| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারেক আশরাফ
মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চারোদিকে শুধু হাসিমুখ দেখতে... ঘুম থেকে উঠে পূর্নিমা হোটেলে নাস্তা খেতে গিয়ে দেখবো 'গ্লাস বয়-ম্যাসিয়ার, ক্যাশিয়ার, খদ্দের' সবাই হাসছে... হাসছে রাস্তার অচেনা পথচারীরা... চা খেতে মোশারফ মামার টং দোকানে গিয়ে দেখবো সবাই হাসছে... হাসছে রিকশাওয়ালারা, বাস কিংবা প্রাইভেটকার চালকরা... হাসছে হকাররা... হাসছে গার্মেন্টস্ শ্রমিকরা... হাসছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী থেকে ভার্সিটির বুদ্ধিজীবি টাইপের গম্ভীর ছেলেটাও! হাসছে পিঠা বিক্রেতা ময়না বানু... হাসছে নির্মান শ্রমিক জালাল মিয়া... হাসছে টোকাই শফিক... হাসছে ফুলওয়ালী কুসুম! আহারে! চারোদিকে কি দারুন প্রানবন্ত সব হাসিমুখ আর হাসিমুখ... ইট,কাঠ,কংক্রিটের এই শহরের রাস্তা-ঘাটে মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি! যদি কোনদিন সত্যি সত্যি এই রকম হাসিমুখ দেখতে পেতাম তবে কেমন হতো কে জানে... নিশ্চয় ভয়ংঙ্কর আনন্দময় কিছু একটা হয়ে যেতো! একদম চোখ ভিজে যাবার মত আনন্দময়...
নতুন বাজেট হবে নির্বাচনী বাজেট।। তাই বর্তমান সরকার যেসব বাজেটীয় পদক্ষেপ গ্রহণ করবে, এর সামান্যই বাস্তবায়নের সুযোগ থাকবে তার।উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, পদ্মা সেতু প্রকল্পের জন্য ছয় হাজার ৮০০ কোটি টাকা রাখা, যা ২০১৩-১৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বর্ধিত অঙ্কের প্রায় ৫৬ শতাংশ। বলা বাহুল্য, বছর বছর টাকার অঙ্কে বরাদ্দ দিয়ে পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব নয়। উপরন্তু, এ বরাদ্দ প্রাধিকারপ্রাপ্ত খাতগুলোকে, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বঞ্চিত করবে।নতুন বাজেটের আয়-ব্যয়ের কাঠামো অনেকটা পরাবাস্তব। কারণ, অনেক বিষয়ে ব্যয় বরাদ্দ থাকলেও তা হয়তো ব্যবহূত হবে না। ফলে অর্থের প্রয়োজন প্রকৃত বিচারে কম হবে। তাই বাজেট ঘাটতি থাকবে। কিন্তু ভারসাম্যের এ নিম্নবিন্দুতে পৌঁছার ক্ষেত্রে রয়ে গেছে বেশ কিছু বড় ঝুঁকি। তার অন্যতম হলো রাজনৈতিক সহিংসতা, নৈরাজ্যপূর্ণ হরতাল ও নির্বাচনকেন্দ্রিক অনিশ্চয়তা। সবগুলোই বাজেট বাস্তবায়নসহ চলমান উন্নয়ন উদ্যোগকে ভবিষ্যতে বিঘ্নিত করতে পারে।অন্যদিকে, আন্তর্জাতিক বাজার উৎস থেকে আয় আগামী বছর ইতিবাচক থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। রানা প্লাজার মতো ঘটনা বিশ্ববাজারে আমাদের নতুন প্রশ্নের সম্মুখীন করেছে। এসবের রক্ষাকবচ হয়তো বাজেটে দেওয়া সম্ভব নয়।সামগ্রিক বিচারে একটি সংযমী, সাশ্রয়ী ও সতর্ক বাজেট হওয়াই ছিল আদর্শ। কিন্তু রাজনৈতিক বাস্তবতার কাছে অর্থনৈতিক যৌক্তিকতা হয়তো পরাভূত হবে অন্য সময়ের চেয়ে বেশি।কেউ জানেনা এ বাজেট কি বয়ে আনবে।
©somewhere in net ltd.