| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা সবাই চায়
ভালবাসার মূল্য অনেক বেশি
এর মূল্য জগতের কেউ দিতে পারেনা।
ছোট বাচ্চা চায়, একটু আদর-ভালবাসা পেতে
কোলের মধ্যে মুখ লুকিয়ে রাখতে।
বালক চায়, শীতকালে উষ্ণ পানি দিয়ে গোসল করিয়ে দিতে
আর মায়ের হাত দ্বারা গা-টা মুছে নিতে।
কিশোর চায়, রোদ্রে ঘুরাফিরা বা অনেক্ষন পরিশ্রম করলে,
ঘাম বের হলে, কেউ তার শরীরটা মুছে দিতে।
যুবক চায়, কর্ম সেরে ঘরে এসে একটু উষ্ণ ছোঁয়া পেতে
এবং দিনভর কি হয়েছে তার খোঁজ খবর নিতে।
বৃদ্ধ চায়, তার হাত থেকে লাঠিটা পড়ে গেলে কেউ তুলে দিতে
এবং তার সাথে কথা বলতে।
আর পুরুষ চায় নারীর ভালবাসা
নারী চায় পুরুষের ভালবাসা।
আরো আছে, মানুষ চায় ভালো হবো,
তাই মন থেকে চায়, একটু শাসন;
জীবনে উন্নতি করবো, এর জন্য উপদেশ পেতে চায়.
অন্যের কাছ থেকে।
ওখানে যেওনা সমস্যা হবে, এমন কথা অন্যের মুখ থেকে শুনতে।
জীবনের জন্য ভালবাসা প্রয়োজন,
ভালবাসা না পেলে উৎসাহ না পেলে, জীবনটা যেনো স্থির,
জীবনটা কেনো যেনো পূর্ন নয়।
আর চায়, অন্যের একটু মিষ্টি হাসি, যার মাধ্যমে প্রকাশ পায়, ভালবাসা।
ভালবাসা ছাড়া স্বাভাবিকভাবে বেঁচে থাকা সম্ভব নয়।
শরীর থেকে রক্ত বের হচ্ছে কেউ দৌড়ে এসে বেঁধে দিল,
আর আফসোস করলো, একি হলো
আসলেই ভালবাসা ছাড়া জগৎটা ঘোর অন্ধকার।
আবদুল মান্নান রাসেল
©somewhere in net ltd.