে কি হতে পারে? "গাধাভাগ" অথবা "ভালমানুষ ভাগ" হইতে পারে।আর একেবারে নাই বুঝাতে "ডাইনোসরভাগ" হওয়া যুক্তিযুক্ত। তবে আধিক্য বুঝাতে "সিংহভাগ" বলার তীব্র বিরোধীতা করছি,এটাকে অবশ্য "মশাভাগ" অথবা "ছারপোকাভাগ" বলা উচিত।
৩৩.আমার বন্ধুকে আমি বললাম "প্রেম ট্রেম বাদ দে,পড়ালেখায় মন দে,ভাল হয়ে যা"
সে বলল "লালনের মাজারে বালাম গীত গাইস না।এটা হারাম"
৩৪.মাথা ব্যাথা হইল এমন এক প্রকার রোগ যাহা ঠিক রোগ নয়।ইহা হইলে মাথার ওজন কেজি দশেক বাড়িয়া যায়।তবে তাহা কেবল যাহার হইয়াছে সেই অনুভব করিতে পারে, কোন ওজন মেশিনে এ ওজন ধরিতে পারেনা কেন তাহা এক বিশাল রহস্য।
৩৫.বাংলা সিনেমা.শাকিব খান,বালাম,হৃদয় খান এরা না থাকলে সবগুলা পেইজের লালবাত্তি জ্বলতো। এদের ছাড়া স্ট্যাটাস চিন্তা করা যায়? আর ইভা আফাতো এডমিনদের জান ।ইভা আফা আপনে সারা জীবন গান গাইয়্যা যাইবেন।কিডা কি কয় দেখুমনে।
৩৬."কদাকার" শব্দটার অর্থ বিশ্রী বা নোংরা।ছোট বেলায় ভাবতাম কাদা মাখামাখিতে চেহার বিশ্রী হয় সেখান থেকে এই শব্দটার উৎপত্তি।আর ভাবতাম প্রত্যেকটা বইয়ে এই শব্দটা কেন ভুল লিখে।আসলেতো হবে "কাদাকার"।সবচে মজার বিষয় হল এখনো এই শব্দটা শুনলে আমার চোখের সামনে কাদা মাখা কোন এক মানুষের চেহারা ভাসে।
৩৭.ফেসবুক ভাল জ্যোতিশ।আইজকা আমার বন্ধুরে কইছে হের নাকি ভালবাসা ১০০%,ভাগ্য ৯৯%।খুব সুখে বেচারা ইন্টাভিউ দিতে গেছে।তর্ক করার অপরাধে ভাইভা বোর্ড তারে রুম থেইক্যা বাইর কইরা দিছে।এই ঝাল ঝাড়ছে গার্লফ্রেন্ডের লগে।ফলাফল ঢিসুম ঢিসুম।আর বাসায় ফিরার সময় "অচেনা বন্ধৃ" তার মোবাইলখানা নিজের মনে করে নিয়ে গেছে।আমার বন্ধু জুকারবার্গরে হারিকেন জালাইয়্যা খুজতেছে।
৩৮. রাস্তাঘাট খোড়াখুড়ির দায়িত্ব বেশ আগেই তারা শেষ করেছেন।টান বৃষ্টি হয়ে সফল আয়োজন শেষ সহল।এক একটা রাস্তা পার হওয়ার পর নিজেকে মুসা ইব্রাহীম মনে হয়।আর প্রতিটা রাস্তা পার হওয়ার সময় হৃদয়ে বাজে "দুর্গম গিরি কান্তার........................................
৩৯.বৃষ্টি নিয়ে একজন মানুষের দুটি স্ট্যাটাস দেখুন
প্রথম স্ট্যাটাস :"ওয়াও বুষ্টি,মনটা উদাস করে দিল।বৃষ্টি সবসবময় অসাধারন"
দ্বিতীয় স্ট্যাটাস: "এ সময় বৃষ্টি মানে স্রেফ অকামের দোকানদারি,যাইতাছিলাম বিয়া খাইতে,পুরা বরবাদ"
স্ট্যাটাস দুটি একই সপ্তাহে দেয়া।
৪০.বাবা ভাবছিলেন পড়ালিখা কইরা আমি বিদ্যাসাগর হব।আমি ভাবছিলাম বিদ্যাসাগর না হইতে পারি বিদ্যা নদী, খাল-বিলতো হমুই।কিন্তু বর্তমানে আমার পড়ালেখার অবস্থা দেইখ্যা বুঝলাম বিদ্যাবদনাও আমার ভাইগ্যে নাই।আমি মনে হয় পড়ালেখা কইরা বিদ্যাড্রেনই হমু (পড়ালেখার যা অবস্থা)।
৪১.আমার এক বন্ধু আমাকে খুব ভালবাসে তাই যে স্ট্যাটাস দিই না কেন সে চোখ বন্ধ করে লাইক মারে।অবস্থা এমুন বেগতিক যে আমি যদি লিখি "দূর লাইফ আর ভাল্লাগেনা,ফাঁস নিতে যাইতাছি" তাতেও লাইক দিব। আফসুস।
৪২.ঢাকা শহরে রাস্তায় হাটতে গেলে ধাক্কা একদম ফ্রি।শুধু হাটতে গেলে না ধরুন আপনি চা দোকানে দাড়িয়ে চা খাচ্ছেন পাশে একজন আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে, চা পড়ে আপনার জামা নষ্ট হবে।কিন্তু সে মানুষটা টেরও পাবে না।নির্বিকারভাবে হেটে চলে যাবে।মাঝে মাঝে ভাবি উনাদের মনে হয় কুষ্ঠ আছে,তাই টের পায়না।আজকে এমন এক কুষ্ঠরোগীর সাথে আমার দেখা হয়েছিল।
৪৪.হরতাল উদযাপন করতে গিয়ে আজকে গ্রিল চিকেনটা একটু বেশী খাইয়্যা ফালাইছিলাম।সেই থেকে পেট থেকে মুরগীর কুকুরুকু ডাকাডাকি শুনতেছি।মুরগীটা বড় বেয়াদব কিসিমের ছিল মনে হয়।আসলেই সেই কথা সত্য, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আর মুরগী পেটে গেলেও ডাকাডাকি করে।
৪৫.আমি যখন স্কুলে পড়ি তখন আমার প্রিয় ব্যাক্তিদের একজন ছিলেন বেগম খালেদা জিয়া।উনি তখন শুধু হরতাল ডাকতেন।আর আমারা স্কুল ছুটি পেতাম।কি মজা।আজ আর সে দিন নাই।"হরতাল" স্কুলের মত আর ভাল লাগেনা।বেগম খালেদা জিয়াও আর আমার প্রিয় ব্যাক্তি নন।
৪৬.আমার এক প্রচন্ড মেধাবী (??) বন্ধু এক চাঞ্চল্যকর তথ্য দিল।তার তথ্য অনুযায়ী ঢাকা শহরে কোন জ্যাম নাই।যেটা আছে সেটা হল "ট্রাফিক সিগনাল"।সিগনালে পড়ে গাড়ীগুলো একটু বেশীক্ষন দাড়ায়া থাকে।এর বেশী কিছু না।
আসলেই আমার বন্ধু খুব মেধাবী।
৪৭.আমার ল্যাপটপটা বেশ মজা করে ব্যবহার করছি।খালি গান শুনতে গেলে সাউন্ড কম পাই।এছাড়া ভালই চলছে।তবে পাওয়ার কানেকশনটা প্রায় সময় পায় না।বাকি সব ঠিক, শুধু টাচ প্যাডটা মাঝে মাঝে মুভ করে না।এছাড়া বেশ মজা করে ব্যবহার করছি।আর মাঝে মাঝে হ্যাং করে।এগুলো বাদ দিলে হেভি চলতেছে আমার ল্যাপটপ।
৪৮.সালমান খানের একটা সিনেমার নাম "ক্যারক্টার ঢিলা"।এরচে আমাদের খাইছি তোরে,কোপা সামছু খারাপ কি।তবে "ক্যারেক্টার ঢিলা" যদি বাংলাদেশে বানায় এর প্রধান চরিত্র অবশ্যই এরশাদ চাচারে দিতে হবে।চরিত্রে ঢুকে যাওয়ার একটা ব্যপার থাকে না।
৪৯.পোলাপাইন কি জানি একটা হিন্দী গান শুনে,পুরা গান শুনলাম।খালি "টিংকু জিয়া টিংকু জিয়া" করে চিল্লাই।অনেকগুলা ডিকশনারী দেইখ্যা টিংকুজিয়ার কুন আভিধানিক অর্থ আবিস্কার করতে পারি নাই।আফনেরা পারলে আমারে জানাইয়েন।বড় ব্যাকুল অবস্থায় আছি।
৫০.মায়ের পেট থেকে ফেসবুক ব্যবহার করছে।কদিন পর মৃত মানুষ ফেসবুক ব্যবহার করবে।স্ট্যাটাস দিবে "ভিতরে অন্ধকার আর খুব গরম,ঘাইম্যা গেছিগা,বিদ্যূৎ মন্ত্রীর পদত্যাগ চাই"
৫১.একটা "তাজমহল" বানাইতে চাই, একজন মমতাজ দরকার।মমতাজ পেলেই "তাজমহলের" কাজে হাত দিব।
৫২.একটা ডিপফ্রিজ কিনুম,তারপর ওইটার ভিতরে শুইয়্যা থাকুম।সঙ্গে অবশ্য বালিশ আর কোল বালিশ নিতে হইবো।যে গরম পড়ছে।আর কোন উপায় নাই।গরিব মানুষ এসি কই পামু?
৫৩.জানতে বড় ইচ্ছা হইতাছে আমাদের হুমু এরশাদের ফেসবুক আইডি আছে কিনা।থাকলে নিশ্চয় মেয়েদের ছবিতে ছুইট,কিউট,নাইচ এর মত মুখস্ত কমেন্টস দেয়।আর কুন মেয়ে ফ্রেন্ড রিকোয়েষ্ট গ্রহন করলে "আমাদের বন্ধুত্ব চিরন্তন হোক টাইপের পোষ্ট ওয়ালে পোষ্ট করেন"
(তাহার ফ্রেন্ড লিষ্টে কোন ছেলে থাকবে কিনা সন্দেহ আছে)
৫৪.ফেসবুকে চালু হয়েছে ভিডিও কল।এবার পোলাপাইন ভিডিওতে মিসকল মারতে পারবে।নতুন মাত্রা যোগ হল মিসকল শিল্পে।
৫৫.আজকে হরতাল একেবারে সফল (আমি কিন্তু বিএনপি না)।সারাদিন চরম আনন্দে ঘুমাইলাম।মাঝে দুপুর ২টা-৪টা পর্যন্ত ব্রেক দিলাম।তারপর আবার ঘুম।মাঝে কিছু সম য় পিকেটার (আমার দাদী,ভাতিজা) ডিষ্টার্ব দিছিল,টিয়ারগ্যাস (ধমক) দিয়া ছত্রভঙ্গ করে দিছি।
স্ট্যাটাস সমগ্র ১
আমরা রাত জাগি,দিন ঘুমাই
১৬ ই জুলাই, ২০১১ রাত ১০:২০
নোমান নমি বলেছেন: হ ভাই।
২|
১৮ ই জুলাই, ২০১১ রাত ১:৫১
সহ্চর বলেছেন: পুরাই যাতা।
+
১৮ ই জুলাই, ২০১১ রাত ২:৫০
নোমান নমি বলেছেন: ধইন্যা.।
+ এর জইন্য।
৩|
১৮ ই জুলাই, ২০১১ রাত ২:০৬
শশী হিমু বলেছেন: ফেবুতেই পড়ছি
১৮ ই জুলাই, ২০১১ রাত ৩:৫৬
নোমান নমি বলেছেন: হুমমমম
৪|
১৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৪২
আর.হক বলেছেন: খারাপ না। ভালই
১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:২৩
নোমান নমি বলেছেন: ধইন্যাবাদ।
৫|
২৫ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:১৭
কলমদানি বলেছেন: ভালই
২৫ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:১৮
নোমান নমি বলেছেন: জয়েন করেছেনতো?
৬|
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
হুমায়ুন তোরাব বলেছেন: vai rate jaiga jaiga ki kren,hum bujta c..
৭|
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
হুমায়ুন তোরাব বলেছেন: vai rate jaiga jaiga ki kren,hum bujta c..
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১১ রাত ৮:২৯
আহমেদ আরিফ বলেছেন: আগেই পরা বেশীর ভাগ